শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

বিপিএলে ১০০ জুয়াড়ি আটক, বেশিরভাগ ভারতীয়

চলতি বিপিএল আসরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এ পর্যন্ত প্রায় ১০০ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ যার মধ্যে ৪০ জনই ভারতীয়। টি২০’র যেকোন টুর্নামেন্টে জুয়া হয় অস্বাভাবিকভাবে। জুয়াড়িরা মাঠে বসে তাৎক্ষনিক মোবাইলের মাধ্যমে বল বাই বলের স্কোর জুয়ার আসরে পাঠিয়ে দিতেন। বর্তমান ‘বল বাই বল’ জুয়া অনেক বেশি হয়। মাঠে সরাসরি খেলার থেকে টিভিতে কিছু সময় পরে খেলা সম্প্রচার হয়। আর জুয়াড়িরা এটাকে কাজে লাগানোর জন্য মাঠে তাদের প্রতিনিধিবিস্তারিত পড়ুন

রামায়ণ ও মহাভারতের দুই নারী : সীতা ও দ্রৌপদী

মহাভারত ও রামায়ণ এ দুই মহাকাব্যের দুটি অবিসংবাদিত নারী চরিত্র দ্রৌপদী ও সীতা । এরা দুজনেই ভূমিকন্যা, দ্রৌপদী যজ্ঞাগ্নি সম্ভূতা এব্ং সীতা লাঙল চালনার ফলে ভূমি থেকে উৎপন্ন। এরা উভয়েই রাজনন্দিনী। বিবাহের জন্য স্বয়ম্বরা হয়ে দুই মহাকাব্যের সবচেয়ে বীরত্বপূর্ণ রাজপুরুষকে স্বামীরূপে লাভ করেছিলেন| মহাভারতের যুগে অর্জুন ও রামায়ণের যুগে রাম অপেক্ষা বড় ধনুর্ধর আর কেউ ছিলেন না। বিবাহের পরে স্বামীসহ দ্রৌপদীর হয়েছিল তের বছর অজ্ঞাতবাস, সীতার চৌদ্দবছর বনবাস। যার ফলে উভয়েরবিস্তারিত পড়ুন

হাই স্কুলের প্রধান শিক্ষক ইলিয়াস কাঞ্চন

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ভালো লাগার মতো গল্প আর চরিত্রের অভাবে আজকাল পর্দায় নেই বললেই চলে। এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি ‌‘হঠাৎ দেখা’। এর বাইরে নতুন কোনো ছবিতে কাজ করছেন না এই অভিনেতা। তবে মাঝে মধ্যেই তার দেখা মেলে ছোট পর্দায়। মনের মতো কোনো গল্প পেলে নাটক-টেলিফিল্মে অভিনয় করেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ‘সহকারী প্রধান শিক্ষিকা আবশ্যক’ শিরোনামের একটি টেলিছবিতে অভিনয় করেছেন। সুজন বড়ুয়ার পরিচালনায় এবিস্তারিত পড়ুন

ভুয়া চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, কারাদণ্ড

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ভুয়া চিকিৎসককে দেড় বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম আনোয়ার হোসেন পাশা। গতকাল বুধবার রাত ৮টার দিকে পাশাকে টেকেরহাট জেনারেল হাসপাতাল থেকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৮-এর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে ভুয়া চিকিৎসককে দেড় বছরের কারাদণ্ডাদেশ দেন মাদারীপুর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজী আকতার। আনোয়ার হোসেন পাশার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মালিহাটা এলাকায়। জানা যায়, র‍্যাব ৮-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজৈরেরবিস্তারিত পড়ুন

শাকিব খুব কেয়ারিং

সময়ের সম্ভাবনাময়ী নায়িকা শবনম বুবলী। গ্লামার ও দক্ষতায় আজ চলচ্চিত্রের নায়িকা। অভিষেকটাও চমৎকার, তাও আবার ঈদে জোড়া ছবি দিয়ে। সচেতন, শিক্ষিত ও বিনয়ী বুবলী শুরু থেকেই নিজের পছন্দ ও ছবির গল্পটাকে গুরুত্ব দিয়ে আসছেন। ‘বসগিরি’খ্যাত নায়িকার তৃতীয় ছবি ছিল ‘মা’। তবে এ ছবির শুটিং শুরু হবার আগেই নতুন আরো একটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ গ্লামার গার্ল। তার চতুর্থ ছবি ‘অহংকার’। বরাবরের মতো নতুন ছবিতেও জুটি হয়েছেন সুপারস্টার শাকিব খান। এ ব্যাপারে জানতেবিস্তারিত পড়ুন

