সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

বিধ্বস্ত বিমানের নিহত ৭৬ যাত্রীর ২০ জনই সাংবাদিক

ব্রাজিলের ফুটবল ক্লাবের খেলোয়াড়সহ ৮১ যাত্রীবাহী বিধ্বস্ত বিমানের ৭৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির বিভিন্ন গণমাধ্যমের ২০ সাংবাদিকও রয়েছেন। দেশটির গণমাধ্যমের একটি সংগঠন এ তথ্য জানিয়েছে। বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটি মঙ্গলবার কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল গ্লোবোনিউজ ও স্পর্টটিভি বলছে, বিধ্বস্ত বিমানের ৬ আরোহীকে জীবিত উদ্ধার করা হলেও পরে একজন মারা গেছেন। উদ্ধারকৃতদের মধ্যে ওই ক্লাবের ৩ খেলোয়াড়, এক সাংবাদিক রয়েছেন। নিহতবিস্তারিত পড়ুন

বিধ্বস্ত বিমানে ২২ ফুটবলারের ১৯ জনই নিহত

ব্রাজিলের ক্লাব শ্যাপেকোয়েন্সের ২২ ফুটবলারের মধ্যে ১৯জনই নিহত হয়েছেন। কোপা সুদামেরিকানা ফাইনালের প্রথম পর্ব খেলতে কলম্বিয়ার মেডেলিনে যাওয়ার পথে তাদের বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে তাতে বিধ্বস্ত বিমানটি থেকে ৬জনকে গুরুতর আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ৭৬ জনের সবাই নিহত। সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে যখন বিমানটি বিধ্বস্ত হয়, তখন আবহাওয়া ছিল খুবই খারাপ। প্রবল বৃষ্টির কারণে শুরুতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। শেষ পর্যন্ত ৬জনকেবিস্তারিত পড়ুন

এক ম্যাচ নয়, দুই ম্যাচে নিষিদ্ধ শাহজাদ

রাজশাহী কিংস আর রংপুর রাইডার্সের মধ্যকার সোমবার অনুষ্ঠিত ম্যাচের তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজশাহীর সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে রংপুরের শাহজাদকে। আর জরিমানা গুণতে হচ্ছে রাজশাহীর সাব্বির এবং রংপুর রাইডার্স অধিনায়ক লিয়াম ডসনকে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত রংপুর আর রাজশাহীর ম্যাচের পরই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাচবিস্তারিত পড়ুন

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আটকে রেখেছেন অর্থমন্ত্রী

বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আটকে রেখেছেন বলে জানিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধির কাছে ওই তদন্ত প্রতিবেদন চাওয়া হলে ব্যাংকটির কর্মকর্তারা এ তথ্য জানান। বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত আলী জানান, আমরা ফরাসউদ্দিন সাহেবের প্রতিবেদন দেখতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ওই প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছেবিস্তারিত পড়ুন

আটকে যাচ্ছে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন!

বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া ডাকযোগে এ নোটিশ পাঠান। জানা গেছে, বিদেশি চ্যানেল কেবল বাংলাদেশের জন্য আলাদাভাবে ডাউনলিংক এবং সেখানে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচারের কারণে অসম প্রতিযোগিতার মুখে পড়েছে দেশের বেসরকারি টেলিভিশনগুলো। এতে একদিকে এ দেশের টেলিভিশন দর্শক হারাচ্ছে, অন্যদিকে বিজ্ঞাপন চলে যাওয়ার কারণে দেশীয় চ্যানেলগুলোর আয় কমছে। ভারতের জি ও স্টার গ্রুপের দুটি চ্যানেল ‘জি বাংলা’বিস্তারিত পড়ুন

‘মিম তিন থেকে চার বছর পরে বিয়ে করবে’

আমার মেয়ের বিয়ে হলে সারা বাংলাদেশ জানবে। মিমের বাবা একজন শিক্ষক। তাঁর সম্মানের একটি বিষয় রয়েছে। যারা এসব গল্প ছড়াচ্ছে তারা অনর্থক ও উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ছড়াচ্ছে। মিম তিন থেকে চার বছর পরে বিয়ে করবে। সম্প্রতি দেশের শোবিজে অভিনেত্রী মিম ও অভিনেতা বাপ্পীর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের মা ছবি সাহা গণমাধ্যমকে এসব কথা বলেন। শোনা গেছে, চলতি নভেম্বরের শুরুতেই ‘সুইটহার্ট’ ছবির এই জুটি কলকাতার কালিঘাটেরবিস্তারিত পড়ুন

একই ছবিতে সালমান-রজনীকান্ত!

একই ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন সালমান খান ও রজনীকান্ত। রকলাইন ভেঙ্কটেশের পরবর্তী ছবিতে সম্ভবত দেখা যাবে তাঁদের। গত সপ্তাহে 2.0-র পোস্টার লঞ্চে আমন্ত্রিত হয়েছিলেন সালমান। সেখানে তিনি বলেছিলেন, আমি ট্রেলার লঞ্চের কথা শুনেছিলাম। রজনীস্যারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। উনি অসাধারণ। ওনাকে আমি শ্রদ্ধা করি। সেখানে রজনীকান্ত বলেছিলেন, সালমানের সঙ্গে তিনি কাজ করতে চান। যদি আগামীকাল সালমান বলেন, তামি তাহলেও রাজি। জানিয়েছিলেন রজনীকান্ত। এখন শোনা যাচ্ছে সত্যিই তাঁরা একসঙ্গে সিনেমা করতেবিস্তারিত পড়ুন

দ্রুত উইকেট পতনে ব্যাকফুটে খুলনা

চিটাগং ভাইকিংসের বোলারদের দাপটে ম্যাচে এখন ব্যাকফুটে চলে গেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা খুলনা টাইটান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের মঙ্গলবারের দ্বিতীয় খেলায় তামিমের চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা। এই রিপোর্ট লেখা পর্যন্ত খুলনার রান ৮ ওভারে ৪ উইকেটে ৪৭। দলীয় ৩ রানেই তাইবুর রহমানকে (১) বোল্ড করে ধসের শুরু করেন দুর্দান্ত পারফর্ম করা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। স্কোরবোর্ড আর ৮ রান যোগ হতেই আবারওবিস্তারিত পড়ুন

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বুধবার

১৪৩৮ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ ও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়কমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতিবিস্তারিত পড়ুন

খুলনা টাইটান্সের মুখোমুখি হয়েছে চিটাগাং ভাইকিংস (BPl live)

খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন..