Archives
now browsing by author
‘পাকিস্তান প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে’


ভারতীয় দূতাবাসের আট কর্মীর নাম ও ছবি প্রকাশ করে তাদের বিরুদ্ধে চরবৃত্তি এবং নাশকতামূলক কার্যকলাপের অভিযোগ এনেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের এমন কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। কেননা পাকিস্তানে কর্মরত ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে যে সব অভিযোগ তোলা হয়েছে, তার কোনো প্রমাণ পাকিস্তান তুলে ধরতে পারেনি। এভাবে ভারতীয় কূটনীতিকদের ছবি প্রকাশ করায় তাদের প্রাণসংশয় হতে পারে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে। নয়াদিল্লি বলছে, পাক কূটনীতিকের চরবৃত্তি ভারত হাতেনাতে ধরে ফেলায় পাকিস্তানবিস্তারিত পড়ুন
অর্থ আত্মসাতের মামলায় পাসপোর্ট কর্মকর্তা গ্রেফতার
অর্থ আত্মসাতের মামলায় ফেনীর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার বেলা ১২টার দিকে রংপুর শহরের কাচারী বাজার এলাকা থেকে কোতয়ালী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। দুদক সূত্র জানায়, রেজাউল ইসলাম জনতা ব্যাংকের নীলফামারীর জলঢাকা শাখার ব্যবস্থাপক থাকাকালে তার বিরদ্ধে দুই কোটি ১৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ ঘটনায় চলতি বছররের ২ জুন দুদকের দিনাজপুর সমন্বিত জেলা ইউনিট নীলফামারীর আদালতেবিস্তারিত পড়ুন
বিপিএলের পারিশ্রমিক নিয়ে আমি ঝামেলা করতে চাই নাঃ ক্রিকেটার সাকিব


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে প্রতিবারই কোনো না কোনো ঝামেলা হয়ে থাকে। বিশেষ করে প্রথম দুই আসরে পারিশ্রমিক নিয়ে বড় জটিলতা তৈরি হয়েছিল। তৃতীয় আসরেও একই অভিযোগ উঠেছিল সিলেট সুপারস্টার্সের বিপক্ষে। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসরে পারিশ্রমিক নিয়ে আর কোনো জটিলতা দেখতে চান না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আশা করেন, এবার অন্তত ঝামেলামুক্ত থাকবে আসরটি। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাকিব বলেন, ‘পারিশ্রমিক নিয়ে ঝামেলাবিস্তারিত পড়ুন
মুন্সীগঞ্জে শিশু নির্যাতনকারী পালক মা গ্রেপ্তার


মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লালবাড়ী এলাকায় এক শিশুকে নির্যাতনের ঘটনায় দত্তক (পালক) মা কল্পনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া সড়ক থেকে কল্পনাকে গ্রেপ্তার করা হয়। মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানান, দত্তক মা কল্পনা বেগম বল্লালবাড়ী এলাকার রিকশাচালক সিরাজ মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গতকাল রাতে হাতিমারা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান তাঁকে গ্রেপ্তার করেন। কল্পনাবিস্তারিত পড়ুন
যে কারণে নির্ধারিত সময়ে হচ্ছে না মাশরাফি-সাব্বিরের উদ্বোধনী ম্যাচ


বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। তবে শুরুতেই বৃষ্টি বাঁধায় পড়েছে এ উদ্বোধনী এই ম্যাচ। ফলে নির্ধারিত দুপুর আড়াইটায় খেলা সম্ভব হচ্ছে না। ঢেকে ফেলা হয়েছে মিরপুরের উইকেট। সাগরে সৃষ্টি গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এরপর শুক্রবাঠে থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে দুপুরের দিকে আকাশ পরিষ্কার থাকায় সময় মতই টস করতে নামে দুই দল।বিস্তারিত পড়ুন
যে কারণে রাহুল দ্রাবিড়কে কৃতজ্ঞতা জানালেন হার্দিক পাণ্ডিয়া


চলতি বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে টোয়েন্টি-টোয়েন্টির হাত ধরেই ভারতীয় দলে অভিষেক হয় হার্দিক পাণ্ডিয়ার৷ তারপরেই গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দলেও সুযোগ পান পাণ্ডিয়া৷ এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট দলে ডাক পেয়েছেন পাণ্ডিয়া৷ বলতে গেলে চলতি বছরটা অসাধারণ যাচ্ছে এই বোলারের৷ দেশের এই অলরাউন্ডার কিন্তু এই সাফল্যের জন্য তাঁর প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কেই ধন্যবাদ জানাচ্ছেন৷ অনূর্ধ্ব-১৯ দলে দ্রাবিড়ের অধীনে খেলেই পাণ্ডিয়া এই জায়গায় আসতে পেরেছেন বলে মনে করছেন তিনি৷ পাণ্ডিয়াবিস্তারিত পড়ুন
বৃষ্টির কারণে বিপিএলের উদ্বোধনী ম্যাচে বিলম্ব


বিপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাগরে সৃষ্টি গভীর নিম্নচাপের কারণে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এ কারণে উদ্বোধনী ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ শুক্রবার বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), আল-আমিন,বিস্তারিত পড়ুন
‘বর্তমানে দেশের সামাজিক অবক্ষয় গোটা জাতিকে অস্থির করে তুলেছে’


জাতীয় পার্টির (এ) কেন্দ্রীয় মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, বর্তমানে দেশের সামাজিক অবক্ষয় গোটা জাতিকে অস্থির করে তুলেছে। দেশের মানুষের কোন রকম নিরাপত্তা নেই। এখন দেশের সর্বত্র সন্ত্রাস, নৈরাজ্য, খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। দেশের মা বোনের ইজ্জ্বত নিয়ে নিরাপদে চলতে পারছেন না। শিশুরাও ধর্ষণের শিকার হচ্ছে। দেশের কোন মানুষই স্বস্তিতে নেই। তাদের মধ্যে সব সময় বিরাজ করছে চরম অস্থিরতা, অনিশ্চয়তা ও সংশয়। তিনি শুক্রবার সকালেবিস্তারিত পড়ুন
বোর্ডিং স্কুলে ১২ ছাত্রী ধর্ষণের শিকার, তিনজন গর্ভবতী


ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি বোর্ডিং স্কুলে একসঙ্গে ১২ আদিবাসী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তাদের বয়স ১২ থেকে ১৪ বছর। তারা সবাই আদিবাসী। স্কুলটির প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহর থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত হিভারখেদা অঞ্চলের ওই বোর্ডিং স্কুলটির নাম নিনাধি আশরান স্কুল। শিক্ষার্থীদের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ স্কুলটির শিক্ষক ও কর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। বুলধানা জেলার পুলিশবিস্তারিত পড়ুন
‘জাতীয় চার নেতা হত্যায় খালেদা জিয়ার নিন্দা না জানানো দুঃখজনক’
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও মনসুর আলী হত্যার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিন্দা না জানানো দুঃখজনক। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইনু আরো বলেন, জাতীয় চার নেতার হত্যার মধ্য দিয়ে খুনি ও তাদের পৃষ্ঠপোষকরা বাংলাদেশকে সাম্প্রদায়িকতা এবং পাকিস্তান পন্থার দিকে নিয়েবিস্তারিত পড়ুন













