শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

অসমে নাশকতা ঘটাতে ঢুকে পড়ল বাংলাদেশি জেহাদিরা

সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে সাত জঙ্গি ঢুকে পড়েছে ভারতে৷ মণিপুরের কোনও এক গোপন ডেরায় রয়েছে তারা৷ লক্ষ্য অসমের মাটিতে নাশকতা চালানো৷ এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ সন্দেহভাজন ওই ৭ বাংলাদেশি জঙ্গি সিলেট থেকে সীমান্ত পার করে অসমের করিমগঞ্জে ঢুকেছে৷ সীমান্ত পেরিয়ে তারা মণিপুরে ‘সেফ হাউস’-য় চলে গিয়েছে৷ ফলে সতর্কতা জারি হয়েছে মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরামেও৷ গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, মণিপুরের ‘সেফ হাউস’ নিরাপদ ঘাঁটি থেকেই অসমে ঢোকার পরিকল্পনা করেছে ওই সাত জঙ্গি৷বিস্তারিত পড়ুন

আম্পায়ারিংয়ে আলিম দারের রেকর্ড

২০০০ সাল থেকে আম্পায়ার হিসেবে পথচলা শুরু হয় আলিম দারের। দীর্ঘ ১৫ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে এখন সবার উপরে পাকিস্তানি এ আম্পায়ার। তিন ফরম্যাট মিলিয়ে মাঠের আম্পায়ার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড গড়লেন আলিম দার। সোমবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচে এ কীর্তির মালিক হন তিনি। ৪৮ বছর বয়সীর জন্য এটি ছিল ৩৩২তম আন্তর্জাতিক ম্যাচ। তিনি ছাড়িয়ে গেলেন সাবেক আম্পায়ার রুডি কোয়েৎজেনকে (৩৩১ ম্যাচ)। সব মিলিয়ে দারবিস্তারিত পড়ুন

প্রতারক স্বামীর কাছে হার না মানা এক নারী, পড়ুন তার জীবন কাহিনী

স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন স্বাভাবিক ব্যাপার। তবে বিয়ের পর স্ত্রীর ওজন অত্যধিক বেড়ে যাওয়ায় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছেদ করার আশ্চর্য ঘটনা ঘটেছে। ডিভোর্সের পর ওই নারী এতটুকু ছাড় দেন নি। জিমে দিনের পর দিন কঠোর ওয়ার্কওয়াউট করে ঝড়িয়েছেন ৫০ কেজি। নিজের শরীরে এনেছেন আমুল পরিবর্তন। স্থুলকায় থেকে লাবণ্যময়ী হয়ে ওঠা এই নারীর নাম বেটসী আয়ালা। বয়স ৩৪। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টন শহরে বাস করেন। স্বামীর সঙ্গে টানাপোড়েনের শুরু বছরবিস্তারিত পড়ুন

কোচের যুক্তির সঙ্গে একমত না সাকিব

কিউইদের বিপক্ষে ওয়ানডেতে বেশ বাজেভাবে ব্যর্থ হয়েছেন তামিম-সাকিবরা। আর তাই টিম ম্যানেজমেন্টও ক্ষুব্ধ সিনিয়রদের ওপর। কোচও দায়টা চাপিয়েছেন অগ্রজদের ওপরই। তবে কোচের এই যুক্তির সঙ্গে একমত হতে পারছেন না সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার মনে করছেন, দায়িত্বটা সবাইকে নিতে হবে। এখানে সিনিয়র-জুনিয়র ভেদাভেদ করতে নারাজ তিনি। ‘দলে আমরা এগারো জন খেলি, সবাইকেই সমান দায়িত্ব নিয়ে খেলতে হয়। আমরা সবাই একট দল হয়েই খেলার চেষ্টা করি।’ সাকিব আরো বলেন, ‘বাংলাদেশ জিতলেবিস্তারিত পড়ুন

মোবাইলে ভুল করে ডিলিট হওয়া ছবি উদ্ধারের উপায় জেনে রাখুন

ফোন ব্যবহারের সময় অসাবধানতাবশত ছবি ডিলিট হওয়ার ঘটনা নতুন নয়। প্রয়োজনীয় ডেটাও ডিলিট হয়ে যায় অনেক সময়। ফোন খারাপ হতে পারে, ভাইরাসের জন্য ডিলিট হতে পারে। সেসব ক্ষেত্রে কিভাবে উদ্ধার করবেন সেই ডেটা? জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ১. প্রথমত, ফোন যখন সেট-আপ করবেন, তখন প্রথমেই ডিফল্ট মেমরি হিসাবে মেমরি কার্ড সিলেক্ট করে রাখুন। তাতে ছবি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল বিগড়ে যাওয়াতেই ফোন মেমরিতে থাকা ছবি এবংবিস্তারিত পড়ুন

প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে পাড়ায় যৌন ব্যবসা!

