রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্পের প্রতিদিন নিরাপত্তা ব্যয় ১০ লাখ ডলার

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সদ্যনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। ম্যানহাটনের ফিফথ এভিনিউয়ের ট্রাম্প টাওয়ারেই পরিবারের সদস্যদের নিয়ে আপাতত বসবাস করছেন তিনি।

ম্যানহাটনে মার্কিন এই ধনকুবেরের পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে প্রত্যেকদিন খরচ হচ্ছে ১০ লাখ মার্কিন ডলার। নিউ ইয়র্ক কাউন্সিলের দুই কর্মকর্তা ট্রাম্প পরিবারের নিরাপত্তার খরচ সরকারকে মেটানোর জন্য আহ্বান জানিয়েছেন।

শুক্রবার অনলাইনে একটি পিটিশন দায়ের করেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো ও সদস্য ড্যান গারোডনিক। এতে বলা হয়েছে, সরকারিভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে ও পরে ট্রাম্প পরিবারের নিরাপত্তার জন্য নিউ ইয়র্ক কাউন্সিলকে সরকারি তহবিল থেকে টাকা দেয়া উচিত।

ট্রাম্পের প্রতিনিধিরা এ বিষয়ে এখনো কোনো জবাব দেয়নি। তবে, পিটিশনে এর মধ্যে ৫০০ জন সাক্ষর করেছেন। সাক্ষরকারীরা বলছেন, নিউ ইয়র্কের করদাতাদের অর্থে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা খরচ চলতে পারে না। এর আগে, এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও।

ট্রাম্প ২০ জানুয়ারির পর হোয়াইট হাউসে উঠলেও ফার্স্ট লেডি মেলিসা এবং ছেলে ব্যারন নিউ ইয়র্কেই থাকবেন। ছেলের স্কুল শেষ না হওয়া পর্যন্ত ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারেই থাকার কথা রয়েছে মেলিসার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প