হাসপাতালে স্টিফেন হকিং


ইতালির রোমে বিজ্ঞান বিষয়ক একটি কনফারেন্সে অংশ নিতে গিয়ে শারীরিক ভাবে অসুস্থবোধ করায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংকে।
গতকাল শুক্রবার তাকে রোমের জেমেল্লি হাসপাতালে নেয়া হলেও এই কসমোলজিস্টের শারীরিক অবস্থা ‘খুব বেশি নাজুক নয়’ বলেই ধারণা হকিংয়ের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
তরুণ বয়স থেকে দুরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত ৭৪ বছর বয়সী এই বিজ্ঞানী পন্টিফিকেল অ্যাকাডেমি অব সায়েন্সেসে এক কনফারেন্সে অংশ নিতে রোমে অবস্থান করছিলেন। গত সোমবার ভ্যাটিকানের পোপ ফ্রান্সিসের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন বলে জানিয়েছে রয়টার্স।
হকিংয়ের মুখপাত্র ও ভ্যাটিকানের একটি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, তার শারীরিক অবস্থা গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। হকিং ও তার সফরসঙ্গীদের শনিবারে রোম ছাড়ার নির্ধারিত সূচি অপরিবর্তিত রয়েছে।
কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় কথা বলা ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’ বইয়ের লেখক হকিং দুজন নার্সসহ চারজন সঙ্গী নিয়ে ভ্রমন করেন। গত ২৫ নভেম্বর ভ্যাটিকানে বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি নিয়ে একটি বক্তৃতা দেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













