শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্সের সম্ভাব্য একাদশ

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। দুপুর ১.৩০টায় শুরু হবে ম্যাচটি। ১০ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। অন্যদিকে ১০ ম্যাচের ৬টিতে জিতে খুলনা টাইটান্স রয়েছে তৃতীয় স্থানে। আজ তারা জয় পেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ থাকবে। অন্যদিকে কুমিল্লা জিতলে তাদের পয়েন্টই বাড়ার পাশাপাশি পয়েন্ট টেবিলেও উন্নতি ঘটবে। আগের ম্যাচে খুলটা টাইটান্স ১৩ রানে হারিয়েছিলবিস্তারিত পড়ুন

মহানবী (সা.) কি কোনো নির্দিষ্ট দিনে নখ কেটেছেন?

প্রশ্ন : আমার প্রশ্ন হলো, মহানবী (সা.) কোন দিন তাঁর নখ কেটেছেন? উত্তর : মহানবী (সা.) কোন দিন তাঁর নখ কেটেছেন, সে মর্মে সহিহ রেওয়ায়েত পাওয়া যায়নি। বিভিন্ন রেওয়ায়েতের যে উল্লেখ করা হয়ে থাকে, সেগুলোর মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে। আমরা যেকোনো দিন কাটতে পারি। মহানবী (সা.) সুনির্দিষ্ট দিবসে কেটেছেন মর্মে যে বক্তব্য দেওয়া হয়ে থাকে, সেটি শুদ্ধ নয়। অর্থাৎ কোনো নিষিদ্ধ দিবস নেই।

বিকেলে মাঠে নামছে ঢাকা-চট্টগ্রাম

বিপিএল কুমিল্লা-খুলনা সরাসরি, বেলা ১টা ৩০ মিনিট চ্যানেল নাইন ও সনি সিক্স ঢাকা-চট্টগ্রাম সরাসরি, বিকেল ৬টা ১৫ মিনিট চ্যানেল নাইন ও সনি সিক্স বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল মুক্তিযোদ্ধা-শেখ জামাল সরাসরি, বিকেল ৩টা বৈশাখী টেলিভিশন ইতালিয়ান সিরি`আ নাপোলি-মিলান সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট সনি ইএসপিএন ইন্ডিয়ান সুপার লিগ কলকাতা-পুনে সরাসরি, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট স্টার স্পোর্টস ১, ২ ও ৩

জবাবটা ব্যাটে-বলেও দিলেন মুশফিক-নাফীসরা

টানা ছয় ম্যাচ হার। টানা এই হারে ক্লান্ত হয়ে পড়েছিল বরিশাল বুলস! তার ওপর মাঠের বাইরে সমালোচনায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন মুশফিক-নাফীস-মালানরা। কেউ তো আবার ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগ এনেছিলেন বরিশালের খেলোয়াড়দের বিরুদ্ধে। ফিক্সিংয়ের অভিযোগের জবাবটা আগেই বরিশাল অধিনায়ক মুশফিকুর রহীম দিয়েছিলেন মাঠের বাইরে। এবার জবাবটা ব্যাটে-বলেও দিলেন মুশফিক-নাফীসরা। নইলে কি আর মুশফিক সরাসরি এভাবে বলে দেন, ‘নিজেদের প্রমাণ করার অনেক কিছুই ছিল।’ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসকে তারা হারিয়েছে ১৭বিস্তারিত পড়ুন

রোহিঙ্গাদের নৌকায় মিয়ানমার বাহিনীর নির্বিচারে গুলি

নাফ নদে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকায় নির্বিচারে গুলি করেছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় বেঁচে যাওয়া এক রোহিঙ্গা এ কথা জানিয়েছেন। রাতে ইমান হোসেন (৪৮) নামের ওই রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে কক্সবাজারের টেকনাফে নিয়ে আসেন বাংলাদেশের জেলেরা। তিনি জানিয়েছেন, ওই নৌকায় তাঁর ছেলেসহ ৪২ জন মানুষ ছিলেন। তাঁদের ভাগ্যে কী ঘটেছে তা জানেন না। তিনি এখন টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পেবিস্তারিত পড়ুন

