রাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ ১১ জানুয়ারি


নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য চতুর্থ ধাপে ছয়টি রাজনৈতিক দল বঙ্গভবনের আমন্ত্রণ পেয়েছে। দলগুলোর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগও রয়েছে।
সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ছয়টি দলকে তাদের কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে ১১ জানুয়ারি বিকাল ৪টায় আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।’
রাষ্ট্রপতি বাকি পাঁচটি দলের মধ্যে ৮ জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম এবং ৯ জানুয়ারি বাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি ও ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা করবেন।
ইসি গঠন নিয়ে গত ১৮ ডিসেম্বর সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এই সংলাপ শুরু হয়। এনিয়ে নিবন্ধিত ২২টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকলেন রাষ্ট্রপতি।
বঙ্গভবনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান আলোচনা শেষ হতে পারে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













