প্রেমিকের সাথে অভিমান, গার্মেন্ট কর্মীর আত্মহত্যা
সবুজবাগের উত্তর বাসাবোর ১ নম্বর গলি থেকে সুবর্ণা আক্তার (১৮) নামের এক গার্মেন্টস কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটার দিকে।
সুবর্নার মা তাসলিমা আক্তার জানান, সে মালিবাগে পারভেজ নামের একটি পোশাক কারখানায় কাজ করত। তিন চার বছর আগে থেকে একই কারখানার ডালিম নামের এক শ্রমিকের সাথে তার সম্পর্ক ছিল। তার সঙ্গে কোনো বিষয় নিয়ে অভিমান করে সকালে বাসায় ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
টের পেয়ে তার মেয়েকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার সময় তাকে মৃত বলে ঘোষণা করেন। তাদের বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামে। তার বাবার নাম আবুল বাশার।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













