Archives
now browsing by author
সংঘর্ষ এখনো চলছে.. এ পর্যন্ত ‘এক হাজার’ উচ্চপদস্থ সেনাবাহিনী নিহত


সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে লড়াই করতে গিয়ে ইরানের এক হাজারেরও বেশি সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও রয়েছে। মঙ্গলবার ইরানের একজন কর্মকর্তা তাসনিম বার্তা সংস্থাকে এ তথ্য দিয়েছেন। খবর আলজাজিরার। চার মাস আগে ইরান জানিয়েছিল, সিরিয়ার রণক্ষেত্রে দেশটির চারশ’সেনা নিহত হয়েছে। নতুন এ সংখ্যায় নিহতের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধির ইঙ্গিত মিলছে। প্রায় পাঁচ বছর চলতে থাকা সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ বিরোধীদের বিরুদ্ধে লড়তে শুরু থেকেই যোদ্ধা পাঠাতে থাকে মিত্র ইরান।বিস্তারিত পড়ুন
মুক্তি পেয়েই হাসপাতালে মাহমুদুর রহমান


গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বুধবার বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে ভর্তি হন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদুর রহমান। এর আগে কারামুক্তির পর সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন মাহমুদুর রহমান। এসময় ফুল দিয়ে তাকে বরণ করে নেনবিস্তারিত পড়ুন
৯ মাসের সাজা শেষ হলো দীর্ঘ ১৮ বছরে


দীর্ঘ ১৮ বছর বাংলাদেশের কারাগারে থাকার পর ভারতীয় এক নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। অস্ত্র মামলায় ৯ মাস জেল খাটার পর কেউ তাকে নিতে না আসায় ১৮ বছর কারাগারেই কাটিয়েছেন তিনি। তার নাম চিত্তরঞ্জন গাইন (৫৩)। তিনি ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা থানার কুমিরমাটি গ্রামের হরেন্দ্রনাথের ছেলে। তার সঙ্গে চার বছর কারাভোগের পর কলকাতার বি/৩০৪ গ্রিল ব্যালি হাউজিং কমপ্লেক্স কৈখালি ছিরিয়া মোড় এলাকার ঈশ্বর ডক্টর কেদাচরণবিস্তারিত পড়ুন
যে কম্বল দেয় তা দিয়া ঠাণ্ডা কাটে না বাহে


‘গ্যালো বছর এক খান কম্বল পাছুনুং। এক দুপুর বসি থাকি যে কম্বল দিছে তা দিয়া ঠাণ্ডা কাটে না বাহে। যদি কায়ো কম্বল দিবার চায় তাক কন, য্যান ভাল এক খান কম্বল দেয় এবার।’ কথাগুলো বলছিলেন রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের দিনমজুর সোলেমান আলী (৬৫)। প্রকৃতির চিরাচরিত নিয়মে ভোরের কুয়াশাচ্ছন্ন আকাশ আর ঘাসের ওপর পড়ে থাকা শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। হিমেল হাওয়া আর কনকনে শীতে প্রতি বছরই দুর্ভোগে পড়েনবিস্তারিত পড়ুন
দৌলতপুরে পি,এস,সি পরীক্ষা দিচ্ছে পায়ে লিখে মুরসালিন


মোঃ শহিদুল ইসলাম সোহাগ : জন্ম থেকেই দুই হাত নেই মুরসালিন হোসেনের। তবুও হাল ছাড়েনি সে। হাত না থাকলে লেখাপড়া করতে তো আর মানা নেই। তাই সে চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষা গ্রহণ করে পঙ্গুত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করার। সেই প্রত্যয়ে এ বছর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে মুরসালিন। দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী বড়ভুইপাড়া ব্রাক স্কুল থেকেবিস্তারিত পড়ুন
শৈলকুপায় হত্যা মামলার আসামীকে আটকের পর নির্যাতনের অভিযোগ..!


আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় এক হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ উঠেছে। শৈলকুপার তমালতলা পুলিশ ক্যাম্পের এএসআই সোহেল সাইফুল ইসলাম নামে এক আসামীকে গ্রেফতারের পর পিটিয়েছে বলে আসামীর ছেলে সবুজ অভিযোগ করেছেন। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে দিগনগর ইউনিয়নের অচিন্তপুর গ্রাম থেকে হত্যার মামলার পলাতক আসামী সাইফুলকে গ্রেফতার করে তমালতলা পুলিশ ক্যাম্পের এএসআই সোহেল। সবুজের ভাষ্যমতে মার বাঁচাতে সোহেল টাকা দাবী করেন তাদের কাছে। এএসআই সোহেল আসামীরবিস্তারিত পড়ুন
ঝিনাইদহে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে দুই পা হারানো মামলার ১৩ আসামির অবশেষে আত্মসমর্পণ


ঝিনাইদহ প্রতিনিধিঃ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে দুই পা হারানো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের কৃষক শাহানূর বিশ্বাসের ওপর হামলার ১৩ আসামি অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার বেলা ১২ টার দিকে ঝিনাইদহের আমলী আদালতের (কালীগঞ্জ) বিচারক কাজী আশরাফুজ্জামানের আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। আসামীদের পক্ষে এড শেখ আব্দুল্লাহ মিন্টু জামিনের আবেদন করলে শুনানী শেষ বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামবিস্তারিত পড়ুন
বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না খালেদা


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বুধবার জানান, অসুস্থতার কারণে খালেদা জিয়া বৃহস্পতিবার আদালতে হাজির হতে পারবেন না। তার উপস্থিতির জন্য আদালতে সময়ের আবেদন করা হবে। রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে। জিয়াবিস্তারিত পড়ুন
আরও ২৪ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি


মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এবং রাজাকারদের হাতে নির্যাতিত আরও ২৪ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। এ নিয়ে মোট ১৭০ জন বীরঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। খবর বিডিনিউজ। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৩৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। স্বীকৃতিপ্রাপ্তরা হচ্ছেন, রংপুর সদরের আনোয়ারা বেগম, মোছাম্মৎ আয়শা বেগম। বরিশালের বাকেরগঞ্জের মোসাম্মৎ আলেয়া বেগম ও গৌরনদীর নুরজাহান বেগম। মৌলভীবাজারের কমলগঞ্জের কমিলা বেগম, ফরিদপুরের মধুখালীর ফুলজান বেগম, কুমিল্লার চৌদ্দগ্রামেরবিস্তারিত পড়ুন
টেকনাফ সীমান্তে ১১৬ রোহিঙ্গা আটক


কক্সবাজারের টেকনাফ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের ১১৬ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৩ নভেম্বর বুধবার সকালে টেকনাফের হ্নীলা আনোয়ার প্রজেক্ট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটক মিয়ানমার নাগরিকরা রাইম্যাবিল, বড় গজুবিল ও ছোট গজুবিল এলাকার বলে জানা গেছে। বিজিবি সূত্রে জানায়, বুধবার সকালে টেকনাফের হ্নীলা আনোয়ার প্রজেক্ট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি টহলদল নাফনদী সীমান্তে ১১৬ রোহিঙ্গা নাগরিককে আটক করে। এদের মধ্যে ১৩ জনবিস্তারিত পড়ুন













