শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

হার দিয়ে বিপিএল থেকে বিদায় নিল বরিশাল বুলস

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসর শেষ করলো গেল বারের রানার্স-আপ বরিশাল বুলস। টুর্নামেন্টের ৩৯তম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ২৯ রানে হেরেছে মুশফিকুরের বরিশাল। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো বরিশাল। আর এমন জয়ে প্লে-অফের দৌড়ে ভালোভাবে টিকে থাকলো রংপুর। ১১ খেলা শেষে ১২ পয়েন্ট সংগ্রহে আছে রংপুরের। আর ১২ খেলায় ৮ পয়েন্ট নিয়ে বিপিএল শেষ করলো বরিশাল। লীগ পর্বে আর একটি খেলা রয়েছেবিস্তারিত পড়ুন

ইসলাম অবমাননা: জাকার্তার গভর্নরের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভে প্রেসিডেন্টের সংহতি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গভর্নরের বিরুদ্ধে অন্তত দুই লাখ রক্ষণশীল মুসলিম বিক্ষোভ করেছে। শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর জাকার্তায় একটি বিক্ষোভে অংশ নিতে তারা জমায়েত হয়। ‘অহোক’ হিসেবে পরিচিত গভর্নর বাসুকি তাহাজা পুর্নামার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ আনা হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় তিনি এ অবমাননা করেন বলে জানা গেছে। সেপ্টেম্বর মাসে পুর্নামা নির্বাচনী প্রচারণার সময়ে বলেন, ইসলামিক দলগুলো কোরআনের আয়াত ব্যবহার করে তাকে ভোট দেয়ার ব্যাপারে ভোটারদের নিরুৎসাহিত করছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচনবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা নির্যাতন জঙ্গিদের উসকে দিতে পারে : যুক্তরাষ্ট্র

মিয়ানমার সেনাবাহিনী দেশটির জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক নির্যাতন চালাচ্ছে; যা আন্তর্জাতিক বিশ্বের নজরের বাইরে ঘটে চলেছে। সেনাবাহিনীর হাতে খুন, ধর্ষণের শিকার হচ্ছেন রোহিঙ্গারা। নির্যাতনের হাত থেকে বাঁচতে সাগর পাড়ি দিয়ে প্রতিবেশী দেশে পালানোর চেষ্টা করছেন রোহিঙ্গারা। জীবন নিয়ে পালিয়ে এলেও ধ্বংস করা হচ্ছে রোহিঙ্গাদের ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান। মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র এবার রোহিঙ্গাদের বিষয়ে মুখ খুলেছে। দেশটি বলছে, কঠোর নিরাপত্তা অভিযানে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম বাস্তুচ্যুতবিস্তারিত পড়ুন

চিটাগাং ভাইকিংস VS রাজশাহী কিংসের এর খেলা সরাসরি দেখুন: HD LIVE (ভিডিও)

LIVE দেখতে এখানে ক্লিক করুন

টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

বিদায়ের সুর বাজছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে)। ইতোমধ্যে বরিশাল বুলস লিগ পর্বে তাদের ১২ ম্যাচের সবগুলো খেলে ফেলেছে। অন্যগুলোরও বাকি আর একটি করে ম্যাচ। আজই লিগ পর্ব শেষ হচ্ছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস আর সাব্বির-মিরাজের রাজশাহী কিংসের। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি এই দুই দল। আজ জিতলে প্লে অফের সম্ভাবনা টিকে থাকবে রাজশাহীর আর চিটাগাং জিতলে নিশ্চিত হয়ে যাবে প্লে-অফ। এমনই সমীকরণ নিয়ে খেলতে নেমে শুরুতেই কয়েন নিক্ষেপে জয় হয়েছেবিস্তারিত পড়ুন

