শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত

মেহেরপুরের গাঙনী উপজেলার বটতলা গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ যুবক নিহত হয়েছেন। নিহতরা চাঁদাবাজ বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শাটারগান, ২ রাউন্ড গুলি, দুটি রামদা ও দুটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুরের ইটভাটা মালিকদের অভিযোগের প্রেক্ষিতে চাঁদাবাজ ধরতে পুলিশ তৎপরবিস্তারিত পড়ুন

একটু পরে মাঠে নামছে গেইল-তামিমের বিপক্ষে সাব্বির-স্যামি

একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬’র প্লে অফ পর্ব শুরু হচ্ছে চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস-এর এলিমিনেটর ম্যাচের মাধ্যমে। মিরপুরে দুপুর ১টায় শুরু হবে পয়েন্ট টেবিলে ৩য় এবং ৪র্থ স্থান দখল করা দুই ফ্রাঞ্চাইজির এই ম্যাচ। যে ম্যাচে হারলেই এক দল বাদ পড়বে। শেষ ম্যাচে আফিফ হোসেনের অফ স্পিনের ঘূর্ণিতে কুপোকাত চিটাগং ভাইকিংস এই ম্যাচে রাজশাহী কিংস-এর বিপক্ষে মানসিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকবে। সেই পিছিয়ে পড়াটাকে জয় করতে হলে চিটাগং-এর অধিনায়কবিস্তারিত পড়ুন

বিপিএলের গ্রুপ পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, শহীদ আফ্রিদি, মারলন স্যামুয়েলস, ড্যারেন সামি, শোয়েব মালিক—বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার বিদেশি তারকার ছড়াছড়ি। এসেছেন টি-২০র সম্রাট ক্রিস গেইলও। ছক্কা-চারের ফুলঝুড়িতে জমজমাট বিপিএল। কিন্তু সুখের বিষয়, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে সাত জন ব্যাটসম্যানই বাংলাদেশের। এমনকি সেরা দশ বোলিংয়েও স্থানীয়দের আধিপত্য। শীর্ষ দশের পাঁচজনই বাংলাদেশের। টুর্নামেন্টে ব্যাটে-বলে তারকাদের পাশাপাশি আলো ছড়িয়েছেন অখ্যাত অনেকেই। কেউ কেউ আবার বিশ্ব ক্রিকেটে নিজেদের আবির্ভাবের জানান দিয়েছেন। এ যেমন গতবিস্তারিত পড়ুন

খুলনা টাইটান্সের সামনে প্রতিপক্ষ শক্তিশালি ঢাকা ডায়নামাইটস

একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬’র ২য় প্লে-অফে মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটান্স।মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে মাঠে নামছে বিপিএল ২০১৬’র পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল। এটি আসলে সেমি ফাইনাল ম্যাচ কারন যেই দল জিতবে তারা সরাসরি উত্তীর্ণ হবে এবারের ফাইনালে। তবে কোয়ালিফায়ার বা প্লে অফ বলা হয় কারন এই ম্যাচের পরাজিত দলের সামনে থাকছে আরেকটি সুযোগ। ১ম প্লে-অফের জয়ী দলের সাথে আরেকটি ম্যাচ খেলবেবিস্তারিত পড়ুন

ছুটি না পেয়ে অনলাইনেই বিয়ে করলেন যুবক

বিয়ের দিন ঠিক করেছিলেন পাত্র নিজেই৷ কথা ছিল ছুটি নিয়ে সুদূর সৌদি আরব থেকে বিয়ে করতে আসবেন তিনি৷ সেইমতো নেয়া হয়ে গিয়েছিল প্রস্তুতি৷ প্রস্তুত ছিলেন কনেও৷ কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি পালটে গেল৷ বিয়ে করতে বিদেশ থেকে আসতে পারলেন না পাত্র৷ কেননা বাতিল হল ছুটি৷ আর তাতেই যেন শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছিল গোটা পরিকল্পনা৷ কিন্তু পাত্র বিয়ে করতে আসতে অপারগ হলেও নিজের সিদ্ধান্তে অনড়৷ আর তাই অনলাইনেই বিয়ে করলেন তিনি৷ হরিশের এইবিস্তারিত পড়ুন

