ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়ে বিমান বিধ্বস্ত


কলম্বিয়ায় ৭২ আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্তের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জ্বালানি সংকটের কারণে স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে প্লেনটি বিধ্বস্ত হয়।
প্লেনটিতে যাত্রী ছিলেন মোট ৭২ জন। যাত্রীদের মধ্যে ব্রাজিলের একটি ফুটবল দলও ছিল।
ফুটব দলটি কলাম্বিয়ার একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খেলতে যাচ্ছিল।
পথিমধ্যে মেডেলিন আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।
মেডেলিনের মেয়র ফ্রেডরিখ গুইতারেজ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটিতে জীবিত যাত্রী থাকতে পারেন।
অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে যাচ্ছেন। তবে এখনো এটা পরিষ্কার হয়নি ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
মেডেলিন বিমান বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বলিভিয়া থেকে ছেড়ে আসা বিমানটিকে ব্রাজিলের একটি ফুটবল দলের সদস্যরাও ছিলেন। তবে এতে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোনো খেলোয়াড় ছিলেন কিনা তা এখনো নিশ্চত হওয়া যায়নি।
দক্ষিণ ব্রাজিল থেকে আসা ফুটবল দলটির নাম চেপেকোয়েনস সকার টিম। দলটি বুধবার মেডেলিনে অনুষ্ঠেয় কোপা সুদামেরিকা টুর্নামেন্টের ফাইনালে অ্যাতলেতিকো ন্যাশনালের বিরুদ্ধে খেলত।
আরো পড়ুনঃ–
ব্রাজিলের ফুটবলারবাহী বিমান বিধ্বস্তে নিহত ৭৫
জেনে নিন.. বিধ্বস্ত বিমানে যে ফুটবলাররা ছিলেন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













