শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ইমামকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতী থেকে মসজিদের এক ইমামকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় উপজেলার তিনআনী বাজার এলাকা থেকে হাফেজ মোঃ সাদ্দাম হোসেন(২৫) নামের ওই ইমামকে ডিবি পরিচয় দিয়ে তুলে নেয়। তিনি নালিতাবাড়ী উপজেলার বাজুপাড়া গ্রামের মসজিদে ইমামতি করতেন। নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিম পাড়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে তিনি। ঝিনাইগাতী থানার এসআই আব্দুল করিম সোমবার সন্ধ্যায় জানান, মসজিদের ইমাম হাফেজ মোঃ সাদ্দাম হোসেনকে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবিবিস্তারিত পড়ুন

এই ছেলেটা খেলতে জানে, ওর মতো ব্যাটসম্যান ক্রিকেট বিশ্বে কমই আছে: হাথুরু

রানে না থাকার পরও নিউ জিল্যান্ড সফরে নিয়ে আসা হয়েছিল সৌম্য সরকারকে, ধারণা করা হচ্ছিল, এই সিরিজেই স্বরুপে ফিরবেন বাহাতি এই ব্যাটসম্যান। অথচ প্রথম ওয়ানডেতেই আবারো ফ্লপ। এরপর ধৈর্যচ্যুতি হয় টিম ম্যানেজম্যান্টেরও। বাকি দুই ওয়ানডেতে বসিয়ে দেয়া হয় উদ্বোধনী এই ব্যাটসম্যানকে। তবে সৌম্য দলে ফিরছেন আবারও। নেপিয়ারের ম্যাকলিন পার্কে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির দলে থাকছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কোচ জানালেন, সিদ্ধান্তটি নিতে অনেক লড়াই করতে হয়েছে তাকেও। তবেবিস্তারিত পড়ুন

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন: কয়েকজন পুলিশ সদস্য আটক

রোহিঙ্গাদের ওপর পুলিশের নির্যাতনের একটি ভিডিও চিত্র তদন্ত করতে নেমে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আটক করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে আজ সকালে দেশটির সরকার জানিয়েছিল, রোহিঙ্গাদের ওপর পুলিশের নির্যাতনের ওই ভিডিও চিত্রটির বিষয়ে তদন্ত করা হবে। দেশটির সরকার বলছে, ভিডিওর ঘটনাটি ঘটেছে গত বছরের নভেম্বরে রাখাইন রাজ্যে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনা-পুলিশের নির্যাতনের ডজন খানেক ভিডিও চিত্র প্রকাশ পেলেও এই ভিডিও চিত্রটিরবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ ১১ জানুয়ারি

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য চতুর্থ ধাপে ছয়টি রাজনৈতিক দল বঙ্গভবনের আমন্ত্রণ পেয়েছে। দলগুলোর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগও রয়েছে। সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ছয়টি দলকে তাদের কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে ১১ জানুয়ারি বিকাল ৪টায় আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।’ রাষ্ট্রপতি বাকি পাঁচটি দলের মধ্যে ৮ জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম এবং ৯ জানুয়ারি বাসদ, জাতীয় সমাজতান্ত্রিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশি রেফারির কারণে ফাইনালে ভারত!

আবারো নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো ভারতের মেয়েরা। চলমান মেগা এই ইভেন্টে নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট করে নেয় স্বাগতিক ভারত। নেপালকে ৩-১ গোলে হারিয়েছে ভারতের নারীরা। তবে ম্যাচ শেষে নেপালের কোচ দায়ী করলেন বাংলাদেশের রেফারি আনিসুর রহমানকে। তিনি বলেন, ‘আমরা রেফারির বাজে কয়েকটি সিদ্ধান্তের কারণে হেরে গেছি। নিশ্চিত তিনটি পেনাল্টি দেয়নি রেফারি। শুধু আমরা নয়, ভারতও সঠিক সিদ্ধান্ত পায়নি অনেক ক্ষেত্রেই।’ শুধু তা-ই নয় নেপালি নারী ফুটবল দলের কোচ কুমারবিস্তারিত পড়ুন

