শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

হাসিনা-খালেদা-এরশাদ ও জয়-তারেকের কেমন যাবে নতুন বছর?

২০১৬ সালে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ছিল উত্থান পতনের। রাজনৈতিক ব্যক্তিত্বদের এ বছরটি কেমন যাবে তা নিয়ে রাশি গণনা করে একটি সম্ভাব্য বিষয় দাঁড় করেছেন অ্যাস্ট্রোলজার কাজী আবিদ। আজ আমরা জানবো প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, হুসেইন মুহাম্মদ এরশাদ, তারেক রহমান, সজীব ওয়াজেদ জয়-এর এ বছরটি কেমন কাটবে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর জন্য ২০১৭ সাল হবে একটি অন্যতম সাফল্যের বছর। রাষ্ট্রীয়, অর্থনৈতিক ও সামাজিক জীবনে ব্যাপক আশাব্যঞ্জক পরিবর্তনেরবিস্তারিত পড়ুন

তোমরা কিসের ছাত্র?—ছাত্রদলকে খালেদা জিয়া

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে গিয়ে সংগঠনটির নেতা-কর্মীদের শাসালেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সংগঠনটির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যে ইলেকশন কমিশনে প্রস্তাব দিয়েছি, তোমরা কি পড়েছ সবাই? সবাই পড় নাই। তাইলে তোমরা কিসের ছাত্র? কেন ছাত্রদল কর বা কেন তোমরা যুবদল করবে? বস্তির ছেলেপেলে এনে দল করতে যাবে না। সংখ্যা আমি দেখতে চাই না। আমি দেখতে চাই ভালো, উপযুক্ত ছেলেপেলে আসে কি না।’ আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে খালেদা জিয়াবিস্তারিত পড়ুন

২০১৬ সালের শীর্ষ ৫ রান সংগ্রহকারী ব্যাটসম্যান

চলুন দেখে নিই বছর শেষে ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে শীর্ষ ৫ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের পরিসংখ্যান। ১. বিরাট কোহলি : ২ হাজার ৫৯৫ রান তিন ফর্মেটের ক্রিকেটেই এবছর অপ্রতিরোধ্য ছিলেন বিরাট কোহলি। কেননা ম্যাচের ধরন পরিবর্তন হলেও বদলায়নি তার রান করার ক্ষুধা। গেল বছর কেবল ৪১ ইনিংসে ব্যাট করেছেন এবং ৮৬.৫০ গড়ে রান করতে সমর্থ হয়ছেন ২ হাজার ৫৯৫। বিশেষ করে টি-টোয়েন্টি এবং সাদা পোশাকে নিজেকে রান মেশিনে পরিণত করেছেন। টেস্টে ক্রিকেটেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ বা বিএনপি বুঝি না, যেই দলেরই হোক, আমি কোনো হত্যা চাই না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নতুন বছরে হত্যা-গুম বন্ধ করতে হবে। আমি আওয়ামী লীগ বা বিএনপি বুঝি না, যেই দলেরই হোক, আমি কোনো হত্যা চাই না। গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা প্রসঙ্গে রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রদলের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। সাঁওতাল সম্প্রদায়ের বাড়িঘর এবং বিএনপির আন্দোলন চলাকালে পুলিশ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেবিস্তারিত পড়ুন

কয়েকজন ব্যাটসম্যানের ওপর চটেছেন কোচ হাথুরু, কিন্তু কেন?

কথাবার্তা ও শরীরী অভিব্যক্তিতে পরিষ্কার, ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে তিনি যারপরনাই অসন্তুষ্ট। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে সবার ওপরে সমানভাবে চটেননি। নিজ মুখেই জানিয়ে দিলেন এ কথা। আজ সন্ধ্যার আলাপচারিতায় সোজা জানিয়ে দিলেন, তিনি সবার ওপর সমানভাবে হতাশ হননি। সবার প্রতি তার সমান রাগ-ক্ষোভও নেই। যারা চট-জলদি ফিরে গেছেন। উইকেটে সেট হতে পারেননি। তাদের ওপর তার রাগ-ক্ষোভ তুলনামূলক কম। সেটা কোনো রাখ ঢাক না করে বলে দিলেন তিনি, ‘যারা শুরুতেই আউট হয়েছে, তাদেরবিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত; উদ্ধার কাজ চলছে

