Archives
now browsing by author
‘দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব’


দেশের মানুষকে ক্ষতি করে বিশ্বমানবতা দেখানো সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, “আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে, নিজের দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা করা।” বুধবার গাজীপুরের কোনাবাড়ি এলাকার কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন রিয়াজুল হক। তিনি বলেন, “আমি আমার দেশের মানুষকে ভালোবাসি। আমার দেশের মানুষের জন্য যেটা মঙ্গলজনক হবে, যেটা কল্যাণকর হবে, আমরা সেটার পক্ষেই যাব।’ এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলাবিস্তারিত পড়ুন
মেহেদী হাসানের বলের আঘাতে হাসপাতালে ভর্তি ভারতীয় এক ক্রিকেটার


ক্রিকেট বল যেন দিন দিন আরো আগ্রাসী হয়ে উঠছে। রামান লাম্বা, মার্ক হিউজ, ওয়াসিম রাজাদের মতো প্রতিভাবান ক্রিকেটাররা অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে ক্রিকেট বলের আঘাতে। অকালে পঙ্গু হয়েছেন অনেকে। এবার লাল বলের আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভারতীয় তরুণ ক্রিকেটার তন্ময় আগারওয়াল। ডাক্তারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, তন্ময় মাথায় বেশ জোরের সাথেই চোট পেয়েছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে এই উদীয়মান ক্রিকেটারকে। ২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি পাওয়া এই ক্রিকেটারবিস্তারিত পড়ুন
পাকিস্তানকে না বলায় ভারতের পয়েন্ট কেটে নিল আইসিসি


ভারত-পাকিস্তানের মধ্যে ঝামেলা চলছেই। ভারত আগেও বলেছিলো তারা আর পাকিস্তানের সাথে খেলবেনা। এ নিয়ে আইসিসির সাথে বিসিসিআই এর মধ্যে টানাপড়োন চলছিলো। এবার তাতে নতুন মোড় দিল আইসিসি-এর একটি সিদ্ধান্ত। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের ছ’পয়েন্ট কেটে নিল আইসিসি। চুক্তি অনুয়ায়ী পাকিস্তানের সঙ্গে গত ১ অগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে হওয়ার কথা ছিল এই সিরিজ। এবং সেই সিরিজের তিন ম্যাচ থেকে দু’পয়েন্ট করে ছ’পয়েন্ট দেওয়া হয়েছে পাকিস্তানকে।বিস্তারিত পড়ুন
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করায় তুলকালাম কাণ্ড


বিয়ে হওয়ার কথা ছিল সোমবার। কিন্তু প্রেমিক পাত্রের কোনও হদিশই নেই। বাধ্য হয়ে বিয়ে করার দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে এসে ধর্নায় বসল কলেজ ছাত্রী এক প্রেমিকা। সান্ত্বনা রায় নামে ওই কলেজ ছাত্রীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। বাড়ি থেকে পালিয়ে গেছে সিভিক ভলান্টিয়ার প্রেমিক। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায়। দুই পরিবারের মধ্যে রীতিমতো মারামারি শুরু হয়ে যায়। সোমবারওবিস্তারিত পড়ুন
‘এমন কথা বললে নির্ঘাত গৌরী আমায় থাপ্পড় মারত’


শাহরুখ নাকি ব্যক্তিগত ভাবে একবিন্দুও রোম্যান্টিক নন। কিং খান নিজেই সেকথা জানালেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ওই যে বিখ্যাত সংলাপ যেখানে নায়ক বলছে, জীবনে সবকিছুর মতো প্রেমও একবারই হয় আর সেই সংলাপ শুনে নায়িকা নায়কের প্রেমে পড়ে যাচ্ছে এই ঘটনাটা শাহরুখের কাছে নেহাতই অবাস্তব গাঁজাখুরি মনে হয়। কারও ব্যক্তিগত জীবনে এমনটা কখনও ঘটবেই না। তাকে নিয়ে লেখা বই সম্পর্কে বলতে গিয়েই শাহরুখ এসব কথা বলেন। অনেকটা পিকটোরিয়াল বায়োগ্রাফির আকারে বইটি লিখেছেনবিস্তারিত পড়ুন
পুলিশকে ধন্যবাদ জানালেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি


