Archives
now browsing by author
সেনাবাহিনী মোতায়েনে আপত্তি নেই আইভীর


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, গত নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন দাবি করেছিলাম। এবারো সুষ্ঠু নির্বাচনে স্বার্থে নির্বাচন কমিশনার শুধু সেনাবাহিনী কেন, যে কোনো সংস্থাকে তলব করতে পারেন। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। তিনি বলেন, নির্বাচনী মাঠে এখন পর্যন্ত এমন কিছুই হয়নি যে সেনা মোতায়েন করতে হবে। নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত নিবেন তা মেনে নিবো। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরেরবিস্তারিত পড়ুন
‘ম্যাচ ফিক্সিং বিপিএলের জন্য অশনিসংকেত’


এবারের বিপিএলের শুরু থেকেই ম্যাচ ফিক্সিংটা বেশ জোরালোভাবে আলোচনায় এসেছে। প্রথমে এসেছে চিটাগং ভাইকিংসের পাকিস্তানি পেসার ইমরান খানের নাম। এরপর রংপুর রাইডার্সের ম্যানেজার সানোয়ার হোসেনের পর এবার বরিশাল বুলসের খেলোয়াড়দের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। এই অভিযোগ বিপিএলের জন্য অশনিসংকেত বলে মনে করেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম। নিজ দলের বিপক্ষে ওঠা অভিযোগে হতাশা প্রকাশ করলেও, বিসিবির এখনই সতর্ক হওয়া উচিত বলে মনে করেন মুশফিক। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনেবিস্তারিত পড়ুন
বিমান দুর্ঘটনায় থেমে গেল চ্যাপেকোয়েন্স রূপকথা


ইংল্যান্ডের ক্লাব লিস্টার সিটির কথা এখন ফুটবল বিশ্বের সবাই জানেন। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে সবাইকে অবাক করে দিয়ে শিরোপা জিতে নিয়েছিল অখ্যাত এই ক্লাবটি। ব্রাজিলের ক্লাব চ্যাপেকোয়েন্সও কাটাচ্ছিল তেমনই স্বপ্নের মতো এক মৌসুম। এ বছর তারা প্রথমবারের মতো চলে গিয়েছিল লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা, কোপা সুদ-আমেরিকার ফাইনালে। কিন্তু ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় হঠাৎ করেই থেমে গেল সেই স্বপ্নযাত্রা। কোপা সুদ-আমেরিকার ফাইনালে খেলার জন্যই কলম্বিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেনবিস্তারিত পড়ুন
কণ্ঠশিল্পীকে আসিফকে পাগল বললেন ক্রিকেটার মুশফিক


এবারের বিপিএলে খুব একটা সুবিধা করতে পারছে না বরিশাল বুলস। শুরুটা ভালো হলেও শেষ দিকে বেশ নাজুক অবস্থা দলটির। ১০ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। তাই দলটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর কণ্ঠশিল্পী আসিফ আকবর তাঁর ফেসবুক পেজে অভিযোগ করে লিখেছেন, দলটির দেশি-বিদেশি খেলোয়াড়রা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। এ কারণেই দলের পারফরম্যান্স খুব একটা ভালো নয় বলে মনে করেন তিনি। এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বরিশাল অধিনায়ক মুশফিকুর রহিম।বিস্তারিত পড়ুন
১৩২ রানের লক্ষে মাঠে নেমেছে তামিম-গেইল, খেলাটি দেখুন সরাসরি (LIVE HD ভিডিও)


খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন..
তামিম-গেইলদের সামনে ১৩২ রানের লক্ষ্য


বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজ মঙ্গলবারের দ্বিতীয় খেলায় তামিম-গেইলদের চিটাগং ভাইকিংসকে ১৩২ রানের টার্গেট দিল মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে চিটাগংয়ের বোলারদের তোপের মুখে পড়ে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ৩ রানেই তাইবুর রহমানকে (১) বোল্ড করে ধসের শুরু করেন দুর্দান্ত পারফর্ম করা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। স্কোরবোর্ড আর ৮ রান যোগ হতেই আবারও খুলনার উইকেট পতন। সাকলাইন সজীবেরবিস্তারিত পড়ুন
মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় ও চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, নিপীড়ন ও নির্যাতনের কারনে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। মিয়ানমার পরিস্থিতি স্বাভাবিক হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের সে দেশে ফেরৎ পাঠানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার নবনির্মিত থানা ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এ কথা বলেন। পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি, উপাধ্যক্ষ মো: আব্দুসবিস্তারিত পড়ুন
স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় প্রবাসি স্বামী খুন


কেরানীগঞ্জ মডেল থানাধীন বলসতা এলাকায় স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় প্রবাসি স্বামী খুন হয়েছেন। নিহতের নাম মোঃ জুয়েল (৩৮)। তিনি দীর্ঘ ৯ বছর কুয়েত প্রবাস জীবন কাটিয়ে গত ১২ দিন আগে দেশে ফিরে আসেন। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রুমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের ছোট ভাই মোঃ সেলিমবিস্তারিত পড়ুন
৪ দিনেই মোহালি টেস্ট জিতে নিল ভারত


ক্রিকেট বিশ্বের ‘মোড়ল’ ইংলিশদের এমন করুণ পরিণতি হবে তা অনুমান করেছিলেন অনেকেই। কারণ বিরাট কোহলির ভারত এখন আকাশে উড়ছে। তারই ধারাবাহিকতায় মোহালি টেস্ট ৪ দিনেই জিতে নিল ভারত। কুক বাহিনীর ব্যাটিং ব্যর্থতায় নূন্যতম প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ড। আঙুলের চোট নিয়ে ৮ নম্বরে নেমে দারুণ লড়াই করলেও ম্যাচ শেষ দিনে নিতে পারেননি তরুণ ইংলিশ ব্যাটসম্যান হাসিব হামিদ। মঙ্গলবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ৪ উইকেটে ৭৮ রান নিয়ে খেলা শুরু করেবিস্তারিত পড়ুন
ফিদেল কাস্ত্রো ছিলেন সাম্রাজ্যবাদী শক্তিসমূহের আতংক : মেনন


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, কিউবান বিপ্লবের মহানায়ক, সমাজতন্ত্রের অতন্ত্র প্রহরী ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের পুরোধা কমরেড ফিদেল কাস্ত্রো ছিলেন বিশ্ব সা¤্রাজ্যবাদী শক্তিসমূহের আতংক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ তাকে বহুবার হত্যার চেষ্টা করেও সফল হতে পারে নি। অর্থনৈতিক অবরোধ আরোপ করে সাম্রাজ্যবাদী শক্তি কিউবাকে টুটি চেঁপে মারার চেষ্টা করেছে। সে চেষ্টাও সফল হয় নি। রাশেদ খান মেনন আরো বলেন, কিউবারবিস্তারিত পড়ুন