ট্রাম্পের প্রতিদিন নিরাপত্তা ব্যয় ১০ লাখ ডলার

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সদ্যনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। ম্যানহাটনের ফিফথ এভিনিউয়ের ট্রাম্প টাওয়ারেই পরিবারের সদস্যদের নিয়ে আপাতত বসবাস করছেন তিনি। ম্যানহাটনে মার্কিন এই ধনকুবেরের পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে প্রত্যেকদিন খরচ হচ্ছে ১০ লাখ মার্কিন ডলার। নিউ ইয়র্ক কাউন্সিলের দুই কর্মকর্তা ট্রাম্প পরিবারের নিরাপত্তার খরচ সরকারকে মেটানোর জন্য আহ্বান জানিয়েছেন। শুক্রবার অনলাইনে একটি পিটিশন দায়ের করেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো ও সদস্য ড্যানবিস্তারিত পড়ুন

ঢাকার সঙ্গী আর কোন তিন দল?

এক ম্যাচ হাতে রেখেই বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে নিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। বাকি ম্যাচ হারলেও শীর্ষস্থানে কোন পরিবর্তন হবে না ঢাকা ডায়নামাইটসের। তবে এখন প্রশ্ন ঢাকার সঙ্গী হচ্ছে বাকি কোন তিন দল। সাদা চোখে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং গত আসরের ফাইনালিস্ট বরিশাল বুলসের বিদায় অনেকটা নিশ্চিত; কিন্তু এখনও যে সুক্ষ হিসেবের সুতো ঝুলছে, তাতে এই দলটির সমর্থকরা আশায় বসতি গড়তেই পারে। তবে, তাতে অনেকগুলো ‘কিন্তু’ জড়িত।বিস্তারিত পড়ুন

বরিশাল-কুমিল্লার বিদায় নিশ্চিত করে দিল রংপুর

সুক্ষ হিসেবের সুতোয় ঝুলছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর বরিশাল বুলসের ভাগ্য। হিসেবটা ছিল, শেষ ম্যাচগুলোতে যদি রংপুর আর রাজশাহী আর না জেতে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর বরিশাল বুলস যদি বড় ব্যবধানে জিততে থাকে, তাহলে হয়তো শেষ চারের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সে সম্ভাবনাটা বরিশাল আর কুমিল্লার টানা জয়ে যেন উঁকি দিতে শুরু করেছিল; কিন্তু নিজেদের শেষ ম্যাচে এসে বরিশাল বুলস হেরেই গেলো রংপুর রাইডার্সের কাছে। টানা পরাজয়ের পর অবশেষে মুশফিকুর রহীমের দলকেবিস্তারিত পড়ুন

আত্মহত্যা করেছেন প্রীতি জিনতার ভাই

আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার ভাই নিতিন চৌহান। শুক্রবার সকালে রাস্তার পাশে নিজের গাড়ির ভেতরে থাকা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিনেত্রীর ভাই নিতিন সিমলায় থাকতেন। নিতিনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে বছর দুয়েক আগে তার বিচ্ছেদ হয়। স্ত্রী ও শ্বশুরবাড়ির চাপেই আত্মহত্যার পথ বেছে নেন নিতিন। নিতিনের গাড়ির ভিতর থেকে পুলিশ একটি পিস্তল এবং একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে আদালতে একটি মামলাও চলছিল। শুক্রবারবিস্তারিত পড়ুন

শহীদ মিনারে জুতা পায়ে টেলিভিশন শিল্পীরা, ফেসবুকে ক্ষোভ

পূর্ব ঘোষণা অনুযায়ী ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) এর উদ্যোগে গত ৩০ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পী কলাকুশলিরা পাঁচ দফা দাবিতে এক সমাবেশ করেন। কিন্তু এই শিল্পীদের বিরুদ্ধে শহীদ মিনারে জুতা পায়ে ওঠার অভিযোগ উঠেছে। এ বিষয়ে একটি ছবি ফেসবুকে শেয়ার দেওয়া হয়েছে যেখানে দেখা যায় বিরাট একটি ব্যাকড্রপে শহীদ মিনার ঢেকে দেওয়া হয় এবং সেখানে জুতা পায়ে দাঁড়িয়ে শিল্পী কলাকুশলিরা তাদের সমাবেশের কর্মকাণ্ড পরিচালনা করেন। তাই শহীদ মিনারের মূল বেদীতেবিস্তারিত পড়ুন