Archives
now browsing by author
বিশ্ব কি ট্রাম্পকে স্বাগত জানাতে প্রস্তুত?


৮ নভেম্বর পোলস্টার ও নির্বাচন বিশেষজ্ঞদের ভ্রান্ত প্রমাণ করে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আগে ভোটার জরিপে হিলারির চেয়ে পিছিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সাম্প্রতিক কিছু নির্বাচন বিভিন্ন দেশে প্রমাণ করেছে যে, ভোটার জরিপ আর নির্বাচন ফল সম্পূর্ণ বিপরীতমুখী হতে পারে। যদিও ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত বক্তব্য দিয়ে প্রায় সব ধরনের সুস্থবুদ্ধির মানুষকে তাঁর বিপক্ষে দাঁড় করিয়েছিলেন। তারপরও তাঁর হাতে রয়েছে একটি বড় ট্রাম্পকার্ড। আর সেটিবিস্তারিত পড়ুন
দেশান্তরী হওয়ার উপায় খুঁজছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা


যুক্তরাষ্ট্র থেকে বিশ্বের অন্য কোনো দেশে বসবাসের উপায় নিয়ে গুগল সার্চ ইঞ্জিনে খুঁজতে শুরু করেছেন দেশটির নাগরিকরা। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে এ মুহূর্তে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। গুগলে ‘এমিগ্রেট’, ‘হাউ টু এমিগ্রেট টু কানাডা’ ইত্যাদি শব্দ বা শব্দগুচ্ছ নাগরিকরা খোঁজা শুরু করলে বিস্ফোরণের মতো অবস্থা সৃষ্টি হয়। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় টাম্প জয় পাওয়ার পরপরই এ অবস্থার সৃষ্টি হয়। বিশালসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী ‘বিশ্বের সমাপ্ত’ (এন্ড অব দ্য ওয়ার্ল্ড) লিখেও খুঁজছেন। সর্বশেষ তথ্যমতে,বিস্তারিত পড়ুন
এখন যেভাবে সময় কাটাচ্ছেন হিলারি


ভোট গ্রহণ শেষে এখন ফলাফল ঘোষণা চলছে। ভোটের রাত থেকে স্বাভাবিকভাবেই বেশ উদ্বেগে কাটছে দুই প্রার্থীর। এখন হিলারির সময় কেমন যাচ্ছে তা নিয়ে লিখেছে এবিসি নিউজ। তারা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হিলারি ক্লিনটন ম্যানহাটনের পেনিনসুলা হোটেলে উপস্থিত হন। সেখানেই বসেই তিনি দেখছেন ভোটের ফলাফল। সঙ্গে আছেন তার স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসিয়া, মেয়ের স্বামী মার্ক, নাতি-নাতনি চার্লট ও আইদান। তার সঙ্গে আরও আছেন, জেনিফার পালমিয়েরি, হুমা আবেদী, নিকবিস্তারিত পড়ুন
ট্রাম্পের দরকার আরমাত্র ৬টি


ডোনাল্ড ট্রাম্প-২৬৪ আর হিলারি ক্লিন্টন-২১৫। জিততে দরকার ২৭০। ডোনাল্ড ট্রাম্প-৪৮% আর হিলারি ক্লিন্টন-47% ভোট পেয়েছেন এখনও অবধি। হ্যাঁ, এই মুহূর্তে এটাই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। প্রেসিডেন্ট হওয়ার জন্য ম্যাজিক ফিগার ২৭০। ফলে, ট্রাম্পের জেতার জন্য দরকার আর মাত্র ৬টি কলেজিয়াম, উল্টো দিকে বেশ কিছুটা পিছিয়ে হিলারি, তাঁর দরকার ৫৫টি। সময়ের সঙ্গে ট্রাম্প শিবিরে মুখের হাসি চওড়া হচ্ছে। আর এখন, হিলারিয়াস টুইস্টের অপেক্ষা করছে হিলারির গ্যালারি।
সবাইকে ধন্যবাদ জানিয়ে হিলারির টুইট


