শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

সায়মা ওয়াজেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব গৃহীত

বাংলাদেশের অটিজম সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্যা কন্যা সায়মা ওয়াজেদ হোসেনকে ইউনেস্কো গত ১৪ অক্টোবর ‘ইন্টারন্যাশনাল জুরি অব দ্যা ইউনেস্কো-আমির জাবের আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ প্রাইজ ফর ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফর পারসনস উইথ্ ডিজেবিলিটিজ’-এর সভাপতি পদে দুই বছর মেয়াদে নিযুক্ত করেছে। এ নিযুক্তির মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ায় প্রধানমন্ত্রী এবং তাঁর কন্যা সায়মা ওয়াজেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ২৪ নভেম্বর মন্ত্রিসভায় একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার অভিনন্দনবিস্তারিত পড়ুন

ফেসবুকের কেন টুইটারকে কিনে নেওয়া উচিত?

ফেসবুক এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম। এতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নিত্যনতুন ফিচার। কিন্তু টুইটার সে অবস্থানে নেই। এটি মূলত মাইক্রোব্লগিং সাইট। আর এ অবস্থায় টুইটারের মালিকানা হাতবদলের সম্ভাবনাও তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে কে কিনবে টুইটার নামে প্রতিষ্ঠানটিকে? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। বিশ্লেষক অ্যালেক্সিস সি. ম্যাড্রিগ্যাল এ প্রসঙ্গে জানান, টুইটারকে কিনে নেওয়া উচিত ফেসবুকেরই। কিন্তু কেন এ প্রতিষ্ঠানটিকে কেনা উচিত? এ বিষয়ে তিনি জানিয়েছেন, ফেসবুক বর্তমানে শুধু সামাজিকবিস্তারিত পড়ুন

ঢাকা-খুলনা ম্যাচের দিকে তাকিয়ে রংপুর

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জিতলেই শেষ চার নিশ্চিতই নয় শুধু, পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান অর্জন করেই শেষ চারে উঠতো তারা; কিন্তু জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ রানে হেরে গিয়ে এখন রংপুর পড়ে গেছে মহা বিপদে। তারা কী বিদায় নিয়েছে নাকি এখনও টুর্নামেন্টে টিকে আছে সেটাই নিশ্চিত নয়। কারণ, এখনও পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী রংপুর চার নম্বর দল। এই অবস্থান শেষ পর্যন্ত টিকে থাকলে তারাই যাবে শেষ চারে। কিন্তুবিস্তারিত পড়ুন

ঢাকাকেই এগিয়ে রাখছেন মাশরাফি

চতুর্থ আসরে এসে নতুন চ্যাম্পিয়ন অধিনায়ককে দেখতে পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এর আগের তিন আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তিন আসর শেষে এবার জাতীয় দলের নিজের কোনো সতীর্থের হাতে ট্রফি দেখছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন ম্যাশ। তবে শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্সে ঢাকা ডায়নামাইটসের সম্ভাবনাই বেশি দেখেছেন দেশসেরা এ পেসার। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চলতিবিস্তারিত পড়ুন

‘রাজধানীকে যানজটমুক্ত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার রাজধানীকে যানজটমুক্ত করতে আরো নতুন সড়ক, সেতু ও ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন বাস্তব পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি আজ সংসদে জাসদের বেগম লুৎফা তাহেরের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, রাজধানী ঢাকার প্রায় সকল সড়ক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশেরন আওতাধীন। তারপরও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রাজধানীর ঢাকার যানজট নিরসনে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে এবংবিস্তারিত পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। ‘এ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এ বি এম ফারুক বলেন, এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল রবিবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে। মেধা ও অপেক্ষমাণ তালিকা থেকে মৌখিক সাক্ষাৎকার ও ভর্তির তারিখ পরে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

প্রীতি জিনতার ভাইয়ের মৃত্যু, অভিযোগের তীর স্ত্রীর দিকে

রহস্যজনকভাবে মৃত্যু হলো প্রীতি জিনতার ভাই নীতিন চৌহানের। গতকাল শুক্রবার সকালে শিমলায় নিজের বাড়ির সামনের রাস্তায় গাড়ির ভিতর থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন প্রীতির ভাই। মৃতের গাড়ি ও বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি সুইসাইড নোট। যাতে নিজের মৃত্যুর জন্য স্ত্রী ও স্ত্রীর পরিবারকেই দায়ী করে গিয়েছেন নীতিন। সম্পর্কে প্রীতির খুড়তুতো ভাই হন নীতিন। ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, নিজেরবিস্তারিত পড়ুন

স্ন্যাপচ্যাট আদলে ফিচার তৈরি করছে ফেসবুক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের গতানুগতিক এ ধারায় সীমাবদ্ধ থাকতে চাইছে না। সম্প্রতি ফটো-ভিডিও মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের অনুরূপ ফিচার তৈরিতেও মনোযোগী হয়েছে ফেসবুক। এতে ফেসবুকের ব্যবসা যেমন বাড়বে তেমন আরও কিছু সীমাবদ্ধতা দূর হবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির কর্তারা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। মূলত তরুণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে স্ন্যাপচ্যাট। তার ফলাফলও তারা পেয়েছে। তরুণদের মাঝে বেশ জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ইমেজ মেসেজিং অ্যাপ্লিকেশনবিস্তারিত পড়ুন

পাকিস্তানের সমর্থন ছাড়া একমাসও টিকত না তালেবান: ঘানি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, পাকিস্তানের সমর্থন ছাড়া একমাসও টিকে থাকতে পারবে না তালেবান জঙ্গিরা। রবিবার ভারতের পাঞ্জাবের অমৃতসরে হার্ট অব এশিয়া শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে তিনি এ কথা বলেন। সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে সমন্বিত হামলা পরিচালনা করার সম্ভাবনা বেড়েছে তালেবান জঙ্গিদের। আর এর ফলে পশ্চিমা সমর্থিত আফগান সরকারের উপর চাপ বাড়ছে। গত বছর পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক সামরিক বাহিনী সংশ্লিষ্ট বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে আফগানিস্তানে। এই প্রেক্ষাপটকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ভারতে আবারো বিদেশি নারী ধর্ষণ

নয়া দিল্লিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হলেন আরেক বিদেশি নারী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি এনজিওর মাধ্যমে দিল্লি পুলিশের কাছে এ অভিযোগ করেন এক মার্কিন নারী। শনিবার দিল্লির পুলিশ আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। ধর্ষণের শিকার ওই নারী বলেন, সফরকালে একটি অভিজাত হোটেলে নির্যাতিত হন তিনি। তিনি জানান, চলতি বছরের এপ্রিলে ভারত সফরের সময় তার লোকাল এজেন্ট চারজন সঙ্গী নিয়ে তার রুমে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। দেশটির পুলিশ যুগ্ম কমিশনার মুকেশ মিনাবিস্তারিত পড়ুন