শনিবার, নভেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

মডেল থেকে ফার্স্ট লেডি

আরেকটি মার্কিন নির্বাচন-আরেকজন প্রেসিডেন্ট-আরেকজন ফার্স্ট লেডি; যুক্তরাষ্ট্রের প্রতিটি নির্বাচনেই প্রেসিডেন্টের পাশাপাশি কে হচ্ছেন ফার্স্ট লেডি এ নিয়ে বিশ্ববাসীর কৌতুহলের কমতি থাকে না। এবার যেমন হোয়াইট হাউজ ফার্স্ট লেডি হিসেবে পেয়েছে মেলানিয়া ট্রাম্পকে। যার আজকের এই অবস্থানের পেছনে রয়েছে স্লোভেনিয়ার উঠতি ফ্যাশান ডিজাইনার থেকে রাতারাতি মডেল হয়ে ওঠার গল্প। সব শেষে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখা এবং ১০ বছরের অভিবাসন প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ। বিশ্বের বাঘা-বাঘা গণমাধ্যমের জনমত জরিপসহ সকলবিস্তারিত পড়ুন

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে আগ্রহী চীন

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চীন। প্রায় ২২৫ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত এ এক্সপ্রেসওয়ে নির্মাণে নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দুই থেকে আড়াই ঘণ্টায় নেমে আসবে। বুধবার সকালে সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং জিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যায়। প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। এ সময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বাংলাদেশস্থ চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিতবিস্তারিত পড়ুন

ট্রাম্পের জয়ে বাংলাদেশিরা যেসব সুবিধা পাবে..!!

ট্রাম্পের জয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বুধবার যুক্তরাষ্ট্র নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। মাতলুব আহমাদ বলেন, হিলারি পরাজিত হওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের কিছু হারানোর নেই। কারণ আমাদের জিএসপি সুবিধা পাওনা ছিল ওবামা সরকার তাও দেয়নি। বরঞ্চ বন্ধ করে দিয়েছে। ট্রাম্প জয়লাভ করেছে, আমরা আশাবাদী আমাদের জিএসপি সুবিধা দেয়া হবে। বর্তমানেবিস্তারিত পড়ুন

কেন হারলেন হিলারি?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অথচ মার্কিন গণমাধ্যম এবং জনমত জরিপে এগিয়ে ছিলেন হিলারি। তার ভক্ত এবং সমর্থকদের সংখ্যাও বেশি ছিল। সে হিসেবে হিলারি জয়ী হবেন এমন সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পর পুরো প্রেক্ষাপটই উল্টে গেছে। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস যেন স্বপ্নেই রয়ে গেল হিলারির। কিন্তু কি কারণে হেরে গেলেন হিলারি? ঘুরে ফিরে এমনবিস্তারিত পড়ুন

মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি হেফাজতের

মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের প্রতি দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই দাবি মেনে নেওয়া না হলে চট্টগ্রাম থেকে মিয়ানমারের আরাকান অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের কেন্দ্রীয় মহাসচিববিস্তারিত পড়ুন

ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন প্রেসিডেন্টের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন মোদি। ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদি জানান, ‘ভারত ও আমেরিকা দুই দেশের মধ্যে সম্পর্ককে দৃঢ় করতে নতুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চান তিনি। নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত এবং মার্কিন সম্পর্ক ও বোঝাপড়া দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে রয়েছে। যে মূল্যবোধ যথেষ্ট দৃঢ়। আর এরবিস্তারিত পড়ুন

শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানে খুলনা জয়ী

বিপিএলের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ৩ রানের জয় পেয়েছে খুলনা টাইটানস। খুলনার দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর ইনিংস ১৩০ রানে থেমে যায়।

শাহরুখের সাফল্যে যার অবদান

বলিউডের রোমান্টিক কিং শাহরুখ খান। তার এই রোমান্টিক কিং হওয়ার পেছনে যার অবদান তিনি যশ চোপড়া। কারণে তার সিনেমায় অভিনয় করেই এ তকমাটা পেয়েছেন শাহরুখ। এতদিন বলা হয়ে আসছিল, শাহরুখের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান যশ চোপড়ার। তবে লেখক-নির্মাতা সামার খানের মতে, শাহরুখের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান লেফটেন্যান্ট কর্ণেল আর. কে কাপুরের। যিনি শাহরুখকে টেলিভিশন সিরিজ ‘ফৌজি’তে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। বলিউডে অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করেছেন শাহরুখ খান।বিস্তারিত পড়ুন

জয়ী হয়েই ট্রাম্পের হুংকার: আমেরিকা প্রাপ্যের চেয়ে কম নেবে না

নির্বাচনে জেতার কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম ভাষণেই দেশের অভ্যন্তরীণ শহরগুলোর সব সমস্যা সমাধানের ঘোষণার পাশাপাশি হুংকার দিয়ে বলেছেন, “আমেরিকা এখন আর প্রাপ্য কিছুর চেয়ে কম মেনে নেবে না।” ট্রাম্প বলেন, “আমরা অভ্যন্তরীণ শহরগুলোকে ঠিকঠাক করব। সেসব মানুষকে মনে করে কাজ করব যাদের অন্যরা ভুলে গেছে। আমরা মহাসড়ক, সেতু, বিমানবন্দর, সুড়ঙ্গপথ, হাসপাতালসহ অবকাঠামোগুলো পুনর্নির্মাণ করব, যা কোনো কিছুর কাছেই কখনো দ্বিতীয় হবে না। দেশবিস্তারিত পড়ুন

আশুলিয়ায় পুলিশ ব্যারাকে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

আশুলিয়া থানার ব্যারাক থেকে সাবিনা নামের এক কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে আশুলিয়া থানার পাশে ভাড়া করা ব্যারাক ভবনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। সাবিনার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়। সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে খাবার খেতে গিয়ে ফিরে না আসায় সহকর্মীরা সাবিনার কক্ষে যান। এ সময় সাবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।বিস্তারিত পড়ুন