Archives
now browsing by author
ট্রাম্পই কি বাজিমাত করছেন?


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শেষ খবর পর্যন্ত ‘কি স্টেট’ হিসেবে চিহ্নিত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর সম্পূর্ণ ফল ঘোষণা না হলেও প্রাপ্ত ফল থেকে দেখা যাচ্ছে, জয়ের বেশ বড় একটা সম্ভাবনা রয়েছে ট্রাম্পের। মার্কিন ও পশ্চিমা গণমাধ্যমগুলোও মনে করছে শেষ নির্বাচনে পর্যন্ত বাজিমাত ট্রাম্পই করবেন। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান সর্বশেষ ফলাফলে বলছে, ডোনাল্ড ট্রাম্প ২৪৪টি এবং হিলারি ক্লিনটন ২১৫টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্র পার্লামেন্টের হাউজ অববিস্তারিত পড়ুন
মেসিকে নিয়ে যত ভয় ব্রাজিলের!


দারুণ ফমেই আছেন লিওনেল মেসি। তার শক্তিমত্তা সম্পর্কে সবারই জানা। অজানা নয় ব্রাজিলেরও। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিল তো চিরপ্রতিদ্বন্দ্বী দল হিসেবেই পরিচিত। বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে ব্রাজিলের বেলো হরিজন্তেতে মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচে মেসিকে নিয়ে যত ভয় ব্রাজিলের! গত মৌসুমেও বার্সেলোনার হয়ে একসঙ্গে খেলেছেন মেসি ও দানি আলভেজ। একে অপরকে ভালোভাবেই চেনেন ও জানেন। তাই দুর্দান্ত ফর্মে থাকা মেসিকে থামানো কঠিন হবে বলে মনে করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।বিস্তারিত পড়ুন
ফ্লোরিডায় জয় পেলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এক লাখের বেশি ভোটের ব্যবধানে ফ্লোরিডা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই অঙ্গরাজ্যের জয় রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের দিকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল। এখানে ২৯টি ইলেক্টোরাল কলেজ পেয়েছেন ট্রাম্প। আর এর ফলে প্রবল চাপের মুখে পড়লেন হিলারি ক্লিনটন। কারণ, দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডার ফলের ওপরই অনেক কিছু নির্ভর করছিল। তাই এখানে জয় পাওয়ার মধ্য দিয়ে অনেকটাই এগিয়ে গেলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের প্রাথমিকবিস্তারিত পড়ুন
‘মাশরাফি আমাদের বিপদে ফেলে দিতো’


আন্তর্জাতিক ক্রিকেটে ১৫টি বছর পার করে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজা। এর মধ্যে বেশ কিছু অর্জন রয়েছে তার। অধিনায়ক মাশরাফির অর্জন তো ঈর্ষণীয়। খেলোয়াড়ি জীবনে ‘নড়াইল এক্সপ্রেস’ কুড়িয়েছেন প্রশংসা। দেশের জার্সিতে নিজেকে উজাড় করে দিতেই পছন্দ তার। প্রতিপক্ষকে ঘায়েল করার খেলায় মেতে ওঠেন মাশরাফি। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও জানালেন, বাংলাদেশ সফরে এলে জিম্বাবুয়েকে বিপদে ফেলে দিতেন টাইগার অধিনায়ক। দুজনের মধ্যে বন্ধুত্বটাও দারুণ। বাংলাদেশের জার্সিতে ১৫ বছর পার করে ফেলা মাশরাফির প্রশংসায়বিস্তারিত পড়ুন
ইলেক্টোরাল ভোট : ট্রাম্প ২৪৪ হিলারি ২১৫


ক্যালিফোর্নিয়ায় জয়ের মাধ্যমে ইলেক্টোরাল ভোটে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয়েছে হিলারি ক্লিনটন। এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে, হিলারি পেয়েছেন ২১৫টি ভোট। খবর ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প মোট পেয়েছেন ৪ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৮১৮টি ভোট। অর্থাৎ ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৬ ভাগ ভোট। হিলারি পেয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৪৭০টি ভোট। অর্থাৎ হিলারি পেয়েছেন মোট ৪৬ দশমিক ৮ ভাগ ভোট। প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পের আর মাত্রবিস্তারিত পড়ুন
ঐশী থেকে সুমন : মাদকের ভয়াল থাবায় বিপন্ন তরুণ প্রজন্ম


