Archives
now browsing by author
পরীমনির বাবা এবার ওমর সানি


কয়েকদিন আগে পরীমনির জন্মদিনে পরীর নতুন ছবি ‘পাগলীরে তুই’ এর ঘোষণা দেন নির্মাতা মঈন বিশ্বাস। আগামী জানুয়ারিতে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ছবিটির। এখন অন্যান্য শিল্পী নির্বাচনের কাজ করছেন নির্মাতা। এরইমধ্যে পরীমনির বাবার চরিত্রে অভিনয় করার জন্য চূড়ান্ত করেছেন ওমর সানিকে। এছাড়াও ছবিটিতে অভিনয় করার কথা রয়েছে সাদেক বাচ্চুসহ অনেকের। মঈন বিশ্বাস বলেন, বান্দরবান এবং সিলেটে জানুয়ারিতে শুরু করবো ‘পাগলীরে তুই’। ডিসেম্বরেই ছবিটির মহরত করবো। ছবিটিতে পরীর বাবার চরিত্রে অভিনয় করবেনবিস্তারিত পড়ুন
বিয়ে আসরে ঘটে যাওয়া এই কান্ডগুলো দেখলে হাসি থামাতে পারবেন না (ভিডিও)


https://youtu.be/26H6Ogh9Amg
ব্ল্যাকবেরি নিয়ে এলো নতুন দুই স্মার্টফোন


ব্ল্যাকবেরি নিয়ে এসেছে নতুন দুই স্মার্টফোন। প্রাথমিকভাবে ভারতের বাজারে ছাড়া হয়েছে ফোন দুটি। গত জুলাইতে ডিটিইকে৫০ ফোনটি উন্মুক্ত করে ব্ল্যাকবেরি। তবে সে সময় নির্দিষ্ট কিছু দেশের বাজারে ফোনটি ছাড়া হয়েছিল। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। স্মার্টফোন দুটি চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক শূন্য ১ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। ফোন দুটিতে রয়েছে ব্ল্যাকবেরি অ্যাপ। ডুয়েল সিমের ডিটিইকে৫০ স্মার্টফোনে রয়েছে ৫ দশমিক ২ ইঞ্চির ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেলস) ডিসপ্লে। স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ৪২৪ পিপিআই।বিস্তারিত পড়ুন
শিক্ষক নিবন্ধনের পরিপত্র কেন অবৈধ নয়: হাইকোর্ট


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ অনুসরণীয় পদ্ধতিসংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৫ সালের জারি করা পরিপত্র কেন অবৈধ হবে নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এম. মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন। শিক্ষাসচিব, এনটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সাতজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনের পক্ষে শুনানি অ্যাডভোকেট মো. হুমায়ন কবির; তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাফায়েত জামিল ওবিস্তারিত পড়ুন
বিচার বিভাগ শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছে: আপিল বিভাগ


মাসদার হোসেন মামলার রায় অনুসারে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা না হওয়ায় পুরো বিচার বিভাগ জিম্মি হয়ে আছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২৪ নভেম্বরের মধ্যে শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে তা আদালতকে অবহিত করার জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের নয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ সোমবার অ্যাটর্নি জেনারেলের ওপর ক্ষোভ প্রকাশ করে এই আদেশ দেন।বিস্তারিত পড়ুন
রাজধানীতে থেকে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার


রাজধানীর দক্ষিণখান থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. রিয়াজ হাসানের (১৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টায় দক্ষিণখান পূর্ব মোল্লারটেকের ২৮০ নম্বর পাঁচতলা বাড়ির নিচতলা থেকে ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি দিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। রিয়াজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হাবিবুর রহমানের ছেলে। দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে এনটিভি অনলাইনকে বলেন, পূর্ব মোল্লারটেক এলাকায় মা-বাবার সঙ্গে থাকত রিয়াজ। সে আত্মহত্যা করে থাকতে পারে। রিয়াজের মরদেহবিস্তারিত পড়ুন
বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহবান এফবিসিসিআই সভাপতির


ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি গত ১ ও ২ নভেম্বর চীনে অনুষ্ঠিত ‘প্রোডাকশন ক্যাপাসিটি বিষয়ে দক্ষিণ এশিয়ার সহযোগিতা সম্পর্কিত ডায়লগ এবং ‘দক্ষিণ এশিয়া-সিচুয়ান ব্যবসা উন্নয়ন’ শীর্ষক এক সম্মেলনে এ আহবান জানান। আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বে এফবিসিসিআইয়ের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেয়। চেংদু এসোসিয়েশন অব ফরেন ট্রেড এন্ড ইকোনমিক কো-অপারেশন ‘প্রোডাকশনবিস্তারিত পড়ুন
‘গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে দারিদ্রমুক্ত, নিরক্ষরতামুক্ত এবং দুর্নীতিমুক্ত উন্নত-সমৃদ্ধ ও আধুনিক বাংলাদশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। তবে গতানুগতিক প্রচলিত শিক্ষাব্যবস্থায় সেটা সম্ভব নয়। তিনি বলেন, শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে নতুন প্রজন্মকে আধুনিক যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সোমবার দুপুরে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) ৯ম সমাবর্তনের সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর শের-ই-বাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গনে এ সমাবর্তনবিস্তারিত পড়ুন
‘আমি তোমার হতে চাই’ ছাড়পত্র পেল


লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘আমি তোমার হতে চাই’ ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়ে গেল। রবিবার সেন্সর বোর্ডের কাছ থেকে সনদপত্র পায় ছবিটি। এ ছবির কেন্দ্রী দুটি চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম এবং অভিনেতা বাপ্পী সাহা। ছবিটি প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন জানান, ছবিটি এ বছর যে কোনো শুভদিনে মুক্তি দেয়া হবে। একজন গ্যাংস্টারের জীবন বদলে যাওয়া নিয়ে এই ছবির গল্প এগিয়ে গেছে। সম্পূর্ণ পারিবারিক এই ছবিতে অভিনয়বিস্তারিত পড়ুন
দেশবিরোধী ষড়যন্ত্রে নাসিরনগরে হামলা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এগুলি সবগুলি ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রগুলোর ভিকটিম হচ্ছে বাংলাদেশ। এখনো তদন্ত চলছে। তদন্ত কমপ্লিট হোক, তারপর যারা যারা এই ঘটনার জন্য দায়ী হবে বাবিস্তারিত পড়ুন













