সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

‘বিছানায় প্রস্রাব করা’য় মাকে মারধর, নারী গ্রেপ্তার

ভারতের কেরালা রাজ্যের কান্নুর জেলায় বিছানায় প্রস্রাব করার অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর করেছেন তাঁর মেয়ে। গত রোববার মারধরের এই ভিডিওটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পুলিশ মারধরের অভিযোগে বৃদ্ধার মেয়ে ও জামাতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া নারীর নাম চন্দ্রবতী (৫২)। তিনি বৃদ্ধ মাকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছেন বলে ভিডিওতে দেখা গেছে। মুঠোফোনে ভিডিওটি ধারণ করেন চন্দ্রবতীর সহোদর ভাই। পরে তিনি ভিডিওটি পুলিশের কাছে হস্তান্তর করেন। ভিডিওটির বিষয়েবিস্তারিত পড়ুন

‘আর বেঁচে থাকা সম্ভব নয়, বিদায়’

সিরিয়ার আলেপ্পো শহরে গত শনিবার থেকে চলছে সরকারি বাহিনীর অভিযান। বিদ্রোহীদের দখল থেকে আলেপ্পোর পূর্বাঞ্চলকে উদ্ধারে চলা এ অভিযানে চলছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। গুলি-বোমার সঙ্গে আক্রান্ত শহরবাসীর আর্তচিৎকারে ভারি হয়ে উঠছে আলেপ্পোর আকাশ-বাতাস। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। আক্রান্তদের মধ্যে রয়েছে ফাতেমা নামের এক নারীর পরিবারও। আলেপ্পো শহরের পূর্বাঞ্চলে তিন সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি। শহরের এই অংশটি রয়েছে বিদ্রোহীদের দখলে। গত রোববার রাতে এক বোমা হামলায় নিজ চোখের সামনে তাদের বাড়িটি ধ্বংসবিস্তারিত পড়ুন

ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়ে বিমান বিধ্বস্ত

কলম্বিয়ায় ৭২ আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্তের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জ্বালানি সংকটের কারণে স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে যাত্রী ছিলেন মোট ৭২ জন। যাত্রীদের মধ্যে ব্রাজিলের একটি ফুটবল দলও ছিল। ফুটব দলটি কলাম্বিয়ার একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খেলতে যাচ্ছিল। পথিমধ্যে মেডেলিন আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। মেডেলিনের মেয়র ফ্রেডরিখ গুইতারেজ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটিতে জীবিত যাত্রী থাকতেবিস্তারিত পড়ুন

জেলা পরিষদ নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

জেলা পরিষদ নির্বাচন স্থগিত ও বাতিল এবং জেলা পরিষদ আইনের তিনটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রিটকারী আইনজীবী ইউনুছ আলীবিস্তারিত পড়ুন

লালমনিরহাটে সড়ক দুঘর্টনায় নারী নিহত

সোহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় সোমবার সন্ধ্যায় মহাসড়কের উপরে পড়ে থাকা ছিন্নভিন্ন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাত সাড়ে ৯টা পর্যন্ত ঐ নারীর পরিচয় মেলেনি। স্থানীয়দের ধারণা দ্রুতগতির কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে ঐ নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। স্থানীয় ফাঁড়ির ইনচার্জ প্রসূন কান্তি দাশ জানান, যাত্রীবাহী বাস বা ট্রাকের নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার মাঠে নামার পূর্বাভাস! কবে নামছেন নেত্রী?

