Archives
now browsing by author
বোর্ডের বিপক্ষে মামলা করবেন ব্রাভো


ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডাব্লিউআইসিবি) বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ড্যারেন ব্রাভো। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের মাঝ পথেই তাকে দেশে পাঠিয়ে দেয় বোর্ড। এর রেশ ধরে বোর্ডকে উদ্দেশ্য করে বাজে ভাষায় টুইট করেন ব্রাভো। এর ফলে বোর্ড তার আগের চুক্তি বাতিল করে তাকে ‘সি’ গ্রেডে নামিয়ে আনে। শুক্রবার চুক্তি বাতিলের চিঠি হাতে পাওয়ার পর মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাভো। ব্রাভোর দাবি, তাকে চুক্তির বাইরে বেআইনিভাবে সিরিজের মাঝে বাদ দেওয়াবিস্তারিত পড়ুন
কক্সবাজারে রোহিঙ্গাবাহী ১১ নৌকা ফেরত


কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদের চারটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী ১১টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ে নৌকাগুলো ফেরত পাঠানো হয়। বিজিবির ভাষ্য, প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন রোহিঙ্গা ছিল। টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধ করা হচ্ছে। টহল জোরদার করা হয়েছে। কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেলবিস্তারিত পড়ুন
আদালতের পথে খালেদা জিয়া


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের ওপর শুনানিতে অংশ নিতে আদালতে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে আদালতের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছেন। পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। গত ১০ নভেম্বর আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের বিষয়ে খালেদাবিস্তারিত পড়ুন
মুশফিক পাগল বলার পর অাসিফ যা বললেন


এবারের বিপিএলে সবচেয়ে আলোচনায় এসেছে সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও রবিশাল বুলস’র অধিনায়ক মুশফিকুর রহিমের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে কিছুটা পানি ঢেলে ঠান্ডা মাথায় মুশফিকের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ। মুশফিকের পাগল বলাকে বাংলা গানের ‘যুবরাজ’ হাসিমুখে মেনে নিয়ে লিখেছেন, ‘আমার মরহুমা আম্মা আমাকে পাগলা ডাকতেন। আব্বা মারা যাওয়ার সাথে সাথেই উনার মুখ থেকে অস্ফুট স্বরে একটা শব্দ বেরিয়ে ছিলো আমার পাগলটা চলে গেলো । আমার পাগলা ফ্যানবিস্তারিত পড়ুন
নেত্রকোণা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ
একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খানের বিচার চেয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেছেন স্থানীয় একজন মুক্তিযোদ্ধা। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করা তৎকালীন ছাত্রলীগ নেতা মতিউরের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের একজন সহযোগীসহ অন্তত দুজনকে ধরে নিয়ে নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলেছে, তারা নিয়ম অনুযায়ী তদন্ত করবে। অন্যদিকে মতিউর রহমান খান কোনো ধরনের অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
শীতের মজা খেঁজুরগুড়ের সন্দেশে


শীতকালের আলাদা একটা সৌন্দর্য আছে, আর এই সৌন্দর্যের মাত্রাটা একধাপ এগিয়ে দেবে ‘খেঁজুরগুড়ের সন্দেশ’। তবে এটা যারা ভালোবাসেন তারাই বোধহয় এই কথাটা মেনে নেবেন। আর এটা খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় হাতে গুনে বলা যাবে। জেনে নেই কিভাবে বানানো যায় খেজুর গুড়ের সন্দেশ। যা লাগবে দেড় লিটার দুধ, ১টা পাতি লেবুর রস, ৬-৭ টেবিল চামচ খেজুর গুড়, ঘি ও ময়দা। যেভাবে করবেন পাত্রে কম আঁচে দুধ ফুটতে দিন, হয়ে গেলেবিস্তারিত পড়ুন
এখনো পারবে কুমিল্লা, বরিশাল !


একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬-এর আসরে প্রত্যেক ফ্রাঞ্চাইজি ১০ ম্যাচ করে খেলে ফেলেছে। বাকি আছে আর দুই ম্যাচ করে। প্লে-অফে জায়গা করে নিতে বেশ সুবিধাজনক অবস্থানে আছে ঢাকা ডায়নামাইটস। টানা ৩ ম্যাচ জিতে সাকিব আল হাসানের দল ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। প্লে-অফে ঢাকার জায়গা একরকম নিশ্চিত। তবে এটাও বলা যায়, ঢাকার বাদ পড়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছেনা এখনো। আবার অঙ্কের হিসেবে কুমিল্লা, বরিশাল দুই দলের সুযোগ এখনো আছে।বিস্তারিত পড়ুন
আজকের গুরুত্বপূর্ণ ম্যাচঃ রাজশাহীর মুখোমুখি হবে বরিশাল


আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে একমাত্র ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস ও রাজশাহী কিংস। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুর্দান্ত শুরু করা বরিশাল বুলস বিপিএল-এর মাঝপথে এসে খেই হারিয়ে এখন পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে। মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, ডেভিড ম্যালানের ঝড় তোলা ব্যাটিং বরিশালকে টেবিলের শীর্ষস্থানে রেখেছিলো, সেই বরিশালের এখন প্লে-অফ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে অঙ্কের হিসেবে এখনো কিছুবিস্তারিত পড়ুন
সৌদি নারীরা গাড়ি চালানোর অনুমতি পাবে!


সৌদি আরবের একজন প্রভাবশালী রাজপুত্র কোটিপতি বিনিয়োগকারী প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরবের মেয়েদের অধিকার এবং অর্থনৈতিক প্রয়োজনের স্বার্থেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। বিবিসির খবরে বলা হয়, বিশ্বে সৌদি আরব হচ্ছে একমাত্র দেশ যেখানে মেয়েদের গাড়ি চালানো নিষেধ। এই নিষেধাজ্ঞা অমান্য করায় সৌদি আরবে অনেক নারী অধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। প্রিন্স আলওয়ালিদ বলেছেন, সৌদি আরবে এখনবিস্তারিত পড়ুন
বাঙ্গালির বিজয় মাসের প্রথম দিন


বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমহানির মাধ্যমে অর্জিত স্বাধীনতার সাক্ষর বিজয়ের মাস ডিসেম্বর শুরু আজ থেকে। ১৯৭১ সালের এদিনে পুরো বাংলাদেশ রণক্ষেত্র। এই দিন নোয়াখালী ফেনী সীমান্তবর্তী বিভিন্ন রণাঙ্গনে পাকিস্তানী সেনা আর মুক্তি বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে পালিয়ে যায় পাকিস্তানী সৈন্যরা। বিজয়ী মুক্তিযোদ্ধারা অগ্রসর হতে থাকে চট্টগ্রামের দিকে। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১বিস্তারিত পড়ুন













