Archives
now browsing by author
শীতে রোগ থেকে দূরে থাকুন ৫ উপায়ে


১. মানসিক চাপ নিয়ন্ত্রণ মানসিক চাপ মানুষকে নানাভাবে বিপর্যস্ত করে তোলে। এতে রোগপ্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এ ছাড়া আরো কিছু কারণে মানসিক চাপ আপনার দেহের ক্ষতি করে। তাই সুস্থ থাকতে চাইলে মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। ২. পর্যাপ্ত ঘুম প্রতিদিন পর্যাপ্ত ঘুমের বিষয়টি অনেকেরই স্মরণ থাকে না। বিশেষজ্ঞরা বলছেন, দৈনিক সাত থেকে আট ঘণ্টা ঘুম রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর এ বিষয়টি আপনার শীতকালে মৌসুমি রোগ থেকেও রক্ষা করবে। ৩. পর্যাপ্ত পানি পানবিস্তারিত পড়ুন
নিজের মা থাকে বৃদ্ধাশ্রমে, শাশুড়ি-শ্যালকেরা থাকে বাসায়


যে সন্তানদের মানুষ করতে জীবনটাই শেষ করে দিয়েছেন, জীবনের শেষ বেলায় এখন তাদের কাছেই বোঝা হয়ে গেছেন তারা। সকল অসহায়ত্বকে ধারণ করে বৃদ্ধ জীবনের শেষ সময়টুকু অনিচ্ছাসত্ত্বেও কাটাতে হচ্ছে রাউজানের নোয়াপাড়ার আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র তথা বৃদ্ধাশ্রমটিকে। চন্দনাইশ উপজেলার সুচিয়া গ্রামের বাসিন্দা বাণী চৌধুরী (৬৩) একসময় তিনি নগরীর বিএন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা ছিলেন। এক ছেলে ও এক মেয়ের জননী বাণী চৌধুরীর চাকুরীজীবী ছেলে সৌমেন চৌধুরী বউ, বাচ্চা, শ্যালক, শাশুড়িবিস্তারিত পড়ুন
পাকিস্তানে জাহাজ ভাঙা দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৬


পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি শিপব্রেকিং ইয়ার্ডে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং একটি তেলের ট্যাঙ্কারের ভেতর আগুন ধরে নিহতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা রোববার একথা জানান। এদিকে দুর্ঘটনার কারণ নির্ণয়ে গঠিত তদন্ত কমিটি প্রথমবারের মতো বৈঠক করেছে। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে করাচি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে গাদানি শিপব্রেকিং ইয়ার্ডে চলতি সপ্তাহে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো অন্তত ৫৯ জন আহত হয়। স্থানীয় এক সরকারি কর্মকর্তা জুলফিকার হাশমি এএফপিকে বলেন, ‘নিহতের সংখ্যাবিস্তারিত পড়ুন
ফেসবুকের প্রেম-ভালোবাসা টেকে না কেন?


সোশ্যাল মিডিয়া এখন দারুণ জনপ্রিয় মাধ্যম। বন্ধুত্ব হোক কিংবা প্রেম-ভালোবাসা-সবেতেই প্রয়োজন সেই ফেসবুক, স্ন্যাপচ্যাট কিংবা হোয়াটসঅ্যাপের। কিন্তু জানেন কী? সোশ্যাল মিডিয়ার ভালোবাসা বেশিরভাগ সময় স্থায়ী হয় না। এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ: মিথ্যাবাদী : ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অনেক সময় একজন ব্যক্তি বা মহিলা সম্পর্কে ভুল তথ্য দেওয়া থাকে। এমনকী একে-অপরকে নিজেদের সম্পর্কে মিথ্যা কথাও বলেন অনেকে। পরে সেই সমস্ত কথা প্রকাশ্যে আসলে ঝামেলার সূত্রপাত হয়। যৌনতাপ্রিয় মানুষবিস্তারিত পড়ুন
হঠাৎ মুখোমুখি হৃত্বিক ও কঙ্গনা…
কঙ্গনা রানাউত ও হৃত্বিক রোশনের মধ্যে বিবাদ বলিউডের খুবই আলোচিত বিষয়। দু’পক্ষের তরফ থেকে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা মন্তব্য করা হয়েছে। এবার এই বিবাদে নতুন মোড়। স্পটবয়ডটকম-এ প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বিশাল ভরদ্বাজের অফিসে মুখোমুখি হয়ে গিয়েছিলেন হৃত্বিক ও কঙ্গনা। স্বাভাবিকভাবেই অনেকেই জানতে চাইবেন-কী হল এরপর? প্রতিবেদন অনুসারে, আগামী সিনেমা ‘রেঙ্গুন’-এর প্রোমোশনের কৌশল সংক্রান্ত ব্যাপারে আলোচনার জন্য বিশালের অফিসে গিয়েছিলেন কঙ্গনা। সেখানে পরিচালকের সঙ্গে প্রায় এক ঘন্টা ধরে কথাবিস্তারিত পড়ুন
পাকিস্তানি বাহিনীর গুলিতে ২ ভারতীয় সেনা নিহত, আহত ৫