সাধারণ সিগারেটের মতোই ক্ষতিকর নতুন ই-সিগারেট ইকোস

মার্লবোরো প্রডিউসার এবং তামাক দানব ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বুধবার যুক্তরাজ্যে একটি ইলেকট্রিক সিগারেট বাজারজাত করেছে। তবে ইকোস নামের এই যন্ত্রটি দেখতে ইলেকট্রিক সিগারেটের মতো হলেও এতে বাস্তব তামাক ব্যবহার করা হয়েছে। তাহলে কাগজের তামাক শলাকা সিগারেটের সঙ্গে এর পার্থক্য কোথায়? কাগজের তামাক শলাকা সিগারেটে তামাক আগুনে পুড়িয়ে ধুমপান করা হয়। আর ইকোসে তামাককে তাপ দিয়ে ধুমপান করা হবে। কিন্তু এতে কী আগুড়ে পোড়ানো তামাকের ধুমপানের ক্ষতি এড়ানো যাবে? সম্ভব না। কারণ:১.বিস্তারিত পড়ুন

ভালোবাসা, কাছে আসা এবং এক যৌনাঙ্গহীন তরুণীর গল্প

তখন তাঁর বয়স বড় জোর ১২। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডেভান মার্কের আঘাতটা আসে তখনই। জানতে পারেন, তিনি যৌনাঙ্গহীন। অর্থাৎ তার শরীরে কোনও ভ্যাজাইনা নেই। কোনও দিনও যৌন মিলন করতে পারবেন না। মা-ও হতে পারবেন না। কিন্তু কৃত্রিম যৌনাঙ্গ নিয়ে সেই ডেভান-ই এখন মা হতে চলেছেন!এই অতি বিরল শারীরিক অবস্থাটির ডাক্তারি পরিভাষায় নাম, মেয়ার-রকিট্যাস্কি-কাস্টার-হাউসার-সিন্ড্রোম। ২৩ বছর বয়সি ডেভানের অকপট স্বীকারোক্তি ঝড় তুলে দিয়েছে নেট-বিশ্বে। বহু নারীর প্রেরণা এখন তিনি। সম্প্রতি একটি বিরলবিস্তারিত পড়ুন

নিজাম হাজারীর এমপি পদে থাকা নিয়ে বিভক্ত রায়

ফেনী-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর পদে থাকা নিয়ে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার দুপুরে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এমদাদুল হক এমপি পদে নিজাম হাজারীর থাকাকে অবৈধ ঘোষণা করে রায় দেন। অন্যদিকে একই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এর সঙ্গে দ্বিমত পোষণ করে নিজাম হাজারীর বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেন। এর আগে গত ১ ডিসেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য ৬ ডিসেম্বর দিনবিস্তারিত পড়ুন

বই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে নৃগোষ্ঠী শিক্ষার্থীরা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অবহেলায় নির্ধারিত সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাতে মাতৃভাষার বই তুলে দেয়া নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া বিলম্বে কাজ শুরু হওয়ায় প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের বই ছাপানোর কাজ শেষ করা সম্ভব নয় বলেও বিতর্ক সৃষ্টি হয়েছে। এনসিটিবি সূত্রে এমন তথ্য জানা গেছে। সূত্র জানায়, বছরের শুরুতে সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় বই দেয়ার জন্য নির্দেশনা দিলেও সোমবার টেন্ডার দেয়া হয়েছে। ফলে বাকি ২৫ দিনের মধ্যে বই ছাপা শেষে শিক্ষার্থীদের হাতে তুলেবিস্তারিত পড়ুন

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন রাষ্ট্রপতি

নিয়মিত স্বাস্থ‌্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ছয় দিনের সফরে সিঙ্গাপুরে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ত‌্যাগ করেন তিনি। চিকিৎসা শেষে আগামী ১১ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপতিকে বিদায় জানাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পরররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রমুখ।