Archives
now browsing by author
একমাত্র আ. লীগই পুঁজিবাজারে খেয়াল রেখেছে : অর্থমন্ত্রী


একমাত্র আওয়ামী লীগ সরকারই পুঁজিবাজারের দিকে খেয়াল রেখেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ২০১৮ সালের মধ্যে পুঁজিবাজার শক্তিশালী হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, অনেক খারাপ পরিস্থিতি থাকলেও এখন অনেকটাই স্থিতিশীল পুঁজিবাজার। আইনের অনেক পরিবর্তন আর স্বচ্ছতা বাড়ার কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।বিস্তারিত পড়ুন
ঝামেলা মিটিয়েছে রংপুর রাইডার্স


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠবে শুক্রবার। এর আগে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করেছে দলগুলো। তবে এদিকে পিছিয়ে ছিল রংপুর রাইডার্স। তবে অবশেষে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করেছে দলটি। এমনটাই দাবি করেছেন দলটির মিডিয়া ম্যানেজার আবেগ রহমান। বুধবার রাতে মুঠোফোনে তিনি বলেন, ‘আমরা বিপিএলে নতুন এসেছি। তাই অনেক বিষয়ই এখন অজানা। পাওনা নিয়ে যে কথা উঠেছিল তা বিসিবির হস্তক্ষেপে আমরা মিটিয়ে ফেলেছি। যদিও আমরা নিজেরাই দুই-একদিনের মধ্যে করে ফেলতাম এটা।’ বুধবার রাজধানীর লাবিস্তারিত পড়ুন
অর্থ আত্মসাতের মামলায় হলমার্কের চেয়ারম্যান জেসমিন কারাগারে


অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হলমার্কের চেয়ারম্যান জেসমিনকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ ছাড়া জেসমিনের পক্ষে তাঁর আইনজীবী এহসানুল হক সমাজী জামিন চেয়ে শুনানি করেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বংশাল থেকে জেসমিনকে গ্রেপ্তার করে দুদক। হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম জনতা ব্যাংক ভবন করপোরেট শাখা থেকেবিস্তারিত পড়ুন
‘নাটোরে নিখোঁজ স্কুলছাত্রীর কঙ্কাল উদ্ধার’


নাটোরে আখক্ষেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এটি পাঁচ মাস আগে নিখোঁজ স্কুলছাত্রী শম্পা খাতুনের বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, গত ২৯ মে নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী শম্পা খাতুন নিজ গ্রাম থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় শম্পার মা নাসিমা বেগম বাদী হয়ে মামলা করেন। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছিল। তবে তাদের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। পুলিশ আরো জানায়, এ অবস্থায়বিস্তারিত পড়ুন
হিন্দুদের ওপর হামলা
এবার নাসিরনগরে প্রতিনিধিদল পাঠাবে বিএনপিও


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল। শুক্রবার সকালে দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নাসিরনগর যাবেন। বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিনিধি দলে আরও আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গৌতম চক্রবর্তী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান। বাকি দুজনের নাম জানা যায়নি। ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকরবিস্তারিত পড়ুন
শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করে হেরে গেল জিম্বাবুয়ে


শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লড়াই করে হেরে গেল জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে বুধবার ম্যাচের শেষদিন মাত্র ৪৫ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় তারা। এটি ছিল জিম্বাবুয়ের ১০০তম টেস্ট। ম্যাচটিতে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪১২ রান। কিন্তু তারা সংগ্রহ করে ১৮৬ রান। ম্যাচটিতে অবশ্য জিম্বাবুয়ের ড্র করার সুযোগ ছিল। আর নিজেদের ১০০তম টেস্টে ড্র করতে পারলে সেটি হতো জিম্বাবুয়ের জন্য অনেক কিছু। কিন্তু সেটিবিস্তারিত পড়ুন
ঢাকা মেডিক্যালে কিশোরী ধর্ষণঃ মামলায় আসামি ৬ আনসার সদস্য, গ্রেপ্তার এক
গণধর্ষণের অভিযোগে ছয় আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর তাকে ধর্ষণ করা করে আনসার সদস্যরা। পরে বুধবার সন্ধ্যায় শাহবাগ থানায় মামলা করার পর আতিকুল ইসলাম নামে এক আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অপর পাঁচ আসামি হলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) একরামুল হক, আনসার সদস্য আমিনুল ইসলাম, মীর সিরাজুল ইসলাম, মিনহাজুল ইসলাম ও বাবুল। ধর্ষিতা তরুণীকে ঢাকা মেডিকেল কলেজবিস্তারিত পড়ুন
ধর্ষণ মামলা
৬ আনসার সদস্য ক্লোজড


ঢাকা মেডিক্যালে তরুণী ধর্ষণের ঘটনায় ৬ আনসার সদস্যকে ক্লোজড করা হয়েছে। ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এ ব্যবস্থা নেয়া হলো। নির্যাতিত তরুণীর বাড়ি কুমিল্লার হোমনা। বৃহস্পতিবারের এই ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। এ ঘটনায় ৬ আনসারের মধ্যে আতিকুর নামে একজনকে টিকাটুলি থেকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তরা হলো-একরাম, আমিনুল, সিরাজ, বাবুল, মিনহাজ।
যে কারণে মিরাজের পরিবারকে বাড়ি তৈরি করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী!


খুলনার শহরের খলিশপুরে অত্যন্ত জীর্ণ বাড়িতে দীর্ঘ দিন ধরে ভাড়া থাকেন মিরাজের পরিবার। বৃষ্টি হলেই বাসার সামনে পানি জমে হয় হাঁটু সমান। মিডিয়াতে মিরাজ ও তার পরিবারের কঠিন জীবনযাপনের কথা আসার পর আপ্লুত হয় দেশ। বাদ যাননি প্রধানমন্ত্রীও। মিরাজের পরিবারের কঠিন দিনলিপিতে ব্যথিত তিনিও। মিরাজের পরিবার যাতে ভালো পরিবেশে থাকতে পারে সেজন্য খুলনাতে আবাসিক বাড়ি তৈরি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ইতিমধ্যে খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন মুখ্যবিস্তারিত পড়ুন
জোবায়দা রহমানের মামলা শুনতে বিব্রত হাইকোর্ট


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পদের তথ্য গোপন মামলার রুল শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ মামলা শুনতে বিব্রতবোধ করে মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির। জোবায়দার পক্ষে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফবিস্তারিত পড়ুন













