মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ২, নিখোঁজ ৮


মাদারীপুরে ডাশার থানা এলাকায় ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুইযাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আটজন।
শনিবার ভোর পৌনে ৫টার দিকে ডাশার থানার মোস্তফাপুরের পান্তাপাড়া তাঁতিব্রিজের এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম কামাল উদ্দিন (৩৫)। তার বাড়ি বরগুনায়। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রের মাধ্যমে এ দুজন নিহত হওয়ার খবর পা্ওয়া গেছে।
ডাশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি বরিশালের দিকে যাচ্ছিল। আজ ভোর পৌনে ৫টার দিকে তাঁতিব্রিজ পার হওয়ার সময় এটি পানিতে পড়ে যায়। এ ঘটনায় বাস থেকে ১০-১২ জন যাত্রী বের হয়ে এলেও বহু যাত্রী নিখোঁজ রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলসহ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
বাসের ভেতরে কতজন যাত্রী রয়েছে তা এই মুহূর্তে নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