ভারতের বাগুইআটির চাউলপট্টির একটি ফ্ল্যাট থেকে যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। চাউলপট্টি, দেশবন্ধুনগর, রঞ্জনাগলি, কেষ্টপুরসহ ভিআইপি রোড সংলগ্ন বিভিন্ন এলাকার অনেক ফ্ল্যাটে এই ব্যবসা চলে বলে অভিযোগ। সেই ব্যবসার পরিধি এমনই যে এলাকার বিভিন্ন জায়গায় প্রকাশ্যে মোবাইল নম্বর দিয়ে নারীদের ছবি-সম্বলিত পোস্টার সাঁটা হয়েছে। এই যৌন ব্যবসার চক্র কাজ করে কিছু ল্যান্ডলাইন নম্বরের মাধ্যমেও। সেই নম্বরে ফোন করলে মোবাইলে পাঠানো হয় মেসেজ। সেখানেইবিস্তারিত পড়ুন

বরগুনায় অটোরিকশায় ওড়না পেচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বরগুনার সোনাখালি এলাকায় অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে লুনা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লুনা বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়ীয়া গ্রামের আবু হাবীব ডাকুয়ার মেয়ে। স্থানীয়রা জানান, বিকেলে লুনা ও তার মা অটোরিকশায় খালা বাড়ি যাচ্ছিলেন। তারা সোনাখালি এলাকায় পৌঁছালে লুনার ওড়না অটোরিশার চাকায় পেচিয়ে গলায় ফাঁস লাগে। এসময় তার মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে লুনাকে উদ্ধার করে বরগুনা জেনারেলবিস্তারিত পড়ুন

পরপর দু’দুটি গণ ধর্ষনের ঘটনার রেশ না কাটতেই আবারও ঘটল গণধর্ষণ

পাবনার চাটমোহর উপজেলায় পরপর দু’দুটি গণ ধর্ষনের ঘটনার রেশ না কাটতেই আবারও ঘটল গণধর্ষনের ঘটনা। এবার প্রেমিক ও তার বন্ধুরা মিলে গণধর্ষন করেছে এক কিশোরীকে। রোববার রাতে শহরের কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে পাবনা সদর থানায় ধর্ষিত কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ কিশোরীর প্রেমিকসহ দুই কিশোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার চরমাধপুর গ্রামের মানিক প্রামানিকের ছেলে আলামীন (১৮), একই গ্রামের দুলাল সর্দারেরবিস্তারিত পড়ুন

‘ক্ষমতাসীনদের সহধর্মিণীরা কানাডায় বেগমপল্লি তৈরি করছেন’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন কানাডাতে বেগমপল্লি তৈরি হচ্ছে। শুনতে পাই, ক্ষমতাসীনদের সহধর্মিণীরা সেখানে বাড়ি তৈরি করছেন। সিঙ্গাপুরে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, ব্যাংককে, মালয়েশিয়ায় হচ্ছে। এখন টাকা রাখার নাকি জায়গা নেই।’ সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির (কাজী জাফর) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কিছুদিন আগে পানামা পেপারসে অত্যন্ত প্রতাপশালী ব্যক্তিদের নাম উঠেছে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণবিস্তারিত পড়ুন

এখানে মাঠ ছোট, বিশেষ করে উইকেটের দুই পাশে সীমানা অনেক ছোট : সাকিব

নিউ জিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘সুপার স্ম্যাশ’-এ কদিন আগে একটি ম্যাচে হয়েছে রান ও ছক্কার রেকর্ড। অন্য বেশিরভাগ ম্যাচেও ছিল ব্যাটসমানদের দাপট। ম্যাচগুলি অনুসরণ করেছে বাংলাদেশ দল। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ম্যাকলিন পার্কের উইকেট মনে করা হয় নিউ জিল্যান্ডের সেরা ব্যাটিং উইকেটগুলোর একটি। সাকিবের বিশ্বাস, এই মাঠেও হবে রানের খেলা। “এখানকার টি-টোয়েন্টি আমরা দেখেছি বেশ কিছু। অনেক রান হচ্ছে, দুইশ রানও অনায়াসে তাড়া করে ফেলছে। এখানে মাঠ ছোট, বিশেষ করে উইকেটের দুইবিস্তারিত পড়ুন