ভারতের জম্মু-কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন। এর মধ্যে দুই সেনা জওয়ান, একজন বিএসএফ জওয়ান ও দুই জন সাধারণ মানুষ রয়েছেন। রবিবার পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাটি ও পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনারা গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কোনও রকম প্ররোচনা ছাড়াই কৃষ্ণ ঘাটি এলাকায় নির্বিচারে গোলা ছোঁড়ে পাকিস্তানি সেনারা। জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগবিস্তারিত পড়ুন
এবারও লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি


ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ৪০ শতাংশ আসন সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের বিধান রেখে এবারও ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, অবশ্যই প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি করতে হবে। রোববার শিক্ষা সচিব মো. সোহবার হোসাইন স্বাক্ষরিত জারি করা নীতিমালায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোর ‘ক্যাচমেন্ট’ এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। বাকি ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিস্তারিত পড়ুন
‘অ্যায় দিল…’-এ পর্দায় রণবীর-অনুষ্কার চুমুর বন্যা, অবিশ্বাস্য প্রতিক্রিয়া বিরাটের


কর্ণ জোহরের সাম্প্রতিকতম ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নানা কারণেই আলোচনার বৃত্তে এসেছে। আলোচনার একটি কারণ অবশ্যই ছবিতে রণবীর আর অনুষ্কার চুম্বন দৃশ্য। ছবির একেবারে শুরুর দিকেই বেশ নিবিড়ভাবে চুমু খেতে দেখা গিয়েছে রণবীর আর অনুষ্কাকে। ফিল্মে আরও কয়েকবার ঘনিষ্ঠ হয়েছেন দু’জনে। বেশ লেগেছে দু’জনের অনস্ক্রিন কেমিস্ট্রি। ব্যাপারটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে নানা মহলে। কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন হল, রণবীর-অনুষ্কার এই অন স্ক্রিন লিপ কিসের ব্যাপারটাকে কীভাবে নিয়েছেন, খোদবিস্তারিত পড়ুন
বারমুডা ট্রায়াঙ্গেলে কেন উধাও হয়ে যায় জাহাজ ও প্লেন? ফাঁস হল রহস্য


এবার খোদ বিজ্ঞানীরাই এই রহস্য ভেদ করার লক্ষ্যে এক নতুন তত্ত্ব দাঁড় করিয়েছেন। আটলান্টিক মহাসাগরে প্রায় ৫ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর সবচেয়ে রহস্যময় অঞ্চলগুলির একটি। বলা হয়, এখনও পর্যন্ত প্রায় ৭৫টি এরোপ্লেন এবং একশোর বেশি জাহাজ এই অঞ্চল পার হতে গিয়ে রহস্যময়ভাবে উধাও হয়ে গিয়েছে। সেই থেকে এই অঞ্চলকে কেন্দ্র করে নানা কল্পনা দানা বেঁধেছে। কেউ বলেছেন, ওই অঞ্চলে আসলে বাসা বেঁধে রয়েছে ভিনগ্রহের প্রাণীরা, কেউবিস্তারিত পড়ুন
আবারও বিপিএল মাঠ মাতাবেন আমব্রিন


মডেল ও অভিনেত্রী আমব্রিনকে এখন সবাই ক্রিকেট উপস্থাপিকা হিসেবেই চেনেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরে সাবলীল উপস্থাপনার জন্য আন্তর্জাতিক একটি জনপ্রিয় ওয়েবসাইটের জরিপে বিশ্বের সেরা পাঁচ মহিলা ক্রিকেট উপস্থাপিকার একজনও হয়েছেন তিনি। শোবিজের এই মডেল-অভিনেত্রী এবারও বিপিএল আসরের মাঠ মাতাবেন। বাংলাদেশি এই উপস্থাপিকার সঙ্গে থাকবেন কলকাতার অভিনেত্রী শিনা চৌহান। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর চতুর্থ আসরে উপস্থাপনা করছেন তিনি। এ উপলক্ষে আমব্রিন বললেন, দেশের এমন বড় একটাবিস্তারিত পড়ুন













