রবিবার, নভেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

লিবিয়া উপকূলে নৌকাডুবি, দুই শতাধিক মৃতের আশঙ্কা

লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবিতে অন্তত ২৩৯ জন নিহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন জানায়, এখনো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর বিবিসির। তবে সংস্থার এক মুখপাত্র জানান, ২৯ জন জীবিত ফিরে এসেছেন, তবে একটি নৌকা থেকে এখনো ১২০ জন নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে তারা হয়তো বেঁচে নেই। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র লিওনোর্ড ডয়েল বলেন, জাতিসংঘ আগেই জানিয়েছিলো ২০১৬ সালে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী ইউরোপে পাড়ি জমাতে পারে। চলতি বছর ইতোমধ্যেবিস্তারিত পড়ুন

শনিবার রুনা লায়লাকে সিটি ব্যাংক সম্মাননা দেবে

বাংলাদেশের গৌরব ও উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লার সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি ও সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সিটি ব্যাংক এন. এ. এই গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করবে। বিগত বছরগুলোর মতো এবছরও ব্যাংক তাদের বার্ষিক অনুষ্ঠান ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে সম্মাননা জানাবে। আগামী ৫ নভেম্বর ১২তম এ অনুষ্ঠানটি হবে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে। ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত গুণীজন সংবর্ধনার এ অনুষ্ঠানে বিগত বছরগুলোতে সংবর্ধনা দেয়া বিশিষ্ট ব্যক্তিরাবিস্তারিত পড়ুন

হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল নিয়ে চলছে হরিলুট : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল সারাদেশে আওয়ামী লীগের স্বচ্ছল লোকেরা লুটেপুটে খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত। এতে চলছে হরিলুট। গরীবেরা বঞ্চিত হচ্ছে। আজ বৃহস্পতিবার এক টুইটে খালেদা জিয়া এই অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০টাকা কেজি দরের চাল সারা দেশে আওয়ামী লীগের সচ্ছল লোকেরা লুটেপুটে খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত। খালেদা জিয়া বলেন, আমরাবিস্তারিত পড়ুন

দেশে ফেরার পূর্ব মুহূর্তে দুই হাজির মৃত্যুর স্মৃতিচারণ

দুই হাত দিয়ে আলতো করে ডাক্তারের কক্ষের পর্দাটা সরিয়ে ভেতরে স্ট্রেচারে শুয়ে থাকা স্বামীর দিকে হতবিহ্বল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ক্ষীণ কণ্ঠে তিনি জানতে চাইলেন, ‘স্বামী কি মারা গেছেন?’ ওই মুহূর্তে ভেবে পাচ্ছিলাম না কীভাবে তাকে স্বামীর মৃত্যুর খবর দেব। তবে সৌদি চিকিৎসকের সাফ কথা নারীকে স্বামীর মৃত্যুর কথা জানিয়ে কাগজে স্বাক্ষর নিতে হবে। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে বিমান। এমন বিব্রতকর অবস্থায় ওই হাজির স্ত্রীকে স্বামীর মৃত্যুর খবর সরাসরি নাবিস্তারিত পড়ুন

পিপিপির সম্ভাবনা ভালো : অর্থমন্ত্রী

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর সম্ভাবনা ভালো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী এ এম এ মুহিত। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পিপিপি কর্তৃপক্ষ এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আফসার এইচ উদ্দিন এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ১৪টি ব্যাংক ও আর্থিকবিস্তারিত পড়ুন

ওসিকে তো আর বেঁধে পুলিশ লাইনে পাঠানো যাবে না!

দায়িত্বে অবহেলার অভিযোগ প্রত্যাহার হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে এখনো স্বপদে বহালের কারণ জানতে চাইলে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, ওসি সাহেব যদি পুলিশ লাইনে না যান, তাহলে তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। তাকে তো আর বেঁধে পুলিশ লাইনে পাঠানো যাবে না! খোঁজ নিয়ে জানা যায়, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়িতে হামলা-ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় বুধবার দুপুরে প্রশাসনিক কারণ দেখিয়ে নাসিরনগর থানা পুলিশেরবিস্তারিত পড়ুন

আগাম নির্বাচনের আভাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগাম নির্বাচনের আভাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুব শিগগিরই জাতীয় নির্বাচন আসছে। নির্বাচন কমিশন জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচনে মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন। ২ নভেম্বর বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ২নং যশলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। বক্তব্যে দেশে কোনো ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন

৬ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবন্ধী শ্রমিক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামাল নামের শারীরিক প্রতিবন্ধী এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গী মডেল থানার পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুর বাবা রিকশা চালান। মা পোশাক কারখানায় চাকরি করেন। ৩১ অক্টোবর সন্ধ্যায় তাঁরা দুজনই বাড়ির বাইরে ছিলেন। সন্ধ্যায় এক পা হারানো জামাল লাঠি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে শিশুদের বাসায় যান। তিনি শিশুটিকে বাড়ির পাশের রিকশা গ্যারেজে নিয়ে ধর্ষণ করেন। এইবিস্তারিত পড়ুন

ডিজিটাল দেশ গড়ার কর্মীরা বেতন পাচ্ছেন না

মাঠপর্যায়ে তথ্যপ্রযুক্তি খাতে সহায়তা দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমকে যারা গতিশীল করেছেন তাঁদের জীবনই এখন গতি হারাতে বসেছে। কেননা যে প্রকল্পের অধীনে এসব কাজ তাঁরা শুরু করেছিলেন সেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বেতন ভাতা বন্ধ হয়ে গেছে তাঁদের। ফলে গত চার মাস ধরে কাজ করে গেলেও বেতন পাচ্ছেন না তাঁরা। ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সব মন্ত্রণালয়, বিভাগ, জেলা পর্যায়ের ৫৫টি এবং উপজেলা পর্যায়ের ৩০টিবিস্তারিত পড়ুন

৪ শতাংশ জমির জন্য যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা

সাভারে আকাশ (২৮) নামের এক যুবকের দুই হাতের কজ্বি কেটে নিয়েছে সন্ত্রসীরা। বৃহস্পতিবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকার ডবুরা বশুধা নামক মহল্লায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কব্জি হারানো যুবক আমিনবাজার ডুবরী বশুদা মহল্লার আওলাদের ছেলে। আহত যুবকরে ভাই টিটু বলেন, ডুবরী বশুদা এলাকার ৪ শতাংশ একটি জমি নিয়ে তাদের সাথে একই এলাকার হাফিজুলের সাথে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন