Archives
now browsing by author
ঘুষ ছাড়া কাজ হয় না ভূমি অফিসে


দেশের ভূমি অফিসগুলোতে দুর্নীতির দৌরাত্ম্য নতুন নয়। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হলেও ঘুষ বাণিজ্য দূর হয়নি। নামজারি, দলিল তোলা, বিভিন্ন ধরনের ফরম নিতে ভূমি অফিসে ঘুষ দিতে হয়। ভূমি কর্মকর্তা এবং বাইরের দালালদের সমন্বয়ে অফিসগুলোতে তৈরি হয়েছে শক্তিশালী সিন্ডিকেট। সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ মানুষ। একটি ছোট কাজও ঘুষ ছাড়া করা যায় না। সিন্ডিকেটগুলো সংগঠিতভাবে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করে থাকে। ‘মিষ্টি খাওয়া’র নামে এসব অর্থ আদায় করা হয়।বিস্তারিত পড়ুন
দেশের পর এবার প্যারিসেও হাউসফুল ‘আয়নাবাজি’


দেশের পর এবার প্যারিসের পাবলিসিস সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’। গতকাল শুক্রবার মুক্তির প্রথম শোটি ছিল একেবারে অন্য রকম। প্যারিস থেকে জানিয়েছেন এই ছবির প্রযোজক জিয়াউদ্দিন আদিল। প্যারিসে ‘আয়নাবাজি’ দেখতে হাজির হন সেখানকার অর্ধশত আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশক। তাঁরা ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন বলেও জানান প্রযোজক। উপস্থিত ছিলেন বাংলাদেশের উপরাষ্ট্রদূত হজরত আলী। জিয়াউদ্দিন আদিল বলেন, ‘সিনেমা হলে আসনের ধারণক্ষমতা ৪০০। আমাদের প্রথম শোতে এই প্রেক্ষাগৃহ হাউসফুল ছিল। পুরো সপ্তাহবিস্তারিত পড়ুন
নিরাপত্তা কর্মীদের বেতন দিলেন মেসি


আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অর্থনৈতিক দুরাবস্থা চলে আসছে দীর্ঘ দিন ধরেই। অর্থনৈতিক সংকটের কারণে নিরাপত্তা কর্মীদের বেতনও আটকা ছিল বেশ কয়েকমাস। নিজেদের আটকে থাকা বেতন আদায়ের জন্য আর্জেন্টনা দলীয় অধিনায়ক লিওনেল মেসির স্মরনাপন্ন হয়ে নিরাপত্তা কর্মীরা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে ড্রেসিংরুমে মেসিকে একা পেয়ে নিজেদের দুরাবস্থার কথা জানান ২-৩ জন নিরাপত্তা কর্মী। আর্জেন্টিনার বর্তমান কোচ টাটা মার্টিনো সহ আরও অনেক অফিসিয়ালরাও ঠিকমতো বেতন পাচ্ছেন না। তবে সবচেয়ে বেশি সমস্যা নিরাপত্তা কর্মীদের। গতবিস্তারিত পড়ুন
প্রাণভয়ে ভীত শতাধিক রোহিঙ্গা নারী-শিশুকে ‘পুশব্যাক’


মিয়ানমারে সেনাবাহিনীর অভিযান থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের সীমান্ত থেকে ‘পুশব্যাক’ অব্যাহত রেখেছে বাংলাদেশের কর্তৃপক্ষ। শুক্রবার রাতেও কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফ নদী দিয়ে সাতটি কাঠের নৌকায় করে ১শ ২৫ জনের মত রোহিঙ্গা মুসলমান মিয়ানমারের আরাকান প্রদেশের মংডু থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় কোস্ট গার্ডের টহলের মুখে পড়ে যায়। কোস্ট গার্ড তাদের পুশব্যাক করে অর্থাৎ মিয়ানমারের দিকে ঠেলে দেয়। কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান বিবিসিকে বলছেন, “তাদেরবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে হিজাব পরায় হেনস্তার শিকার বাংলাদেশি শিক্ষার্থী