মিউজিক নিয়ে ঝগড়া

নিজের মাথায় মদের বোতল ভেঙে মৃত্যু

ঝগড়া করতে করতে রাগের চোটে নিজের মাথায় মদের বোতল ভেঙে মারা গেলেন এক ব্যক্তি। জানা গেছে, গত ৩১ ডিসেম্বর রাতে বর্ষবরণ উদযাপন করতে বন্ধুদের সঙ্গে দক্ষিণ দিল্লির হজ খাস এলাকার একটি নৈশক্লাবে গিয়েছিলেন ৩০ বছর বয়সী ও পেশায় ব্যবসায়ী দীপক টন্ডন। থানা পুলিশ জানিয়েছে, সেখানে মিউজিক চালানো নিয়ে অন্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন দীপক। উপস্থিত সকলে তাঁকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। রাগের চোটে এবং মদের ঘোরে নিজের মাথায় একটিবিস্তারিত পড়ুন

খালেদা জিয়াকে দুর্নীতির প্রমাণ দিতে হবে : ওবায়দুল কাদের

তিনি বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির প্রমাণ দিতে না পারলে খালেদা জিয়াকে মামলার সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ৫ জানুয়ারির কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। মিথ্যাচার করে আপনি (খালেদা জিয়া) পদ্মা সেতুর অগ্রযাত্রা থামিয়ে দিতে পারবেন না। এ প্রকল্পের ৪০ ভাগ কাজবিস্তারিত পড়ুন

মাঠেই রোমান্টিক স্টাইলে বিয়ের প্রোপোজ করলেন ক্রিকেটার, তাজ্জ্বব ক্রিকেট দুনিয়া (ভিডিও)

গত রিও অলিম্পিকে আলো-ঝলমলে সুইমিংপুলে প্রেম নিবেদনের কথা নিশ্চয়ই ভুলে যাননি ক্রীড়াপ্রেমীরা। চীনা সাঁতারু হি ঝিকে হাঁটু গেড়ে বসে ফুল দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁরই স্বদেশি সাঁতারু কিন কেই। ঠিক সে রকম না হলেও খেলার মাঠে এবার বিয়ের প্রস্তাব দিয়ে সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার শচীন বেবী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার শচীন বেবী বিয়ে করছেন আগামী ৫ জানুয়ারি। প্রেমিকা আন্না ক্যান্ডিকে প্রস্তাব দিতে তিনি বেছে নিয়েছেনবিস্তারিত পড়ুন

‘চলচ্চিত্রে কোনো রাজনীতি নেই’ ডিপজলের ছবির মহরতে আ. লীগের দুই সাংসদ

নতুন বছরে দুই ছবির প্রযোজনা ও অভিনয় দিয়ে চলচ্চিত্রজগতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ৩১ ডিসেম্বর ছবি দুটির মহরত অনুষ্ঠিত হয়। ‘এক কোটি টাকা’ ও ‘মেঘলা’ ছবি দুটি পরিচালনা করছেন যথাক্রমে ছটকু আহমেদ ও ডিপজলকন্যা ওলিজা মনোয়ার। মহরতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দুই সংসদ সদস্য ইলিয়াস মোল্লাহ ও আসলামুল হক। মহরত অনুষ্ঠানে সংসদ সদস্য ইলিয়াস মোল্লাহ বলেন, ‘আমি যখন কোনো সিনেমা হলের সামনে দিয়ে যাই তখন দেখিবিস্তারিত পড়ুন

স্ত্রীর ছোড়া গরম পানিতে স্বামীর মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে স্ত্রীর ছুড়ে দেয়া গরম পানিতে স্বামী ইব্রাহীমের (৪৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামে। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে স্বামী-স্ত্রীর কলহের জের ধরে সুলতানা তার স্বামীর শরীরে গরম পানি ঢেলে দেয়। গুরুতর আহত অবস্থায় ওই রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়বিস্তারিত পড়ুন