মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় প্রবাসি স্বামী খুন

কেরানীগঞ্জ মডেল থানাধীন বলসতা এলাকায় স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় প্রবাসি স্বামী খুন হয়েছেন। নিহতের নাম মোঃ জুয়েল (৩৮)। তিনি দীর্ঘ ৯ বছর কুয়েত প্রবাস জীবন কাটিয়ে গত ১২ দিন আগে দেশে ফিরে আসেন। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রুমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের ছোট ভাই মোঃ সেলিম মিয়া জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজাবাড়ি এলাকার খালাতো বোন রুমা আক্তারের সঙ্গে ১০ বছর পূর্বে শরীয়ত মোতাবেক বড় ভাই মোঃ জুয়েলের বিয়ে হয়। এরপর ১ বছর পর তিনি কুয়েতে চলে যায়। দীর্ঘ ৯ বছর কুয়েতে থাকা অবস্থায় একবার দেশে এসে তিনমাস থাকার পর ফের কুয়েতে চলে যান জুয়েল। এ সময় তাদের ঔরস্যজাত মুক্তা ও মেহেদী নামে দুইটি সন্তান হয়। তিনি কুয়েতে থাকাবস্থায় ভাবী রুমা আক্তার তার বাবার বাড়ির পার্শ্ববর্তী বোয়ালী গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। ১২দিন (চলতি মাসের ১৫ নভেম্বর) আগে তার ভাই জুয়েল কুয়েত থেকে দেশে ফিরে আসে। ভাবীর পরকীয়ার বিষয়টি জানতে পারে। পরে ভাই তার স্ত্রী রুমাকে বাঁধা দেয় ও বিদেশ থেকে পাঠানো টাকা-পয়সার হিসাব জানতে চায়। এতে স্ত্রী রুমা ক্ষিপ্ত হয়ে তার প্রেমিককে জানায়।

সেলিম মিয়া আরো জানান, গতকাল সোমবার বিকেল ৫টায় আমার ভাই জুয়েল বলসতা নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। তাকে রাতভর অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ মঙ্গলবার দুপুরে লোকমুখে জানতে পারি বলসতা নির্জন বিলে ভাইয়ের লাশ পড়ে আছে। আমার ধারণা, ভাবী রমা পরকীয়া প্রেমে আসক্ত হয়ে তার প্রেমিককে নিয়ে পরিকল্পিতভাবে আমার ভাই জুয়েলকে হত্যা করে লাশ নির্জন বিলের মধ্যে ফেলে রাখে। এ ঘটনায় পুলিশ আমার ভাবী রুমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক(এসআই) মোঃ বাদশ আলম জানান, এলাকাবাসির সংবাদের ভিত্তিত্বে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে বিলে ফেলে রেখে যাওয়া হয়। নিহতের ঘাড়ে ও চোখে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

এসআই আরো জানান, নিহতের লাশ তার নিজ বাড়ি থেকে মাত্র ৪০০ গজ দূরে একটি নির্জন জায়গায় পড়ে ছিল। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় নিহতের বাবা জুম্মন মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত