Archives
now browsing by author
ফের পিছিয়ে ট্রাম্প, ১০ জরিপেই প্রেসিডেন্ট হিলারি


ই-মেইল বিতর্কের ধাক্কা সামলে আবারও শক্ত অবস্থানে ফিরে এসেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। সর্বশেষ গত শুক্রবার প্রকাশিত ১০টি জরিপে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে তাকে নিয়ে মার্কিন ভোটারদের সন্দেহের দোলাচল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জনমত জরিপে কিছুটা এগিয়ে নিলেও তাতে ভাটার টান পড়েছে। ভোটের মাত্র তিনদিন আগে জাতীয় জরিপে অগ্রগামিতার পাশাপাশি দোদুল্যমান রাজ্যগুলোতেও অবস্থান ফিরে পেয়েছেন হিলারি। এদিকে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থীই। চেষ্টা চালিয়েবিস্তারিত পড়ুন
মেয়েকে উত্ত্যক্তের জের ধরে বাবাকে কুপিয়ে হত্যা!


মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে শত্রুতার জের ধরে নূহু মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় নারীসহ তিনজন আহত হন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে নূহুকে কুপিয়ে আহত করা হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে একই গ্রামের মিনা ও আনারের নেতৃত্বে ছয়জন শত্রুতার জের ধরে নূহু মণ্ডলকে কুপিয়ে আহত করে। এ সময় নূহুকে বাঁচাতেবিস্তারিত পড়ুন
ডি মারিয়ার কেরামতি কোথায় গেল?


কেরামতি আর ক্যারিশমা বলেন সবই জানা তাঁর। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন তিনি। কিন্তু নতুন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) এসে হঠাৎ ছন্দপতন আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়ার। যেনো পথ হারালেন মারিয়া। ফরাসি লিগে এখনও কোনো গোলের দেখা পায়নি এই মিডফিল্ডার। তবে মাঝমাঠের লড়াইয়ে চেনারুপেই দেখা যায় তাঁকে। চলমান মৌসুমে এখন পর্যন্ত ২২টি ম্যাচে অংশ নিয়েছেন ডি মারিয়া। যেখানে তাঁর পা থেকে এসেছে মাত্র একটি গোল। এমন পথভ্রষ্টবিস্তারিত পড়ুন
‘আমরা কাবা ঘরের পূজা করি না, ইবাদত করি’
পিসটিভি বাংলার নিয়মিত আয়োজন প্রশ্নত্তর পর্বে বিশিষ্ট ইসলামিক চিন্তবিদ ড. জাকির নায়েকে একজন দর্শক প্রশ্ন করেন- হিন্দুরা সূূর্য ও পাথরের পূজা করলে বলা হয় তারা মুর্তি পূজা করে কিন্তু মুসলিমরা কাবার চারদিকে তাওয়াফ করে ও হজরে আসওয়াদ ধরে চুমা খায়, এটা কি মুর্তি পূজা নয়? উত্তরে ড. জাকির নায়েক বলেন, কাবা আমাদের কেবলা। কেবলার দিকে ফিরে বিশ্বের সব মুসলমানকে নামাজ পড়ার আদেশ দেয়া হয়েছে। তাওয়াফেরও নির্দেশ দেয়া হয়েছে। মুসলমানরা তাই এটাবিস্তারিত পড়ুন
ভারতে পাকিস্তানি পতাকা উড়ানোয় গ্রেফতার ১


এর আগে পাকিস্তানে বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়ে বিপাকে পড়েছিলেন এক যুবক। এবার ভারতে নিজের বাড়িতে পাকিস্তানের পতাকা উড়িয়ে বিপাকে পড়লেন এক ব্যক্তি। প্রশাসনের নজর কাড়তে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন কানপুরের চন্দ্রপাল সিং। বাড়ির ছাদে পাক পতাকা উড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। ভারতের কানপুরের নেহেরু নগরের সিসামাউ অঞ্চলে এ ঘটনা ঘটেছে। গত আট বছর ধরে করের বোঝা কমানোর জন্য বিভিন্ন সরকারি অফিসে দৌড়াতে হয়েছে জ্যোতিষি চন্দ্রপাল সিংকে।বিস্তারিত পড়ুন
‘বিষাক্ত বর্জ্যবাহী’ জাহাজ ভাঙা হচ্ছে সীতাকুণ্ডে


পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবির হাটে ভাঙা হচ্ছে বিশাল আকারের একটি জাহাজ। ব্রাসেলসভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা বলছে, জাহাজটিতে থাকা বর্জ্যে তেজস্ক্রিয় উপাদান থাকতে পারে। তবে জাহাজ আমদানিকারকের দাবি, জাহাজে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থ নেই। বিশ্বের ১৯টি পরিবেশ, মানবাধিকার ও শ্রমিক অধিকার সংগঠনের জোট এনজিও শিপব্রেকিং প্ল্যাটফর্মের ওয়েবসাইটে বলা হয়, ২০১৬ সালের মে মাসে নর্থ সি প্রডিউসার (বর্তমান নাম এমটি প্রডিউসার) নামের জাহাজটি যুক্তরাজ্য ছেড়ে যায়। ২০১৬ সালের ১৪ আগস্টবিস্তারিত পড়ুন
‘পুলিশের বক্তব্য তামাশামূলক’


বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিএনপির সমাশেরে অনুমতি প্রসঙ্গে পুলিশের বক্তব্য তামাশা ছাড়া আর কিছু নয়। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা নিয়মমাফিক সমাবেশের জায়গা চেয়েছি। বিভিন্ন গণমাধ্যমে সারাবিশ্ববাসী তা দেখছেন। অথচ পুলিশ বলছে তারা কিছুই জানেন না, কোনো কাগজ পাননি। এটি তামাশা ছাড়া কিছুই নয়। যেকোন মূল্যে ৭বিস্তারিত পড়ুন
কিডনিতে আনুষ্কার নাম লিখলেন ভক্ত!


আজকাল বলিউড তারকারা সকলেই মোটামুটি অ্যাক্টিভ থাকেন তাঁদের টুইটার হ্যান্ডেলে। টুইটারের মাধ্যমে ভক্তদের সঙ্গে তাঁদের কথা-বার্তাও হয়ে থাকে। কিন্তু সেই কথালাপ চালাতে গিয়ে অনেক সময়ে বেশ অদ্ভুত পরিস্থিতিতেও পড়তে হয় তারকাদের। সম্প্রতি তেমনই এক পরিস্থিতির সম্মুখীন হলেন আনুষ্কা শর্মা। দিন দু’য়েক আগে আনুষ্কা অ্যাক্টিভ ছিলেন তাঁর টুইটার হ্যান্ডেলে। কথাবার্তা বলছিলেন নিজের ফ্যানদের সঙ্গে। দিব্যি চলছিল তারকা ও ভক্তদের বার্তালাপ। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটল ‘অনমোল’ নামের এক টুইটার গ্রাহকের কথায়। অনমোল আনুষ্কারবিস্তারিত পড়ুন
রবিবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন


আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক, আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও শুক্র। ৬ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর শুক্রর প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৬,১৫,২৪। আপনার শুভ বর্ণ: সাদা ও লাল। শুভ গ্রহ ও বার: মঙ্গল ও শুক্র। শুভ রত্ন: প্রবাল ও হীরা। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। ৬ষ্ঠী তিথি সকাল: ৮:০৮ পর্যন্ত পরে ১১শী তিথি চলবে। মেষ রাশি (২১ মার্চ- ২০বিস্তারিত পড়ুন
নিম্নচাপটি বরিশাল-চট্টগ্রাম অতিক্রম করবে আজ


বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ রোববার বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে। নিম্নচাপ অবস্থা থেকে শক্তি সঞ্চয় করে গতকাল দুপুরের দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দুপুরে বাংলাদেশের উপকূল থেকে এর অবস্থান ৪৯৫ কিলোমিটার থেকে ৬৩০ কিলোমিটার দূরে ছিল। আবহাওয়া অফিস ইতোমধ্যে সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সঙ্কেত নামিয়ে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত জারি করেছে। এটি আরো শক্তিশালী হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি আরো ঘনীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে রোববারবিস্তারিত পড়ুন













