Archives
now browsing by author
ভক্তদের কাছে কণ্ঠশিল্পী সালমার একটিই অনুরোধ!


স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার। একমাত্র কণ্যা স্নেহাকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে সালমা এখন মোহাম্মদপুরের নিজের ফ্ল্যাটে এসে উঠেছে। কণ্ঠশিল্পী নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে একটি অনুরোধ জানিয়েছেন। তিনি স্টাটাসে লিখেছেন, ‘মা আর সন্তানের এই সম্পর্ক কোনো কিছুর বিনিময়ে হয় না। আমার স্নেহা আমার জীবন। ওকে আর গান নিয়ে বাকি জীবনটা পার করে দিতে চাই। পাশে থাকার জন্য আমার সকল ভক্তদের ধন্যবাদ।’ এরপরেই তিনি তার অনুরোধটি করেছেন। তিনিবিস্তারিত পড়ুন
মুশফিকুরের পর মাহমুদুল্লাহ’র ১০০০ রান


মুশফিকুর রহিমের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টুর্নামেন্টের চতুর্থ আসরের ৩৭তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রিয়াদ। চার বিপিএলের আসর মিলিয়ে রিয়াদের এখন মোট রান ১০১১ রান। ১১৭১ রান নিয়ে সবার উপরে আছেন মুশফিক। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান (চিটাগাং-ঢাকা ম্যাচের প্রথমবিস্তারিত পড়ুন
হাসপাতালে স্টিফেন হকিং


ইতালির রোমে বিজ্ঞান বিষয়ক একটি কনফারেন্সে অংশ নিতে গিয়ে শারীরিক ভাবে অসুস্থবোধ করায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংকে। গতকাল শুক্রবার তাকে রোমের জেমেল্লি হাসপাতালে নেয়া হলেও এই কসমোলজিস্টের শারীরিক অবস্থা ‘খুব বেশি নাজুক নয়’ বলেই ধারণা হকিংয়ের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। তরুণ বয়স থেকে দুরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত ৭৪ বছর বয়সী এই বিজ্ঞানী পন্টিফিকেল অ্যাকাডেমি অব সায়েন্সেসে এক কনফারেন্সে অংশ নিতেবিস্তারিত পড়ুন
রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা


ক্রিকেট বিপিএল রংপুর-বরিশাল সরাসরি, দুপুর ১টা চিটাগং-রাজশাহী সরাসরি, সন্ধ্যা ৫.৪৫ মি. চ্যানেল নাইন, সনি সিক্স ফুটবল প্রিমিয়ার লিগ আরামবাগ-চট্টগ্রাম আবাহনী সরাসরি, বিকাল ৩টা বৈশাখী টিভি লা লিগা রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা সরাসরি, রাত ৯.১৫ মি. সনি সিক্স ইন্ডিয়ান সুপার লিগ মুম্বাই-দিল্লি সরাসরি, সন্ধ্যা ৭.১৫ মি. স্টার স্পোর্টস ১, ২, ৩
জানেন? চলতি বিপিএলে সর্বোচ্চ রান ও ফিফটি কার? জেনে নিন..


চলতি আসরে পাঁচটি ফিফটির পাশাপাশি এখন পর্যন্ত সর্বোচ্চ রান তামিম ইকবালের। ১১ ম্যাচে ৪২৫ রান নিয়ে চিটাগং ভাইকিংসের অধিনায়ক এখন আছেন সবার উপরে। চিটাগং ভাইকিংসের হয়ে শেষ তিন ম্যাচে করেছেন টানা তিন ফিফটি। সেই সাথে তামিমের নামের পাশে যোগ হয়েছে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড। গতকাল ক্রিস গেইলের খেলা দেখার জন্য গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু যারা গেইলের ছক্কা-বৃষ্টি দেখার জন্য মাঠে এসেছিলেন তাদের সে আশায় গুড়েবালি।বিস্তারিত পড়ুন
আল্লাহর অশেষ রহমত নেত্রীকে হেফাজত করেছে: কাদের


