Archives
now browsing by author
মাশরাফিদের সাফল্যে বিসিবির ‘মেজবান’


২০১৫ বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৫-০ দিয়ে শুরু বাংলাদেশের সাফল্যের গল্প। এরপর বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল, ঘরের মাঠে টানা পাঁচ সিরিজ জয়। পাকিস্তান, ভারত ও দক্ষিন আফ্রিকার মতো দেশকে উড়িয়ে দিয়ে সহজেই সিরিজ জয়ের গল্পটা টাইগাররা আরো বর্ধিত করেছে। যদিও সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে জিততে না পারলেও দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ইংল্যান্ডকে টেস্ট হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এমন সাফল্যে আজ এক প্রীতি ভোজ ‘মেজবান’ আয়োজন করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন
টাঙ্গাইলে কলেজছাত্র ও ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে শাকিল আহমেদ (২৪) নামে এক কলেজছাত্র ও আবদুল গফুর মোল্লা ওরফে খাজু মিয়া (৪৮) নামে এক পোল্ট্রি খাদ্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৭ নভেম্বর) সকাল ও দুপুরে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। শাকিল উপজেলার কালিয়ান গ্রামের শাজাহানের ছেলে ও খাজু মিয়া একই উপজেলার ইছাদিঘী গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, খাজু মিয়া সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৯টারবিস্তারিত পড়ুন
লিবিয়ায় বন্দিশালা থেকে ৬৫ বাংলাদেশি উদ্ধার


লিবিয়ার রাজধানী ত্রিপলির একটি বন্দিশালায় অভিযান চালিয়ে ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। একটি চক্র তাদের অবৈধপথে লিবিয়ায় নিয়ে গিয়েছিল বলে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাসের ফেসবুক পেজ থেকে জানা গেছে। তিন সপ্তাহ আগে ত্রিপলির পরিত্যক্ত এলাকায় অবস্থিত বন্দিশালাটিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। তবে দেশটির পুলিশ গতকাল এ বাংলাদেশিদের উদ্ধারের কথা জানিয়েছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযানে ৬৫ জনকে উদ্ধার করা ছাড়াও মানবপাচারকারী চক্রের মো. ওয়ালিউর রহমান, সুমনবিস্তারিত পড়ুন
সড়কেও সভার অনুমতি পাচ্ছে না বিএনপি


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করার জন্য বিএনপিকে অনুমতি দিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নয়াপল্টনে সমাবেশ করার জন্য বিএনপির পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে অনুমতি না দেওয়ার বিষয়টি জানিয়ে বিএনপিকে চিঠি দিচ্ছে সিটি করপোরেশন। আজ সোমবার সন্ধ্যায় সোয়া ৭টায় দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, ‘নয়াপল্টনের রাস্তাটি সিটি করপোরেশনের। সেখানে সভা করা হবে- বিএনপি এমন একটি অবহিতকরণ চিঠি দিয়েবিস্তারিত পড়ুন
এক ভারতীয় ‘চা ওয়ালি’র অস্ট্রেলিয়া জয়ের গল্প


অন্য অনেকের মতো ভারতীয় তরুণী উপমা ভির্দি উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেখানকার ঠান্ডা পরিবেশে মানিয়ে নিতে সমস্যায় পড়ছিলেন তিনি। ভারতে থাকা অবস্থায় ঠান্ডায় মানিয়ে নিতে দাদার কাছ থেকে শিখেছিলেন মসলা ওয়ালা চা-পান করা। কিন্তু বিদেশে গিয়ে তা না পেয়ে অসুস্থ হয়ে পড়েন এই তরুণী। আর তারপরই নিজেই নিজের ভাগ্য বদলে ফেলেন। উপমার দাদা ছিলেন একজন আয়ুর্বেদ চিকিৎসক। আর তার কাছ থেকেই বিভিন্ন মশলা এবং ভেষজের গুণাগুণ শিখেছেন তিনি। আরবিস্তারিত পড়ুন
শহীদ জিয়ার অবদানেই আজকের আ’লীগ : ভিপি সাইফুল


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শহীদ জিয়ার অবদানের কারণেই আজ আ’লীগ রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করে ক্ষমতা ভোগ করছে। অথচ জিয়ার অবদান অস্বীকার করে আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়া শিগগিরই আন্দোলনের ডাক দেবেন। তাই তার ডাকে সাড়া দিয়ে অবৈধ সরকার বিদায় করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তিনিবিস্তারিত পড়ুন
যে রাজ্যে জয়ী হলে মার্কিন প্রেসিডেন্ট হওয়া যায়


আর মাত্র কয়েক ঘণ্টা। ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ভোট শেষে জানা যাবে হিলারি ক্লিনটন না ডোনাল্ড ট্রাম্প, কে হচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট। যদিও বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে হিলারিই দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিশ্চিত করে কিছুই বলার উপায় নেই। তবে দেশটির নির্বাচনের জয়-পরাজয় সম্পর্কে জানার একটি চমৎকার সূত্রের সন্ধান জানা গেছে। তাহলো ওহাইও অঙ্গরাজ্যের নির্বাচনে যেই প্রার্থীবিস্তারিত পড়ুন
বিয়ের জন্য চাপ দেয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা


শারীরিক সমস্যার কারণে চিকিৎসক বিয়ে না করতে বলেছিলেন। কিন্তু পরিবার এজন্য সার্বক্ষণিক চাপ দিয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে রোববার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নীলফামারীর ডিমলা উপজেলোর কলেজছাত্রী ফারজানা বেগম (১৮)। নিহত ওই ছাত্রী উপজেলার নাউতরা ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামের তছির উদ্দিনের মেয়ে। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ফারজানা ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন। নাউতরা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন জানান, এক ভাই ও এক বোনের বিয়েরবিস্তারিত পড়ুন
অনুমতি ছাড়া সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ : সাঈদ খোকন


বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৮ নভেম্বর) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে (ডিএসসিসি) অবহিত করে একটি চিঠিও দিয়েছে দলটি। তবে চিঠির জবাব অনুমতি ছাড়া নগরীর সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। চিঠিতে বিএনপিকে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নগরীর সড়কে সভা-সমাবেশ করা নিষিদ্ধ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, বিএনপির চিঠিরবিস্তারিত পড়ুন
টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ৩


ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার বড়রিয়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে হামজা (২৫) একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মোকলেছ (৪৫) ও মজিবরের ছেলে সোহেল (২২)। সোমবার বিকেলে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন লোক মহাসড়কের রাবনাবিস্তারিত পড়ুন













