রবিবার, নভেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ট্রাম্পের দরকার আরমাত্র ৫৪ টি আসন

চলছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের ভোট গ্রহণ। আগামি প্রেসিডেন্ট বেছে নিতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন মার্কিনীরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প জিতেছেন ২১৬ টি আসনে আর হিলারি জিতেছেন ১৯৭টি আসনে। জিততে হলে ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন আর মাত্র ৫৪টি আসন, অপদিকে হিলারি ক্লিনটনের প্রয়োজন ৭৩ টি আসন সময়ের ভিন্নতা থাকায় বাংলাদেশ সময় বিকেল ৫ টায় নিউইয়র্কে শুরু হয় ভোটগ্রহণ। এর পর পর্যায়ক্রমে ওহাইয়ো ও নর্থ ক্যারোলাইনায়ও ভোটগ্রহণ শুরু হয়। এরইবিস্তারিত পড়ুন

সাব্বিরের রাজশাহীর মুখোমুখি মাহমুদউল্লাহর খুলনা

বিপিএলের চতুর্থ আসরে আজ বুধবার প্রথমবারের মতো মাঠে নামছে সাব্বির রহমানের রাজশাহী ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। বেলা ২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাব্বিরের রাজশাহীর মুখোমুখি হবে মাহমুদউল্লাহর খুলনা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স। সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, আবুল হাসান, রনি তালুকদারের মতো তারকা ক্রিকেটারেরা রয়েছেন রাজশাহী কিংসে। দলটির অধিনায়কের দায়িত্বে আছেন দু’বারের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। অপরদিকে খুলনায় বড়বিস্তারিত পড়ুন

ইলেক্টোরাল ভোট : ট্রাম্প ২৩২ হিলারি ২০৯

ক্যালিফোর্নিয়ায় জয়ের মাধ্যমে ইলেক্টোরাল ভোটে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয়েছে হিলারি ক্লিনটন। এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে, হিলারি পেয়েছেন ২০৯টি ভোট। খবর ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প মোট পেয়েছেন ৪ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৮১৮টি ভোট। অর্থাৎ ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৬ ভাগ ভোট। হিলারি পেয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৪৭০টি ভোট। অর্থাৎ হিলারি পেয়েছেন মোট ৪৬ দশমিক ৮ ভাগ ভোট। প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পের আর মাত্রবিস্তারিত পড়ুন

হোয়াইট হাউজের খুব কাছাকাছি

প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউজে যাওয়ার বাসনার কথা জানিয়ে ভোটারদের সামনে হাজির হওয়ার অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের মানুষ ডোনাল্ড ট্রাম্পকে চেনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে রঙদার, সবচেয়ে জাঁকালো ধনকুবের হিসেবে। কয়েক বছর আগেও তার ঘনিষ্ঠরা ভাবতে পারেননি ব্যবসায়ী ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজনীতির একেবারে কেন্দ্রে আবির্ভূত হবেন। সেই ট্রাম্প আজ রিপাবলিকান পার্টির মনোনয়ন নিয়ে পৌঁছে গেছেন হোয়াইট হাউজের খুব কাছাকাছি। মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭৭টির ফলাফল প্রকাশ হয়েছে। এতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৬৮টি ওবিস্তারিত পড়ুন

ইলেক্টরাল ভোট : ট্রাম্প ১৬৮ হিলারি ১৩১

যতই সময় যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সবার মনে একটাই প্রশ্ন দুই প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। বুধবার সকাল ১০টা থেকে বিভিন্ন রাজ্যের ভোটের ফল পাওয়া যাবে। তবে এরই মধ্যে কয়েকটি জায়গায় ভোটের ফল পাওয়া গেছে। এখন পর্যন্ত ইলেক্টরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্প পেয়েছেন ১৬৮টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে হিলারি পেয়েছেন ১৩১টি ইলেক্টরাল ভোট। অর্থাৎ এখন পর্যন্ত ৪১টি ইলেক্টরাল ভোটে এগিয়েবিস্তারিত পড়ুন

পুত্র সন্তানের বাবা হলেন শোয়েব আক্তার

পুত্র সন্তানের বাবা হলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আক্তার। সে খবরটা টুইট করে সবাইকে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ছেলেকে কোলে নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। তিনি লিখেছেন, সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। মা ও ছেলে উভয়েই ভালো আছে। অসাধারণ অনুভূতি। আল্লাহ তায়ালার প্রতি অশেষ কৃতজ্ঞতা। ২০১৪ সালের ২৫ জুন রুবাবকে বিয়ে করেন শোয়েব আক্তার। বাবা হওয়ার পর এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। বাবাবিস্তারিত পড়ুন

দরজা ভেঙে শিক্ষক দম্পতিকে কোপাল দুর্বৃত্তরা

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় নিজ বাসায় কলেজশিক্ষক দম্পতিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক দম্পতি হলেন কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা বিভাগের প্রধান আলী ইসা (৫২) ও কেএসএম কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক সামসুন্নাহার খানম (৪৫)। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আলী ইসা জানান, গতকাল মধ্যরাতে তাঁদের হাউজিং ই-৩৭১ নম্বর বাড়িতে চার-পাঁচ দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরেবিস্তারিত পড়ুন

ঢাকার জয়ের নায়ক মারুফের প্রশংসায় নাফীস

বিপিএলের চতুর্থ আসরের নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন শাহরিয়ার নাফীস। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩৪ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তবে নাফীসের এই ইনিংসও কাজে দেয়নি। ঢাকার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে তার দল বরিশাল। এদিকে নাফীসের ঝড়ো ইনিংসটি মূলত বিফলে গেছে মেহেদী মারুফের ব্যাটিং তাণ্ডবে। ঢাকাকে জিতিয়ে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী মারুফ। ৪৫ বলে পাঁচটি করে চার ও ছক্কায় ৭৫*বিস্তারিত পড়ুন

হিলারি-ট্রাম্প কাউকে ভোট দেননি বুশ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন অথবা ডোনাল্ড ট্রাম্প কাউকেই ভোট দেননি। বুশের ব্যক্তিগত সহকারী ফ্রেডি ফোর্ড এ কথা জানিয়েছেন। খবর ওয়াল স্ট্রিট জার্নাল। তবে এর আগে সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল যে জর্জ বুশ হিলারি ক্লিনটনকে ভোট দেবেন। ফ্রেডি ফোর্ড জানান, দুই সপ্তাহ আগে আগাম নির্বাচনে ভোট দিয়েছে জর্জ ডব্লিউ বুশ ও তাঁর স্ত্রী লরা বুশ। তবে তারা প্রধান দুই দলের কোনো প্রার্থীকেই ভোট দেননি। তারা তৃতীয়বিস্তারিত পড়ুন

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৩টায় জেলা শহরের জঙ্গলবহুলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে নিহত ওই ডাকাতের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ৫-৬ জনের একদল ডাকাত রাত ৩টার দিকে জঙ্গলবহুলা এলাকায় খোয়াই নদীর তীরে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে সদর থানার পুলিশ অভিযানে নামে। পুলিশ স্থানীয় কালিমন্দিরের লেবু বাগানের পাশে অভিযানে গেলেবিস্তারিত পড়ুন