গত তিন সপ্তাহ আগে নির্মিত সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে লুপ লাইনে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ফলে সিরাজগঞ্জ-ঈশ্বরদী লোকাল ট্রেনের যাত্রা বাতিল সহ ঈশ্বরদীগামী দুই শতাধিক যাত্রী পড়েছে বিপাকে। আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে লোকাল ট্রেনটি সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে পৌছে। যাত্রী নামার পরই সদ্য নির্মিত লুপ লাইনে ইঞ্জিনটি ঘুরানোর সময় ইঞ্জিনটি ক্রসিং পয়েন্টবিস্তারিত পড়ুন

বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা ডিসেম্বরে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩২ কোটি ২২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদক দ্রব্য আটক করেছে। আজ রবিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আটককৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৪৯২ কেজি গাঁজা, ১৭ হাজার ৩৮৪ বোতল বিদেশি মদ, ৩ কেজি ১৯ গ্রাম হেরোইন,বিস্তারিত পড়ুন

২০১৬ টাইগারদের সেরা ব্যাটসম্যান কে? বাছাই করবেন যেভাবে

বছরের শেষ দিনও মাঠেই ছিলেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। তবে ব্যাট হাতে মনে রাখার মতো তেমন কিছু করতে পারেননি। পেছন ফিরে পুরো বছরটাকে এক নজর দেখে নিলে অবশ্য তামিম-সাব্বিরদের ব্যাটে রচিত হয়েছে বেশ কিছু বীরত্ব-গাথা। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে মনে রাখার মতো অনেক ইনিংসই আছে। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেরা ইনিংসগুলো বেছে নেওয়া অতটা কঠিন নয়। ১. ১০৪, তামিম ইকবাল, ঢাকা টেস্ট, প্রতিপক্ষ ইংল্যান্ড অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হেরে যাওয়ায় সিরিজেবিস্তারিত পড়ুন

আইসিসির ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে সবার আগে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম

টাইগার দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সদ্য আইসিসির ঘোষিত ব্যাটসম্যানদের ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। আইসিসির ঘোষিত র‌্যাংকিংয়ে মুশফিকের অবস্থান ১৯ নম্বরে। অবশ্য মুশফিকুর রহিমের অবস্থানটা আরও ভালো হতে পারতো। কেননা দারুণ ফর্মে ছিলেন তিনি। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়ে পুরো ওয়ানডে সিরিজই শেষ হয়ে যায়। মুশফিকের পরেই রয়েছেন তামিম ইকবাল ২৩, সৌম্য সরকার ৩২, সাকিব আল হাসান ৩৪, মাহমুদউল্লাহ ৫০ ও নাসিরবিস্তারিত পড়ুন

আমরা হয়তো প্রথম সাইবার বিশ্বযুদ্ধের কাল পার করছি!

প্রায়ই একজন ঐতিহাসিকের কাজ হলো প্রশস্ত ধারণা এবং প্রবণতাগুলো একত্রে জড়ো করা। এরপর সেগুলোকে এমন একটি ছোট শিরোনামে উপস্থান করা যা লোকে সহজেই শনাক্ত করতে বা বুঝতে পারবে। আর এভাবেই “রোমান সাম্রাজ্যের উত্থান ও পতন” বা “হিটলারের উত্থান এবং তৃতীয় রাইখ” এর মতো শিরোনাম সৃষ্টি হয়। যারা ইতিহাস পড়েন তাদের মধ্যে এই কৌতূহল কাজ করে যে, ভবিষ্যতের ঐতিহাসিকরা কীভাবে আমাদের সময়কে দেখবেন। সাইবার যুদ্ধ নিয়ে কোনো ইতিহাস লেখা হলে আমাদের সময়টিকেবিস্তারিত পড়ুন