নতুন বছরের শুরুতেই মাঠে নামার পরিকল্পনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই অংশ হিসেবে জানুয়ারিতেই ঢাকায় একটি মহাসমাবেশ করা হবে। পাশাপাশি কয়েকটি বিভাগীয় শহরে সমাবেশ করবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া বড় জেলাগুলোয়ও সমাবেশ করা হতে পারে। নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যু এবং সরকারবিরোধী জনমত তৈরির লক্ষ্যেই রাজপথে নামার পরিকল্পনা করছে দলটি। আর যদি সরকার একতরফা নির্বাচন কমিশন গঠন করে, সেক্ষেত্রে এ ইস্যুতে আন্দোলন জোরদার করা হবে। দেশের বিভিন্ন বিভাগে খালেদা জিয়ারবিস্তারিত পড়ুন

সপ্তাহে একবার পর্ন দেখে এই মহিলারা কী করেন জানলে অবাক হবেন

এক-তৃতীয়াংশের বেশি মহিলা সপ্তাহে অন্তত একবার পর্ন দেখেন, সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। মহিলাবিষয়ক ফরাসী সাময়িকী মেরি ক্লেয়ার-এর জন্য আলোকচিত্রী আমান্ডা ডি ক্যাডেনেট-এর চালানো এক সমীক্ষাতে জানা গিয়েছে, ডিজিটাল যুগ পর্ন-কে আরও সহজলভ্য করেছে। সমীক্ষাতে অংশ নেওয়া তিন হাজার মহিলার মধ্যে প্রায় ৯০ শতাংশ মহিলাই জানিয়েছেন, তারা অনলাইনে পর্ন দেখেছেন। সেই সঙ্গে প্রায় দুই-তৃতীয়াংশ মহিলা জানিয়েছেন, তারা পর্ন দেখতে স্মার্টফোন ব্যবহার করেন। ক্যাডেনেট জানিয়েছেন, এই প্রকল্প পর্নের সঙ্গেবিস্তারিত পড়ুন

বিপিএল খেলা নিয়ে গেইলের মজার টু্ইট

ক্রিস গেইল এবারের বিপিএলে সবচেয়ে দামি খেলোয়াড়। বিপিএলে তার দলের জয় হোক, আর পরাজয়; ক্রিস গেইলের দিন খারাপ কাটার কোনো কারণই নেই। আর এখানে বিপিএলে এসেই প্রথম ম্যাচে জয় পেয়েছেন, নিজে চারটে ছক্কা মেরেছেন; ডাবল আনন্দে কাটছে সময়। মাঝে মাঝেই ছবি টুইট করে বা এমনিতেই টুইটারে জানিয়ে দিচ্ছেন, খুব আনন্দে আছেন। প্রথম ম্যাচের পর টুইট করেছেন, ‘জয়ে অবদান রাখতে পেরে খুব ভালো লেগেছে। তামিমকে অভিনন্দন।’ পরে আরও এক টুইট করেছেন, আবারবিস্তারিত পড়ুন

‘আয়নাবাজি’ নিয়ে কাজী হায়াৎ’এর ‘উদ্ভট’ মন্তব্য!

আয়নাবাজি একটি উদ্ভট সিনেমা বলে মন্তব্য করেছেন প্রযোজক ও পরিচালক কাজী হায়াৎ। তিনি আজ সোমবার রাতে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ২৪ এর একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন। চলচিত্রের দুর্দিন ও সুদিন বিষয়ক অনুষ্ঠানে কাজী হায়াৎ বলেন, অমিতাভ রেজা নির্মীত আয়নাবাজি সিনেমাটি পুরোপুরি উদ্ভট। এর কাহিনী কিছুই নেই। উচিত ছিলো সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে দেওয়া। অবাক লাগে এটি কিভাবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো। এছাড়া আয়নাবাজি উদ্ভট সিনেমা হওয়া সত্ত্বেও ব্যবসা সফল হয়েছে বলেবিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জের গজারিয়ায় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে (৬৫) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রফিকুল ইসলাম নামের ওই মুক্তিযোদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শহীদুল্লাহ (৪৮) নামে একজনকে মঙ্গলবার ভোরে আটক করেছে পুলিশ। আহত রফিকুল ইসলাম গজারিয়া উপজেলার মাদকবিরোধী সংগঠনের উপদেষ্টা। রফিকুল ইসলামের ছেলে রবিউল ডালিম জানান, ৫ দিন আগে ঢাকারবিস্তারিত পড়ুন