যুক্তরাষ্ট্রে হিজাব পরায় হেনস্তার শিকার হয়েছেন এক বাংলাদেশি শিক্ষার্থী। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর সেখানে হঠাৎ করেই মুসলিম, হিস্পানিক এবং অন্যান্য সংখ্যালঘু অভিবাসীদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে বলে অভিযোগ করছেন এসব সম্প্রদায়ের মানুষ। যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী, যাদের সংখ্যাগরিষ্ঠই মুসলিম। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় মুসলিমদের লক্ষ্য করে যে ধরনের বক্তব্য রেখেছিলেন তারপর এ ধরনের হামলার জন্য তাকেই দায়ী করছেন মুসলিম সম্প্রদায়ের নেতারা। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসী মাজেদাবিস্তারিত পড়ুন
আমাদের দাম্পত্য জীবন ৩০ বছরের, আমার স্বামী যৌনতা এড়িয়ে চলে, কী করব?


সম্প্রতি বিশেষজ্ঞের কাছে পরামর্শ চেয়েছেন এক নারী। তিনি জানান, তার স্বামী একেবারেই যৌনতা করেন না। সাম্প্রতিক সময়ে শেষ কবে তিনি যৌনতা করেছেন, তাও মনে নেই। এক্ষেত্রে সমস্যাটির সমাধান কী হতে পারে সে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান। আমি ও আমার স্বামী উভয়েরই বয়স পঞ্চাশ দশকের মাঝামাঝি। আমাদের দাম্পত্য জীবন ৩০ বছরের। কিন্তু আমাদের জীবনে যৌনতা নেই। আমি মনে করতে পারিনা সর্বশেষ কবে যৌনতা করেছি। তবে ধারণা করছি এটিবিস্তারিত পড়ুন
তারেকের জন্মদিন, আজ রাতে কেক কাটবেন খালেদা জিয়া


বিএনপির ভাইস চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমানের ৫২তম জন্মদিনে কেক কাটবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে ৫২ পাউন্ডের কেক কেটে ছেলের জন্মদিন উদযাপন করবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বহু কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয়ভাবে প্রত্যেক সংগঠন গুলশান কার্যালয়ে পৃথকভাবে কেক কাটবে। সারাদেশে একইভাবে তারেক রহমানের জন্মদিন উদযাপন হবে। বিএনপিরবিস্তারিত পড়ুন
ওয়ালশ-ওয়াকারের রেকর্ড স্পর্শ করলেন অশ্বিন


মুত্তিয়া মুরালিধরনকে কি ছাড়িয়ে যেতে পারবেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ইনিংসে সবচেয়ে বেশি ৫ বা তার বেশি উইকেট শিকারের রেকর্ড এই লঙ্কান যাদুকর স্পিনারের। ৬৭ বার! ১৩৩ টেস্টে। চলমান বিশাখাপত্তমে টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। এ নিয়ে ২২ ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তি হলো তার। তাতে ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শাল ও পাকিস্তানের ওয়াকার ইউনিসকে ধরে ফেলেছেন অশ্বিন। মাত্র ৪১ টেস্ট চলছে ৩০ বছরের অফ স্পিনারবিস্তারিত পড়ুন
খুলনাকে কাঁপিয়ে দিয়েও হারল ঢাকা


ব্যাটে-বলে দারুণ পারফরমেন্স দেখিয়ে অতি প্রয়োজনীয় জয় তুলে নিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। সেকুজে প্রসন্নর ব্যাটিং তাণ্ডবে কিছুটা ভয়ের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা ধোপে টেকেনি। টসে জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক রিয়াদের হাফ সেঞ্চুরি এবং পরবর্তীতে বোলারদের দাপটে ৯ রানে হার মানতে বাধ্য হয় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবারের প্রথম খেলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্তবিস্তারিত পড়ুন