আমি সুন্দরভাবে বাঁচতে চাই

সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র মৌসুমী আক্তার সালমা। ফোক গানের শিল্পী হিসেবে শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়। ‘বানিয়া বন্ধু’, ও ‘আমি চাইলাম যারে’সহ বহু হিট সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। দিনাজপুর-৬ আসনের সরকার দলীয় এমপি শিবলী সাদিকের সঙ্গে সম্প্রতি বিবাহ বিচ্ছেদে মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন এ সঙ্গীত তারকা। সবকিছু ভুলে সালমা ফের নতুনভাবে শ্রোতাদের গান শোনাতে চান। এ ব্যাপারে সালমা বললেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসার জন্যই আজ আমি সালমা হতে পেরেছি। ব্যক্তিগতভাবে আমার মানসিক অবস্থাবিস্তারিত পড়ুন

বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ সংবাদ

• বাংলাদেশের মাটি ব্যবহার করে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না, ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকাকে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। • জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আত্মপক্ষ সমর্থনের পরের শুনানি ৮ ডিসেম্বর। • রিজাল ব্যাংককে অর্থ ফেরত দিতেই হবে জানিয়ে আইনমন্ত্রী বললেন, বাংলাদেশের হয়ে আইনি লড়াই করবে ফিলিপাইন সরকার। • জাতীয় সংসদ ভবনের মূল নকশার অনুলিপি দেশে এনে জাতীয় সংসদ সচিবালয়ে রাখা হয়েছেবিস্তারিত পড়ুন

উলঙ্গ হয়ে মৌমাছি জড়িয়ে নাচ সুন্দরীর!

একটা মৌমাছির কামড় জান কাহিল করে দিতে পারে৷ সেই মৌমাছি শরীরে জড়িয়ে নৃত্য করে তাক লাগিয়ে দিল এক মধ্য বয়স্কা মহিলা৷তাও আবার ১২ হাজার মৌমাছি৷ অঙ্গে কোনও রকম সুতোর চিহ্নমাত্র না রেখে দিনের পর নাচ করে চলেছেন ৪৪ বছরের এই মহিলা৷ আমেরিকার অরিগনের বাসিন্দা সারা নিজেকে মৌমাছিদের রানি বলে মনে করেন৷ নগ্ন শরীরকে মৌমাছি দিয়ে ঢেকে ফেলা সারার সখ৷ ফটোগ্রাফার হোলি বিলমেথ তার ছবিও তুলেছেন৷ এই ছবিতে সারা নিশ্চিন্তেই দাঁড়িয়ে আছেনবিস্তারিত পড়ুন

রাজধানীতে পৃথক অভিযানে ৭৫০টি চকলেট বোমাসহ গ্রেফতার ৩৯

রাজধানীতে পৃথক অভিযানে ৭৫০টি চকলেট বোমাসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি সূত্রে জানা গেছে, বুধবার সকালে গেন্ডারিয়ার রজনী চৌধুরী রোড থেকে ভুট্টু ওরফে জুয়েল ওরফে রিপন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ৭৫০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে যাত্রাবাড়ীর দক্ষিণ গোলাপবাগ বিশ্বরোড থেকে সাইফুল ইসলাম ও আহাদুল ইসলাম নামে দু’জনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট। তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকবিস্তারিত পড়ুন

ব্রিটিশ ফুটবলে যৌন নিপীড়নের অভিযোগ

যুক্তরাজ্যের ফুটবল ক্লাবগুলোর বিরুদ্ধে শিশুদের নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রধান। প্রায় ৩৫০ জন শিশু এই অভিযোগ তুলেছেন। দেশটির জাতীয় পুলিশ কাউন্সিল জানায়, তাদের কাছে এ বিষয়ে উল্লেখযোগ্য পরিমাণ অভিযোগ আসছে। আগের করা জরিপ ও সাম্প্রতিক সময়ে পুলিশ হেল্পলাইনে আসা কলের উপর ভিত্তি করে একটি সংখ্যা দাড় করিয়েছে দাতব্য সংস্থা। তারা জানায় প্রথম সপ্তাহে ৮৬০ টি ফোনকল পেয়েছেন। ব্রিটেনের কয়েকজন ফুটবলার অল্প বয়সে প্রশিক্ষণ নেয়ার সময় যৌনবিস্তারিত পড়ুন