‘ম্যাড ডগ’ ম্যাটিস হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন মেরিন কর্পসের অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিস। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। ‘ম্যাড ডগ’ হিসেবে পরিচিত ম্যাটিস তাঁর কাটখোট্টা কথাবার্তার জন্য সুপরিচিত। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের ময়দানের অভিজ্ঞতা আছে তাঁর। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাতিতে এক র‍্যালিতে ট্রাম্প বলেন, ‘আমরা ম্যাড ডগ ম্যাটিসকে আমাদের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছি।’ ওই সময় ট্রাম্প বলেন, আগামী সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।বিস্তারিত পড়ুন

বাংলা বই: শিশুদের উপযোগী করা প্রয়োজন

বর্তমান সরকার ‘ভিশন ২০২১’-এর আওতায় শিক্ষার মান উন্নত করতে সচেষ্ট রয়েছে। শিক্ষার মান নিশ্চিতকরণে গত কয়েক বছর ধরে সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। শিক্ষা হচ্ছে একমাত্র বিনিয়োগ, যা জাতির উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশে একমুখী শিক্ষার বদলে প্রাইমারি-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বহুমুখী শিক্ষাব্যবস্থা বিরাজমান। শিক্ষা আর সেবামূলক নয়। অনেক ক্ষেত্রে শিক্ষা আজ পণ্যের বিপণনব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। ছেলেবেলায় পড়ায় একটি প্রবাদ মনে পড়ে: “দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।” আসলে এসব শিক্ষাবিদবিস্তারিত পড়ুন

বিশ্বসেরা একাদশ বাছাইয়ে রিয়াল-বার্সার আধিপত্য

ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় আধিপত্য রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ফুটবলারদের। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও বিশ্বজুড়ে ফুটবলারদের সংস্থা (ফিফপ্রো) ২০১৫ সালের বর্ষসেরা একাদশের জন্য বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে। ৫৫ জনের এই তালিকায় স্পেনের সফলতম ক্লাবটির আছে সর্বোচ্চ ১১ জন খেলোয়াড়। রিয়ালের আক্রমণভাগের তিন তারকা ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমা প্রত্যাশিতভাবেই আছেন এই তালিকায়। বার্সেলোনার বিশ্বসেরা আক্রমণত্রয়ী লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসও প্রত্যাশিতভাবেবিস্তারিত পড়ুন

গাজীপুর থেকে ৫০ মিনিটে আসা যাবে বিমানবন্দর

যানজট নিরসনে ও উন্নত পরিবহন সেবা দিতে সরকার গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) নামের একটি প্রকল্প গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে ৫০ মিনিটে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করা যাবে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়, বিআরটি প্রকল্পটি বাস্তবায়নে বৃহস্পতিবার চীনের নির্মাণ প্রতিষ্ঠান গেঝৌবা গ্রুপের সঙ্গে চুক্তি করেছে সরকার। ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের পরিচালক একরাম উল্লাহ ও চীনের কোম্পানি গেঝৌবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকবিস্তারিত পড়ুন

সড়কে সেনা মোতায়েনের প্রতিবাদে দপ্তরে রাতভর অবস্থান করেছেন মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতীয় মহাসড়কগুলিতে সেনা মোতায়েন করার প্রতিবাদে রাতভর নিজের দপ্তরে অবস্থান করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পশ্চিমবঙ্গের যেসব এলাকায় হঠাৎ করেই সেনা মোতায়েন হয়েছে, তার অন্যতম হল মিজ. ব্যানার্জীর দপ্তর – যেটি রাজ্যের সচিবালয়ও – তার খুব কাছেই। মমতা ব্যানার্জী বলছেন যে গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থেই তিনি রাতভর দপ্তরে অবস্থান করছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটে পর্যন্তও তিনি সেনা মোতায়েনের প্রতিবাদে নিজের দপ্তরেই ছিলেন। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষবিস্তারিত পড়ুন