নির্বাচনের শুরু থেকেই টুইটারে সরব ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। ফলাফলে পিছিয়ে পড়ার পরও সবাইকে আগাম ধন্যবাদ জানিয়ে টুইটারে বার্তা দিয়েছেন হিলারি। হিলারি ক্লিনটন তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘আমাদের টিমের গর্বিত হওয়ার মতো অনেক কিছুই আছে। যাই হোক আজ রাতে যাই ঘটুক না কেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।’ ভোট শুরু হওয়ার আগে ও পরেও টুইটে বার্তা দিয়েছিলেন হিলারি। লিখেন, ‘আজ ভোটের দিন! কোটি কোটি আমেরিকান হিলারির জন্য তাদের ভোটটি দিচ্ছেন। তাদের সঙ্গেবিস্তারিত পড়ুন
ট্রাম্প এগিয়ে থাকায় এশিয়ার শেয়ারবাজারে ধস


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকায় এশিয়ার শেয়ারবাজারে ধস নেমেছে। খবর বিবিসি। সকাল থেকে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে ধস নামতে শুরু করেছে। কমেছে ডলারের বিপরীতে মুদ্রার মান। বিবিসি বলছে, এশিয়ার ব্যবসায়ীরা আশা করেছিলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন নির্বাচনে জয়ী হবেন। তবে নির্বাচনী ফলাফলে ছন্দ পতনের পর বাজার ঘুরে দাঁড়ায়। জাপানের নিকি ২২৫ এর সূচক ৫.২% হংকং এর হ্যাংগ স্যাঙ্গের ৩.৮% এবং সাংহাইয়ে কম্পোসিটের সুচক ১.৬% এবং কোরিয়ারবিস্তারিত পড়ুন
নির্বাচনে হিলারির ভরাডুবির কারণ কৃষ্ণাঙ্গরা!


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা চলছে। তাতে দেখা গেছেন, হিলারি ক্লিনটনের চেয়ে কয়েক কদম এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। তার জয় এখন ‘প্রায়’ নিশ্চিত। জিততে এখন তার দরকার মাত্র ২৬ ভোট। কেন হিলারির এমন ভরাডুবি হলো এখনই তার কারণ বের করতে কোমর বেঁধে নেমেছে মার্কিন গণমাধ্যম। বলা হচ্ছে, হিলারির এই ভরাডুবিতে কৃষ্ণাঙ্গদেরই নাকি অবদান বেশি। নির্বাচনী প্রচার-প্রচারণায় কৃষ্ণাঙ্গদের নিয়ে একাধিকবার কটূক্তি করেছেন ট্রাম্প। তাদের আমেরিকা থেকেও তাড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের এসববিস্তারিত পড়ুন
শুরু হয়েছে হিলারি সমর্থকদের কান্না


কিছু বিষয় আগে থেকেই বোঝা যায়। যেমনটা বোঝা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। সবারই বিশ্বাস ছিল হিলারি ক্লিনটনই জিতবেন। কারণ, হিলারির সমর্থকের সংখ্যাই ছিল বেশি। ধারণা করা হয়, যারা হিলারিকে পছন্দ করেন না তারাও ভোট দেবেন হিলারিকে। কারণ, বিতর্কিত বক্তব্য নিয়ে শুধু আমেরিকাই নয়, বিশ্ববাসীর ঘৃণা কুড়িয়েছেন ট্রাম্প। কিন্তু মার্কিন নির্বাচন নিয়ে এই বোঝাটা ভুল ছিল। এখন নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। তাতে বেশি বড়সড় ব্যবধানেই এগিয়ে আছেন ট্রাম্প। তাই হিলারির পাড়বিস্তারিত পড়ুন
জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫


জাতীয় প্রেসক্লাবের ভেতরে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হয়েছেন। জানা যায়, সকালে প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে আলোচনা সভা চলছিল। এ সময় হঠাৎ দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয় গ্রুপের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি করতে থাকে। সংঘর্ষে দলের পাঁচজন গুরুতর আহত হন।
নিম্নকক্ষে ট্রাম্পের দল জয়ী


মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি। ৪৩৫ আসনের এই নিম্নকক্ষে নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে ভোটের প্রয়োজন ছিল ২১৮টি। যা ইতিমধ্যে ছাড়িয়ে গেছেন রিপাবলিকান পার্টি। সর্বশেষ ফলাফল অনুযায়ী, ট্রাম্পের দলের দখলে ২২৯টি। অন্যদিকে, হিলারি ক্লিনটনের ডেমোক্রেটিক পার্টির জিতেছেন ১৭১টিতে। তবে, হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের দখলে যাওয়া নতুন কিছু নয়। ২০১০ সাল থেকেই মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের দখলেই ছিল।













