শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ফের স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবিতে ভারতের মুসলিম ক্রিকেটার

সমালোচকদের টুইটারে জবাব দিয়েছিলেন আগেই। এ বার নতুন করে স্ত্রীকে সঙ্গে নিয়ে তোলা অন্তরঙ্গ ছবি পোস্ট করে মোহাম্মদ শামি নতুন ইয়র্কার ছুঁড়লেন। ঘটনার সূত্রপাত গত রোববার। স্ত্রী, কন্যার সঙ্গে একটি ছবি টুইট করেছিলেন শামি। হঠাত্ একদল প্রশ্ন তোলেন, কেন হিজাব পরেননি শামির স্ত্রী। সেটা যে তিনি ভালভাবে নেননি সেটা পর দিনই বুঝিয়ে দিয়েছিলেন টুইট করে। লিখেছিলেন, “সবাই যা চায় তা পায় না। যাদের ভাগ্য ভাল তারাই পায়। ওরা আমার স্ত্রী ওবিস্তারিত পড়ুন

সমাবেশে গান ধরলেন রওশন এরশাদ

সমাবেশে ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা’ গান ধরে দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। এই গানটি জাতীয় পার্টির দলীয় সংগীতও। আজ রবিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বক্তব্যের পর নিজেই গান ধরেন রওশন এরশাদ। তখন তিনি গেয়ে ওঠেন ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা নতুন করে শপথ নিলাম। ’ এরপর তিনি উপস্থিত নেতা-কর্মীদেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ফেসবুকারদের কাছে জাকারবার্গ ঋণী!

আজ থেকে নতুন বছর শুরু হয়ে গেছে। আর তাই হাস্যরসের পাঠকের জন্য এক্সক্লুসিভ ধামাকা হিসেবে জীবন্ত কিংবদন্তি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পূর্ণ কাল্পনিক সাক্ষাৎকার প্রকাশ করা হলো। আসুন সময় নষ্ট করে পড়ে ফেলি। হাস্যরস : কেমন আছেন জুকার মামা? জাকারবার্গ :  জুকার না, জাকার, জাকার। আর আমি কি আপনার মামা? হাস্যরস : ইয়ে মানে আপনি আমার ফেসবুক ফ্রেন্ড। তার মানে আপনি ফ্রেন্ড। আর আমাদের দেশে ফ্রেন্ডদের আদর করে মামা ডাকা হয়।বিস্তারিত পড়ুন

কোনো ভাইয়ের রাজনীতি চলবে না, ছাত্রদলকে ফখরুল

ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংগঠনটির নেতাকর্মীদের ছাত্রদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বলেছেন, ‘কোনো ভাই বা ভাইয়ের রাজনীতি প্রতিষ্ঠিত করার রাজনীতি ছাত্রদলে চলবে না।’ রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আজকে যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারা বেশিরভাগই ছাত্রদলের নেতা। ভবিষ্যতে এরাই দলেরবিস্তারিত পড়ুন

টাইগার তানভীরকে ক্রিকেটার শেন ওয়ার্নের সঙ্গে তুলনা হাথুরুসিংহের

‘এসেই ভালো করবে এমন নয়। সর্বকালের সেরা স্পিনার শেন ওয়ার্ন। তার প্রথম দুই ম্যাচ দেখুন, কিছুই করেনি। তানভীর প্রথম ম্যাচে খারাপ করেনি। দ্বিতীয় ম্যাচ প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। ওই ম্যাচে কোনো স্পিনারই ভালো করেনি।’ তানভীরকে কেনো দলে নেয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে রবিবার নেপিয়ারে টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ‘দলে স্থিতিশীলতা আনতে শুভাগত হোমকে ডাকা হয়েছে। তাছাড়া ওর শেষ টি-টোয়েন্টি ম্যাচের কথা মাথায় ছিল। ওবিস্তারিত পড়ুন

‘এমপির শাস্তি চাইছি, মৃত্যু চাই নাই’

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহতের ঘটনায় ব্যথিত হয়েছে সেই শিশু সৌরভের পরিবারও। আজ রোববার রাত সাড়ে ৭ টার দিকে প্রক্রিয়া জানতে চাইলে লিটনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৌরভের বাবা-মা। গত বছরের ২ অক্টোবর ভোরে সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় শিশু শাহাদত হোসেন সৌরভ (১০)। সৌরভ স্থানীয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ২.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।বিস্তারিত পড়ুন

বিচারপতি বজলুর রহমান আর নেই

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান। বজলুর রহমান দুরারোগ্য রোগ ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। বজলুর রহমান স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষেবিস্তারিত পড়ুন

এমপি লিটন হত্যার ঘটনায় মামলা দায়ের

গাইবান্ধা-১ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় লিটনের ছোট বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় এ মামলা করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামানডাঙ্গায় নিজ বাসভবনে গুলিবিদ্ধ হন এমপি লিটন। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেবিস্তারিত পড়ুন

নাসিরকে কোন জায়গাটায় নেবো?

কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হওয়ার পর স্বাভাবিকভাবেই দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা থাকলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত আর সেটি সম্ভব হয়ে ওঠে নি। শুধু ব্যাটিংয়েই নয়, দলের ফিল্ডিং নিয়েও অভিযোগ কম নয়। সহজ ক্যাচ ছাড়ার মাশুল এই সিরিজে বেশ কয়েকবারই দিয়েছে টাইগাররা। আর প্রতি ম্যাচেই অলরাউন্ডার নাসির হোসেনের অভাব বোধ করেছে দল। ব্যাটিং ও বোলিং ছাড়াও ফিল্ডিংয়ের টাইগারদের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা নাসিরবিস্তারিত পড়ুন

পর্নো দেখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর—এ কথাটি সরকারিভাবে ঘোষণা দেওয়ার দাবি

পর্নো দেখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর—এ কথাটি সরকারিভাবে ঘোষণা দেওয়ার দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একজন আইনপ্রণেতা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট জি মার্শাল নামের ওই আইনপ্রণেতা এ–সংক্রান্ত একটি বিলও অঙ্গরাজ্য আইনসভায় প্রস্তাব করেছেন। প্রস্তাবে রবার্ট জি মার্শাল বলেন, পর্নোগ্রাফি নানা ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি করছে। বিশেষ করে তরুণদের যৌন স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া পর্নোগ্রাফির কারণেই শিশু ও নারীরা হেনস্তার শিকার হচ্ছেন। আইনসভায় ১১ জানুয়ারি থেকে নতুনবিস্তারিত পড়ুন