শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

মৃত দাদির সঙ্গে সেলফি, সোস্যাল মিডিয়ায় তোলপাড়

দাদি শুয়ে রয়েছেন হাসপাতালের বিছানায়। নাকে পরানো অক্সিজেন মাস্ক। মাথাটা হেলে গেছে এক দিকে। শুয়ে আছেন ঠিকই। কিন্তু, তার দেহে প্রাণ নেই। সেই অবস্থায় পাশে বসে সেলফি তুললেন নাতনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, ‘রেস্ট ইন পিস। তোমাকে খুব ভালবাসি। কখনো ভুলব না।’ এ ঘটনায় শোরগোল পড়ে গেছে পেজ-থ্রিতে। কারণ কাজটি করেছেন ক্লো ফেরি। ‘জিওডি শোরে’ শো থেকে বিনোদন জগতে পরিচিতি পেয়েছিলেন তিনি। সম্প্রতি তার সোশ্যাল পোস্ট দেখে অবাকবিস্তারিত পড়ুন

বিএনপি অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত চায়

গুলশানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রিত মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়েছে বিএনপি। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মঙ্গলবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ শতাধিক দোকানঘর ভস্মীভূত এবং মার্কেটটি ভেঙে পড়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত হয়েছি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতিতে ভুক্তভোগীদের প্রতি গভীর সমবেদনা, সহানুভূতি ও দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, এ ঘটনায় যে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে তাতে দোকান মালিক ও ব্যবসায়ীদেরবিস্তারিত পড়ুন

‘সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা অপরিহার্য’

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা অপরিহার্য। তিনি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পরমতসহিষ্ণুতার সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান। রাষ্ট্রপতি সোমবার বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র নেতৃত্বাধীন ১৬ সদস্যের এক প্রতিনিধিদলের সাথে আলোচনায় এ কথা বলেন। বঙ্গভবনে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোয় জেপি’র চেয়ারম্যান রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচনবিস্তারিত পড়ুন

নাসিরের না থাকায় ‘মোটেও ভূমিকা নেই’ হাথুরুসিংহের

গত ২৬ মার্চ, কলকাতার ইডেন গার্ডেন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগে। নিউ জিল্যান্ডের বিপক্ষে সেই শেষ ম্যাচেতেও খেলার সুযোগ পাননি নাসির হোসেন। চন্দিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে বড় একটা অংশ জুড়ে ছিল নাসিরকে না খেলানোর প্রসঙ্গ। সেই ম্যাচের পর আবার যখন টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ, আবার ফিরে এল সেই একই প্রসঙ্গ! তখন নাসির ছিলেন একাদশের বাইরে, এখন স্কোয়াডেরই বাইরে। শুধু ওয়ানডে বা টি-টোয়েন্টি স্কোয়াড নয়, নিউ জিল্যান্ডেবিস্তারিত পড়ুন

মহাসঙ্কটে ভারত-ইংল্যান্ড ওয়ানডে ও টি-২০ সিরিজ

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ থেকে সরে যেতে হয়েছে সভাপতি অনুরাগ ঠাকুরকে। সঙ্গে সরতে হয়েছে সচিব অজয় শিরকেকেও। এই অবস্থায় আসন্ন ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ও টি-২০ সিরিজ নিয়ে মহাসংশয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খবর এবিপির। যাদের সই করার ক্ষমতা ছিল তারা কেউ নেই। কী ভাবে হবে সিরিজ সেটাই এখন লাখ টাকার প্রশ্ন এটাই। সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজও প্রায় বন্ধ হতে বসেছিল। কারণ লোঢা কমিটি জানিয়ে দিয়েছিলবিস্তারিত পড়ুন

২০০ টাকা ছাড়া মিলছে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসাপত্র!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাকা ছাড়া মিলছে না প্রশংসাপত্র। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে বলেন, ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য প্রশংসাপত্র আনতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারুল বেগম দু’শত টাকা করে নিচ্ছেন। আর এ টাকা দিতে অপারগতা জানালে তাদের প্রশংসাপত্র দিচ্ছেন না এই প্রধান শিক্ষিকা। ওই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়া এক শিক্ষার্থী জানায়, প্রশংসাপত্রের জন্য প্রধান শিক্ষিকা তার কাছে দু’শ টাকা চায়। সঙ্গেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাঙ্গাবাজ : মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাঙ্গাবাজ বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর এ মন্তব্য করেন তিনি। মঙ্গলবার জঙ্গলমহল থেকে কলকাতা ফিরে নবান্নে প্রবেশের সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির খবর পান মমতা । এসময় সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলনেত্রী। নরেন্দ্র মোদির উদ্দেশে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিবাদ করলেই সিবিআই, ইডি, আয়কর দফতরকে লাগিয়ে দিচ্ছে মোদি সরকার। কত সিবিআই আছে? সবাইকে গ্রেফতার করুন।’ প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারিবিস্তারিত পড়ুন

ধর্মীয় ভয় দেখিয়ে ধর্ষণ! অবশেষে গ্রেফতার করা হলো সেই তান্ত্রিক সাধুকে

ভন্ড এক ‘তান্ত্রিক বাবা’! দিনের পর দিন চলছিল তার কুকীর্তি। নানা ধর্মীয় ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ করাই ছিল তার উদ্দেশ্য। সেই ধর্ষণ মোবাইলে MMS করতো লুকিয়ে, যাতে পরে ব্ল্যাকমেইল করতে পারে। অবশেষে গ্রেফতার করা হয় সেই তান্ত্রিক সাধুকে। ভারতের এলাহাবাদের ওই তান্ত্রিক আপাতত কারাগারে রয়েছে। তান্ত্রিককে জেরা করে জানা গেছে, ২০০৮ সালে এলাহাবাদে একটি ঘর ভাড়া করে সে নোংরামি শুরু করে। জগদীশবাবা নামে ওই তান্ত্রিক দাবি করত, তন্ত্র সাধনার সাহায্যে যেবিস্তারিত পড়ুন

আ. লীগের উপদেষ্টা হলেন মোজাফফর হোসেন ও বাসেত মজুমদার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে আরও দুজনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন মোজাফফর হোসেন পল্টু ও আবদুল বাসেত মজুমদার। মঙ্গলবার আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর দলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে উপদেষ্টা পরিষদের ৩৮ জন সদস্য মনোনীত করা হয়। এই দুজনকেবিস্তারিত পড়ুন

৩৮ বিসিএসের বিজ্ঞপ্তি শিগগির, দুই হাজার পদে নিয়োগ

দুই হাজারেরও বেশি শূন্য পদে আসছে ফেব্রুয়ারির শেষদিকে অথবা মার্চের প্রথমদিকে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে পারে সরকারি কর্ম কমিশন। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবিত পদসংখ্যা চূড়ান্ত করেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, গত ডিসেম্বরে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার চাহিদাপত্রের আলোকে পদসংখ্যা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি মাসের আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত সুপারিশ সম্বলিত একটি সারসংক্ষেপ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ‘পিএসসি’তে পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর পিএসসি সেই সুপারিশেরবিস্তারিত পড়ুন