হাঙ্গেরি সফরে যাওয়ার সময় অল্পের জন্য বিমান দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মোনাজাতে যোগদান শেষে বলেছেন, আল্লাহর রহমত নেত্রীকে হেফাজত করেছে। ওবায়দুল কাদের বলেন, ‘সেদিন আমাদের ইতিহাসে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারতো। সেদিন মহাসংকটের আরেকটা কালো ছায়া জাতীয় জীবনে নেমে আসতে পারতো। আল্লাহর অশেষবিস্তারিত পড়ুন
বিমান বিধ্বস্তে নিহত ফুটবলারদের চ্যাম্পিয়ন ঘোষণা


ব্রাজিলিয়ান ক্লাব শ্যাপেকোয়েন্সের নিহত ফুটবলার এবং ক্লাবের প্রতি বিরল সম্মান জানিয়ে শ্যাপোয়েন্সকেই কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে। এর আগে লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবলকে শ্যাপোয়েন্সকে সম্মান জানিয়ে চ্যাম্পিয়ন ঘোষণা করার আনুষ্ঠানিক আহ্বান জানায়। লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ (ইউরোপা লিগের সমমর্যাদার) প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাসিওনেলের বিপক্ষে খেলতে মেদেলিন যাওয়ার পথে বিধ্বস্ত হয় শ্যাপেকোয়েন্সের ফুটবলার-কর্মকর্তাদের বহনকারী অভিশপ্ত বিমানটি। ওই ফ্লাইটে মোট ৮১ জন যাত্রীর মধ্যেবিস্তারিত পড়ুন
চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ২১ শ্রমিকের মৃত্যু


চীনে একটি কয়লা খনি বিস্ফোরণের ঘটনায় ২১ শ্রমিকের মৃত্যু হয়েছে। চারদিন আগে ওই খনিতে বিস্ফোরণের পর খনির ভেতরে শ্রমিকরা আটকে ছিলেন। চারদিন পর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে খনি কর্তৃপক্ষ। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার। মঙ্গলবার হেইলংজিয়াং প্রদেশের কিতাইহে শহরে খনিতে মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির ভেতরে এখনো পর্যন্ত একজন আটকে আছেন। শনিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, খনিতে আটকে পড়া সবাইকে মৃতবিস্তারিত পড়ুন
মিরপুরে সাব্বিরের রাজশাহীর সঙ্গে গেইলের চিটাগংয়ের লড়াই


একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬’র ২য় ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস, এবং, রাজশাহী কিংস। পয়েন্ট টেবিলে চিটাগং ভাইকিংস ১২ পয়েন্ট নিয়ে আছে ২য় স্থানে, এবং ১০ পয়েন্ট নিয়ে রাজশাহী কিংস আছে ৪র্থ স্থানে। ম্যাচটি আজ সন্ধ্যায় পৌনে ছয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঢাকার সাথে হেরে চিটাগং কিছুটা পিছিয়ে পড়েছে, তবে প্লে অফে জায়গা ধরে রাখতে মরিয়া হয়েই মাঠে নামবে চিটাগং। তামিম, গেইল, স্মিথ, বিজয়, শোয়েব মালিক আছেন ব্যাটবিস্তারিত পড়ুন
গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বরিশাল ও রংপুর


একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬’র আজকের প্রথম খেলায় দুপুর একটায় মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং বরিশাল বুলস। পয়েন্ট টেবিলে রংপুর ১০ পয়েন্ট নিয়ে আছে ৫ম স্থানে, ৮ পয়েন্ট নিয়ে বরিশাল আছে ৬ষ্ঠ স্থানে। দুই ফ্রাঞ্চাইজির শুরুটা ছিলো দুর্দান্ত, কিন্তু মাঝপথে এসে তাল হারিয়ে দুই দলই আছে প্লে অফ থেকে বাদ পড়ার শঙ্কায়। রংপুরের সমান ১০ পয়েন্ট নিয়ে রাজশাহী কিংস ৪র্থ স্থানে থাকলেও রান রেইটের ব্যবধান বেশি। বরিশাল শেষ ম্যাচ জিতে অঙ্কেরবিস্তারিত পড়ুন













