Archives
now browsing by author
কিছুই ছিল না ধসে পড়া সেই ভবনের!


গত ৪ অক্টোবর রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজ সড়কে ধসে পড়া দ্বিতল ভবনটি সড়কের মাটি কেটে নির্মাণ করা হয়েছে। ভবনের জায়গার কোনো কাগজপত্র নেই। এমনকি ভবন নির্মাণের কোনো বৈধ অনুমোদনও ছিল না বলে জানিয়েছে ঘটনার পর গঠিত তদন্ত কমিটি। আজ বুধবার বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে। ঘটনার দিন রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনকে আহ্বায়ক করেবিস্তারিত পড়ুন
ইউরোপীয় মানের সেবা পেতে জনগণকেও তেমন হতে হবে


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘জঙ্গিবাদকে প্রাথমিকভাবে রোধ করতে পেরেছি। জঙ্গিবাদের শেকড় চিরতরে উৎপাটনের জন্য আমরা সমন্বিতভাবে কাজ করছি। বঙ্গবন্ধুর এ বাংলাদেশে কোনো জঙ্গির স্থান হবে না।’ আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লাইভ’ এ এসেছিলেন আছাদুজ্জামান মিয়া। তিনি পুলিশের বর্তমান কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তাঁর পাশে ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। ডিএমপির পক্ষ থেকে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন
আপনারা সবাই এগিয়ে আসুন, ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি


আপনার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে রাজবাড়ী সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের মেধাবী ছাত্র গোলাম রব্বানী রাঙা (২৩)। দীর্ঘদিন ধরে তার একটি কিডনি সম্পূর্ণ অকেজো। অপর কিডনিটি অর্ধেক অকেজো হয়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন কিডনি স্থানান্তরের মাধ্যমে রাঙা ফিরে পেতে পারে তার সচ্ছল জীবন ও পরিবারের সবার মুখে হাসি। এজন্য প্রয়োজন মাত্র ১০ লাখ টাকা। রাঙা রাজবাড়ী জেলা শহরের পৌর ভবানীপুর এলাকার মৃত মো. আবুল হোসেনের ছেলে। এক ভাই ও এক বোনেরবিস্তারিত পড়ুন
খুলনা টাইটান্সের জার্সি উৎসর্গ করা হলো রানা-সেতুকে


মানজারুল ইসলাম রানা এবং সাজ্জাদ সেতুকে ভোলেনি খুলনা। বিপিএলের নতুন ফ্রাঞ্চাইজি খুলনা টাইটান্স তাদের জার্সি উৎসর্গ করেছে বিভাগটির অকাল প্রয়াত দুই ক্রিকেটার মানজারুল ইসলাম রানা এবং সাজ্জাদ সেতুকে। ২০০৭ সালের ১৬ মার্চ খুলনায় এক মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হন রানা এবং সেতু। স্পিনার মানজারুল রানা জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট এবং ২৫টি ওয়ানডে খেলেছেন। ছিলেন মাশরাফির সতীর্থ। সেই মানজারুল রানাকে স্মরণ করা হলো বিপিএলে খুলনা টাইটান্সের জার্সি উম্মোচন অনুষ্ঠানে। একদিন পরইবিস্তারিত পড়ুন
নাশকতার মামলা
বিএনপি নেতা সোহেলসহ ১৫ জনের বিচার শুরু


রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আলমগীর কবির রাজ এ অভিযোগ গঠন করেন। এদিন আসামিদের অব্যাহতির আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন। তিনি বিচারকাজ শুরুর আদেশ দিয়ে আগামী ১৬ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন। বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্য আসামিরাবিস্তারিত পড়ুন
পাবনায় ৪৮ ঘণ্টায় দুই নারীসহ তিন খুন


পাবনায় ৪৮ ঘণ্টায় দুই নারীসহ তিনজন খুন হয়েছেন। নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার কাবারীখোলা গ্রামের সাদিয়া আক্তার রোজিনা (২৫), সদর উপজেলার চরবাঙ্গাবাড়িয়া গ্রামের আসমা উল হুসনা (২৬) ও সুজানগর উপজেলার সুজন বিশ্বাস (৩৫)। পুলিশ জানায়, কাবারীখোলা গ্রামের দুলাল শেখ ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন। গত সোমবার রাতে মাদক সেবনের জন্য দুলাল তাঁর স্ত্রী রোজিনার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় দুলালের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। এরই একপর্যায়েবিস্তারিত পড়ুন
ফিফার বর্ষসেরা কোচের মনোনয়ন পেলেন যারা


ফিফার বর্ষসেরা ফুটবলারদের শর্টলিস্ট ঘোষণার পর এবার বর্ষসেরা কোচদের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক, কোচ ও নির্বাচিত কিছু সাংবাদিকরা ২ ডিসেম্বর ভোটের মাধ্যমে বেছে নেবেন সেরা তিন কোচকে। ৯ জানুয়ারি হবে চূড়াম্ত ঘোষণা। ১০ জনের এই সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান এবং লিস্টার সিটির ক্লদিও রানিয়েরি। এছাড়াও রয়েছেন ওয়েলস কোচ ক্রিস কোলম্যান, ফার্নান্দো স্যান্টোস, দিদিয়ের দেঁশপ, লুইস এনরিকে, পেপ গার্দিওলা, জুরগেন ক্লপ, মৌরিসিওবিস্তারিত পড়ুন
বিশ্ববিদ্যালয় ভিসিদের কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির


রাষ্ট্রপতি আবদুল হামিদ ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে কেন্দ্রীয়ভাবে অথবা আঞ্চলিকভাবে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস চ্যান্সেলরদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি আজ নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৮ম ইউজিসি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণদানকালে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিরাট ভোগান্তিতে পড়তে হয়।’ রাষ্ট্রপতি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে এ বিষয়টি দেখারও আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন
কুড়িগ্রামে ধরলার ভাঙনে দুই শতাধিক ঘরবাড়ি বিলীন


কুড়িগ্রামের সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে ধরলার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে ভাঙনকবলিত এলাকার মানুষ। এরই মধ্যে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে পানি উন্নয়ন বোর্ডের ২০০ মিটার তীররক্ষা বাঁধ। শুকনো মৌসুমে আকস্মিক ভাঙনে ঘরবাড়ি হারানো দুই শতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থায় দ্রুত সরকারি সহায়তা কামনা করছে অসহায় পরিবারগুলো। গত এক সপ্তাহে ধরলা নদীর তীব্র ভাঙনে সদর উপজেলার মোগলবাসা গ্রামের বাজারসংলগ্ন দুই শতাধিক ঘরবাড়ি ও কয়েক একর ফসলি জমিবিস্তারিত পড়ুন
মার্কিন ‘নকশা চুরি করে’ চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান!


চীনের বানানো নতুন এক জঙ্গিবিমান নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। অভিযোগ উঠেছে যে, যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমানের (এফ-২২) নকশা অনুকরণ করে বানানো হয়েছে এই নতুন বিমান। বেইজিং অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি চীনের গুয়াংডং প্রদেশের জুহাই শহরে প্রথমবারের মতো দেখা গেছে চীনের জে-২০ জঙ্গিবিমান। এটি দেখতে অনেকটাই যুক্তরাষ্ট্রের এফ-২২ জঙ্গিবিমানের মতো। গত জুলাইয়ে চীনের যে হ্যাকারদের কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমানের নকশা চীনের হাতে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। গত জুলাইয়ে ৫১বিস্তারিত পড়ুন













