সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

মেসি নয় রোনালদোকে এগিয়ে রেখেছেন ব্রাজিল কোচ তিতে

ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারে লিওনেল মেসি নয় ক্রিস্টিয়ানো রোনালদোকে এগিয়ে রেখেছেন ব্রাজিলের প্রধান কোচ তিতে। বার্সেলোনা তারকাকে এমনকি তিনি নিজের সেরা তিন পছন্দের তালিকাতেও রাখেননি। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবার একক ভাবে পুরস্কার দিচ্ছে। এর আগে ফ্রেঞ্চ ফুটবলের সঙ্গে যৌথভাবে ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে আসতো তারা। তবে এবার দুটি সংস্থা আলাদাভাবে কাজ করছে। তিতে নিজের পছন্দের তালিকায় শীর্ষে রেখেছেন রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল তারকা রোনালদোকে। এছাড়া নিজ দলের নেইমারকে রেখেছেন দ্বিতীয়স্থানে।বিস্তারিত পড়ুন

‘শাহজাদ কিছু করেনি, সাব্বির অভিনয় করেছে’

গতকাল সোমবার বিপিএলে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্সের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচে সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করেন মোহাম্মদ শাহজাদ। তবে এমন ঘটনায় শাহজাদের কোনো দোষ খুঁজে পাচ্ছেন না রংপুর রাইডার্সের স্পিনার আরাফাত সানি। সাব্বিরকে আঘাত করার ব্যাপারে জানতে চাইলে সানি বলেন, ‘আমি টিভি রিপ্লেতে দেখেছি। আমার যতটুকু মনে হয়েছে শাহজাদ কিছু করেনি। এখন যদি সাব্বির অভিনয় করে, তাহলে কী আর করা।’ এমন লঙ্কাকাণ্ডে শাহজাদকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সাব্বিরবিস্তারিত পড়ুন

মুশফিকের বরিশালের মুখোমুখি মাশরাফির চ্যাম্পিয়ন কুমিল্লা

ক্রিকেটের ফর্ম অনেকটা সাগরের জোয়ার-ভাটার মতো। গেলো আসরে বিপিএলের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার লিগ পর্বেই আসর থেকে ছিটকে গেছে। ৮ ম্যাচে কেবল ১ জয় পেয়েছে মাশরাফির দল। এবার শেষ ভালো লক্ষ্যে মুশফিকের বরিশাল বুলসের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। টপঅর্ডার ব্যাটসম্যাদের ব্যর্থতায় প্রথমে ব্যাট করে যেমন চ্যালেঞ্জিং স্কোর গড়া যাচ্ছে না, তেমনি প্রতিপক্ষের লক্ষ্য তাড়া করতেও ব্যর্থ হচ্ছে কুমিল্লা। ফল দিনশেষে হারের গ্লানি।বিস্তারিত পড়ুন

পুরুষদের যৌনক্ষমতা বাড়াতে ওষুধ তৈরির নির্দেশ কিমের!

দেশের পুরুষদের মানসিকভাবে আরও চাঙা করতে এবং শরীরের নির্লিপ্ততা কাটাতে বিজ্ঞানীদের যৌনতার ইচ্ছা বাড়ানোর ওষুধ তৈরির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। বিশেষ এক সামুদ্রিক প্রাণীর নির্যাস থেকে এই ওষুধ তৈরি করতে বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন কিম। যাতে বিছানায় আরও বেশি সময় ধরে যৌনক্রিয়ায় শামিল হতে পারবেন পুরুষরা। সেই সঙ্গে এতে যেন মানসিক অবসাদ ও শারীরিক নির্লিপ্ততাও দূর হয়। ইতিমধ্যেই সাপের খোলস থেকে এক বিশেষ ধরনের ওষুধ তৈরি করেছেন কিমেরবিস্তারিত পড়ুন

জম্মু-কাশ্মীরের কাছে সেনাক্যাম্পে হামলা, চলছে গুলির লড়াই…

সীমান্তে ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জম্মু-কাশ্মীরের এক সেনাক্যাম্পের কাছে সন্ত্রাসী হামলা হয়েছে। জম্মু থেকে ২০ কিলোমিটার দূরে নাগরোটা সেনাক্যাম্পে স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে এ হামলা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীনগর ও জম্মু জাতীয় মহাসড়কের পাশের ওই ক্যাম্পের কাছে সেনাদের সঙ্গে হামলাকারীদের গুলির লড়াই চলছে। হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এনডিটিভি এক জওয়ানের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। সেনাবাহিনী জঙ্গির সন্ধানে ওই এলাকা ঘেরাও করেছে বলেওবিস্তারিত পড়ুন

বৌদ্ধ-মুসলমান সম্পর্ক উন্নয়নের চেষ্টায় মিয়ানমারে কফি আনান

মিয়ানমারে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ এবং সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে কীভাবে সম্পর্কোন্নয়ন করা যায়, সে প্রচেষ্টা চালাতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান এখন মিয়ানমার সফর করছেন। মিয়ানমারের নতুন সরকার রোহিঙ্গা-সম্পর্কিত যে নতুন কমিশন গঠন করেছে, আনান সেটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি তার এ সফরে কমিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন। খবর বিবিসি এবং আনাদোলু নিউজ এজেন্সির। কফি আনান এমন এক সময়ে মিয়ানমার সফর করছেন, যখন দেশটিতে সেনাবাহিনীর দমন-পীড়নের কারণে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান তাদের ঘরবাড়িবিস্তারিত পড়ুন

শেষ ঠিকানা কোথায়, জানে না রোহিঙ্গারা

সবেমাত্র ১৭ মাস বয়স হয়েছে শিশু ফারজানার। মায়ের কোলে বসে নির্বাক চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ফারজানা জানে না সে এখন কোথায় আছে। তার তা জানার কথাও না। শুধু বোঝে মায়ের কোলই সবচেয়ে নিরাপদ। কিন্তু যেই মায়ের কোল পৃথিবীর সবচেয়ে নিরাপদ সেই মাই তো এখন সবচেয়ে অনিরাপদ। সবচেয়ে বিপদসঙ্কুল। পৃথিবী নামের এই বিশাল মায়ের কোলে ফারাজানা বা তার মা আয়েশার জন্য এতটুকু নিরাপদ ঠাঁই নেই। আয়েশা আকতার (২৫)জানেন না তার শেষবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহের সদর উপজেলার শিকারিকান্দায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মা-মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

টেকনাফ সীমান্তে ৬ নৌকাবোঝাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ছয়টি নৌকাবোঝাই রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত ওই ছয়টি নৌকা ফেরত পাঠানো হয়। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ সাংবাদিকদের জানান, গত সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত টেকনাফের নাফ নদের চারটি পয়েন্ট দিয়ে মোট ছয়টি রোহিঙ্গাবোঝাই নৌকা ফেরত পাঠানো হয়েছে। এসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা ছোট-বড় নৌকা নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এবিস্তারিত পড়ুন

সাব্বিরকে ব্যাট দিয়ে যেভাবে মারলেন আফগানিস্তানের শাহজাদ (ভিডিও)

রাজশাহী কিংস ও রংপুর রাইডার্সের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সাব্বির। এমন লঙ্কাকাণ্ডে শাহজাদকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সাব্বির রহমান এবং রংপুর রাইডার্স অধিনায়ক লিয়াম ডসনকে জরিমানা করা হয়েছে। এছাড়া মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ করায় সাব্বিরের ম্যাচ ফি’র ১৫ শতাংশ আর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় লিয়াম ডসনের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানাবিস্তারিত পড়ুন