Archives
now browsing by author
আজ মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট অচল


আজ মধ্যরাত থেকে ভারতে ৫০০ এবং ১ হাজার রুপির নোট আর চলবে না। অপ্রত্যাশিতভাবেই দেশটির প্রধানমন্ত্রী নোরেন্দ্র মোদি আজ রাতের বিশেষ এক ঘোষণায় এমন নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কালো টাকার হাত থেকে অর্থনীতিকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ জরুরি ছিলো। ৫০০ ও ২০০০ রুপির নতুন নোট বাজারে আসছে শিঘ্রই। নতুন এই নোট দুটির সরবরাহ প্রথমে সীমিত থাকলেও পরে তা বাড়ানো হবে উল্লেখ করে মোদি বলেন, “আপনাদের অর্থ আপনাদেরই থাকবে। এবিস্তারিত পড়ুন
ওপার বাংলার যৌনকর্মীদের বিষয়ে নানান তথ্য


ভারতে মোট যৌনকর্মীর সংখ্যা কত? মূলত কোন শ্রেণীর মানুষরা যৌন ব্যবসায় নাম লেখাচ্ছেন বা লেখাতে বাধ্য হচ্ছেন? ভারতের যৌনকর্মীদের নিয়ে একটি সাম্প্রতিক সমীক্ষা থেকে উঠে আসছে এমন নানান তথ্য। এক ঝলকে দেখে নেওয়া যাক- ১) ভারতে মোট যৌনকর্মীর সংখ্যা- ২ থেকে ৩ মিলিয়ন। এর মধ্যে একটা বড় সংখ্যক মানুষই ইচ্ছার বিরুদ্ধে এই পেশায় এসেছেন। ২) ভারতীয় ও নেপালি মেয়েদের যে অংশটা ১৩-১৯ বছর (টিন এজার) বয়সের মধ্যে যৌন পেশায় এসেছেন তাঁদেরবিস্তারিত পড়ুন
স্ত্রীর সামনে থেকে বাঘ তুলে নিয়ে গেল মৎস্যজীবী স্বামীকে


দীর্ঘক্ষণ থেকেই তাদের নজরে রেখেছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। নৌকাটি জঙ্গলের পাড়ে ঠেকতেই উল্টোভাবে বসে থাকা প্রভাসের ঘাড়ে লাফ মেরে পানিতে পরে যায় বাঘটি। মুহূর্তে প্রভাসকে ধরে নিয়ে উঠে যায় জঙ্গলের দিকে। গৌরী ও কমলা নৌকার মাথায় বসে কাঁকড়া ধরার জন্য দোন ফেলছিল। নৌকার অন্যপ্রান্তে বসে গৌরির স্বামী প্রভাস মণ্ডল। হটাৎ ঝপাং করে আওয়াজ। পেছন ফিরে দেখতে না দেখতেই গৌরী ও কমলা দেখেন প্রভাসের ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছে একটিবিস্তারিত পড়ুন
ভারতে ৫০০ আর ১০০০ রুপির নোট নিষিদ্ধ


ভারতে এক জরুরি ঘোষণায় ৫০০ আর ১০০০ রুপির সব নোট নিষিদ্ধ ঘোষণা করে সারা দেশের লোককে তা ব্যাংকে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ঘোষণায় বলেছেন, কালো টাকার বিস্তার ঠেকাতেই এ পদক্ষেপ। আজ মঙ্গলবার মধ্যরাত থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, অর্থাৎ রাত বারোটার পর থেকেই ৫০০ এবং ১০০০ রুপীর কোনও নোট আর বৈধ থাকবে না। ঘোষণায় বলা হয়, আগামি ৩০শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে ৫০০ ও ১০০০ রুপীর সববিস্তারিত পড়ুন
মন্ত্রীর বিরুদ্ধে আর্জি করায় আইনজীবী লাঞ্ছিত!


মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের বিরুদ্ধে আদালতে লিখিত আর্জি দাখিলের পর বাদীর আইনজীবীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এমনকি ওই অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। আজ মঙ্গলবার খুলনা মহানগর আমলী আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সনাতন ধর্মে বিশ্বাসীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগ এনে এ আর্জি করা হয়েছিল। আর্জিটি বেলা ৩টায় সময় শুনানির কথা ছিল। নগরীর সিমেন্ট্রি রোডের বাসিন্দা অ্যাডভোকেট বিধান ঘোষ বাদী হয়ে আইনজীবীর মাধ্যমে এ আর্জিবিস্তারিত পড়ুন
রাজনীতির বাইরে বর্তমান প্রধানমন্ত্রী


“আমার শৈশবের স্বপ্ন-রঙিন দিনগুলো কেটেছে গ্রাম-বাংলার নরম পলিমাটিতে, বর্ষার কাদা-পানিতে, শীতের মিষ্টি রোদ্দুরে, ঘাসফুল আর পাতায় পাতায় শিশিরের ঘ্রাণ নিয়ে, জোনাক-জ্বলা অন্ধকারে ঝিঁঝিঁর ডাক শুনে, তাল-তমালের ঝোপে বৈঁচি, দিঘির শাপলা আর শিউলি-বকুল কুড়িয়ে মালা গেঁথে, ধুলোমাটি মেখে, বর্ষায় ভিজে খেলা করে।” — শেখ হাসিনা, ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রামের সেই কিশোরী শেখ হাসিনা আজ দেশের প্রধানমন্ত্রী; অতি সাদামাটা হয়েও তিনি অসাধারণ। দুবার তাঁকে সরাসরি দেখার সুযোগ হয়েছে। প্রথমবার ১৯৯৭ সালে, যখনবিস্তারিত পড়ুন
‘দিল চাহতা হ্যায়-টু’তে আলিয়া, পারিনিতি ও শ্রদ্ধা!


বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হওয়া ফারহান আখতার-এর ‘দিল চাহতা হ্যায়’র সিকুয়েল আসছে, এ খবর পুরানো। এবার শোনা যাচ্ছে, আমির খান, সাইফ আলি খান এবং আকশায় খান্নার বদলে এবারের পর্বে দেখা যাবে তিন তরুণীর বন্ধুত্বের গল্প। আর তাতে অভিনয় করবেন হালের আলোচিত তিন বলি নায়িকা- আলিয়া ভাট, পারিনিতি চোপড়া এবং শ্রদ্ধা কাপুর। আলিয়া গতবছর এইচটি ক্যাফেকে বলেছিলেন, “পারিনিতি, শ্রাদ্ধা এবং আমার উচিত ‘দিল চাহতা হ্যায়’ চিনেমার সিকুয়ালে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করা।বিস্তারিত পড়ুন
বড় জয়ে শুরু ঢাকা ডায়নামাইটসের


বিপিএলের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলস। মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে ব্যাট করতে নেমে শাহরিয়ার নাফীস ও মুশফিকের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে বরিশাল বুলস। জিততে হলে ১৪৯ রান করতে হবে সাকিব-ব্রাভোদের ঢাকা ডায়নামাইটসকে। জয়ের জন্য ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখাপর্যন্ত ঢাকার সংগ্রহ ১৫ ওভার শেষে ২ উইকেটে ১৩৭ রান। ব্যক্তিগত ৩০বিস্তারিত পড়ুন
বইতে হবে ২০ ট্রিলিয়ন ডলার ঋণের বোঝা


চলছে মার্কিন নির্বাচন। সেই জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্ববাসীর নজরও এখন সেদিকেই। তবে আরেকটি দিকে নজর না দিলেই নয়। অনেকেই শুনে আশ্চর্য হবেন, এবার যিনি প্রেসিডেন্ট হবেন তাকে রেকর্ড পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণ করতে হবে। মঙ্গলবার ন্যাশনাল ইন্টারেস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিনের মধ্যেই হোয়াইট হাউস ত্যাগ করবেন বর্তমান প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা। এরপর এখানে উঠবেন নতুন প্রেসিডেন্ট। অর্থাৎ হিলারি ক্লিনটন বা ডোনাল্ড ট্রাম্প। তবে অবাক হবার বিষয়, এদেরবিস্তারিত পড়ুন
লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা, ৩৭ বাংলাদেশি আটক
ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে ৩৭ জন বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার কোস্ট গার্ড। আজ মঙ্গলবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পাতায় এই তথ্য জানানো হয়েছে। ফেসবুকের পোস্টে বলা হয়েছে, সম্প্রতি অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ৩০০ জনকে আটক করে লিবিয়ার ঊপকূল রক্ষা বাহিনী। তাদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি। আটকদের লিবিয়ার গারিয়ান শহরের উপকণ্ঠে ‘আল-হামরা’ বন্দি শিবিরে রাখা হয়েছে। দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে।বিস্তারিত পড়ুন