চুরি যাওয়া ব্যাগ ফেরত পাওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। এছাড়াও ডিপ্লোমেটিক পুলিশ, বাংলাদেশ সরকার, কাউন্টার ফটো এবং তাদের সকল বন্ধুদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানান তিনি। বাংলাদেশে নেদারল্যান্ডসের দূতাবাসের ফেসবুক পেজে সবার প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি লিখেন। গত সোমবার সন্ধ্যায় ‘কাউন্টার ফটো’ নামের একটি আলোকচিত্র সংগঠন আয়োজিত প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েলিনারি। সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়। এর দুইদিন পর আজ চুরিবিস্তারিত পড়ুন
পৃথিবীর ভয়ংকর কিছু রেল লাইন : দেখুন কিভাবে এসব রাস্তা দিয়ে ট্রেন চলাচল করে (ভিডিও)


https://youtu.be/3mywr3PLhI0
হাতি বাঁচাতে আপ্রাণ চেষ্টা, রোহিঙ্গারা মূল্যহীন!


বন্যায় ভেসে আসা হাতিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়, বিপুলভাবে মিডিয়া কভারেজ পায় সে হাতির ইস্যুটি, আরও কত কি। আর প্যারিস হামলার মত কোন ঘটনা সংঘটিত হলে সারা বিশ্ব তখন সরব হয়ে ওঠে। মনে হচ্ছে সবাই যেন প্রতিবাদ করার পাল্লায় নেমে পড়েছে। তবে প্রায় ৪ বছর ধরে মায়ানমারে শত শত রোহিঙ্গাদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করে মারা হচ্ছে নারীদের, প্রাণের ভয়ে দেশ থেকে পালিয়ে অধিকাংশ এখন সাগরে ভাসছে। অথচবিস্তারিত পড়ুন
শেষ চারে খেলবে কুমিল্লা, আশা মাশরাফির


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবারের আসরে শেষ চারে খেলার আশা অনেকটাই ক্ষিণ। তবে আশা ছাড়ছেন না দলটির দলপতি মাশরাফি বিন মর্তুজা। লিগে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। আর এতে পয়েন্ট টেবিলের তলানিতে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে হাতে আছে আরো ৫ টি ম্যাচ। আর এই ৫ টি ম্যাচে জয় পেলে শেষ চারে যাওয়ার সম্ভাবনা বেঁচে থাকবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এই কারণে এই ৫ ম্যাচে জয় পেতেবিস্তারিত পড়ুন
‘ক্ষুধার রাজ্য বড়ই নিষ্ঠুর, মানুষ খায় মানুষের মাংস’


ক্ষুধার রাজ্য বড়ই নিষ্ঠুর ও অমানবিক। পানি বা জঙ্গলে হাঙ্গর-তিমির ক্ষুধার নিষ্ঠুর শিকারও হার মানলো সভ্য সমাজ-রাষ্ট্রের ক্ষুধার কাছে। কথায় আছে, কাকে নাকি কাকের মাংস খায় না; অথচ মানুষ খায় মানুষের মাংস! এমনই অমানবিক ঘটনা ঘটছে আফ্রিকার দেশ রুয়ান্ডার একটি জেলে। সেখানে এক বন্দির মাংস খেয়ে বেঁচে থাকেন অন্য বন্দিরা। যা ভাবতে গেলেও অবাক লাগে। ক্ষুধার তীব্রতা কোন পর্যায়ে পৌঁছালে মানুষ হিংস্র বাঘের মতো জ্যান্ত অপর মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েন। আরবিস্তারিত পড়ুন