দেশে মাদকাসক্তের হার দ্রুত বেড়ে চলেছে। মাদকাসক্তের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমনকি মাদকাসক্তের এই ভয়াল থাবা থেকে রেহাই পাচ্ছে না স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও। মাদক সেবনের প্রবণতা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ১৫ থেকে ৩০ বছরের বয়সীদের মধ্যে। এর ফলে একদিকে যেমন তাদের উচ্চশিক্ষার প্রতি অনীহা সৃষ্টি এবং ক্লাস ও পরিক্ষার উপস্থিতি কমিয়ে দিয়েছে, ঠিক তেমনিভাবে কমে যাচ্ছে শিক্ষার মান। এতে নৈতিক চরিত্রের পাশাপাশি মুল্যবোধের অবক্ষয় ঘটছে। মাদকবিস্তারিত পড়ুন
ট্রাম্পের দরকার আরমাত্র ২৬ টি, চলছে হাড্ডাহাড্ডি লড়াই


চলছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের ভোট গ্রহণ। আগামি প্রেসিডেন্ট বেছে নিতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন মার্কিনীরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প জিতেছেন ২৪৪ টি আসনে আর হিলারি জিতেছেন ২০৯টি আসনে। জিততে হলে ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন আর মাত্র ২৬টি আসন, অপদিকে হিলারি ক্লিনটনের প্রয়োজন ৬১ টি আসন।
এবার এই মেহেদীও বিখ্যাত হয়ে উঠবেন?


জাতীয় এক দৈনিককে দেয়া সাক্ষাতকারে মেহেদী হাসান মিরাজকে দেখিয়ে মেহেদী মারুফ বলেছিলেন ‘আমাদের মধ্যে সে-ই (মিরাজ) সবচেয়ে বেশি জনপ্রিয়। খুব কম সময়ই সে অনেক বিখ্যাত হয়ে উঠেছে। বয়সভিত্তিক ক্রিকেটে দারুণ খেলেছে সে।’ অবশ্য এর প্রতিবাদ করতে দেরি করেন নি মিরাজ। জানিয়েছিলেন সিনিয়র হিসেবে মারুফই বেশি জনপ্রিয়। সেটা যে কথার কথা ছিল ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে সেটার প্রমাণ দিয়েছেন মিরাজ। এবার বিপিএলে জ্বলে উঠলেন আরেক মেহেদী। মেহেদী হাসান সিদ্দিক মারুফ। ঢাকা ডায়নামাইটসের প্রথমবিস্তারিত পড়ুন
ট্রাম্প জিতলে যুক্তরাষ্ট্র ছাড়বেন যেসব তারকা


যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ভোটজ্বর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। হোয়াইট হাউসে কে যাচ্ছেন, তা নিয়ে দুই দলের নেতা-সমর্থকদের মধ্যেও চলছে তুমুল উত্তেজনা। আর এ উত্তেজনার বাইরে নেই মার্কিন তারকাও। অনেকে আবার ট্রাম্প জয়ী হলে তাঁদের অবস্থা নিয়েও বেশ শঙ্কা প্রকাশ করেছেন। ভোটযুদ্ধ শুরু হওয়ার পর এসব মার্কিন তারকা ট্রাম্পের বিরুদ্ধে ছিলেন। এমনকি ট্রাম্প প্রেসিডেন্ট হলে তাঁদের অনেকেই দেশ ছাড়বেন বলে জানিয়েছিলেন। কেউ কেউ তোবিস্তারিত পড়ুন
নির্বাচন নিয়ে কী ভাবছেন মার্কিনরা?


যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট হিলারি ক্লিনটনের মধ্যে। নির্বাচনের এই ডামাডোল নিয়ে কী ভাবছে মার্কিনরা? চলতি নির্বাচন নিয়ে মার্কিনদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গেছে। ৮৫ শতাংশ মার্কিন ট্রাম্প বা হিলারির প্রেসিডেন্ট হওয়া নিয়ে তাঁদের মধ্যে কোনো আগ্রহ নেই। তাঁরা চান, দ্রুত নির্বাচন শেষ হোক। মার্কিন নির্বাচনবিষয়ক সংগঠন আমেরিকা ইলেক্টের জরিপে আরো বলা হয়েছে, এবারের নির্বাচন নিয়ে ৭২ শতাংশ মার্কিন নাগরিক উদ্বিগ্ন, ৭১ শতাংশেরবিস্তারিত পড়ুন













