শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

বিগ ব্যাশে এবার হগের লাল ব্যাট

এবার রঙিন ব্যাট হাতে বিগব্যাশ মাতানোর অপেক্ষায় আছেন মেলবোর্ন রেনেগেডসের ব্র্যাড হগ। ক্রিস গেইল, সিডনি থান্ডারের আন্দ্রে রাসেল, এইডেন ব্লিজার্ড ও পার্থ স্কচার্সের মিশেল জনসনের পর এ তালিকায় নাম লেখাবেন সাবেক এই অস্ট্রেলীয় স্পিনার। নতুন বছরের শুরুতেই রোববার নগর প্রতিপক্ষ মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের জমজমাট লড়াই আসর বসছে। সেখানেই লাল ব্যাট ব্যবহার করবেন হগ। টুইটারে দলটির ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চলতি বিগব্যাশের শুরুতেই সিডনির অলরাউন্ডার আন্দ্রেবিস্তারিত পড়ুন

গুলিবিদ্ধ সাংসদ লিটন মারা গেছেন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মারা গেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় তিনি নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মাগরিবের পর নিজ বাসায় গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেলে নেওয়া হয়। কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।বিস্তারিত পড়ুন

বিসিসিআইয়ের বিপক্ষে পিসিবির আইনি লড়াই

সরকারের পক্ষ থেকে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইনডিয়ার (বিসিসিআই) বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমতি পেল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সমঝোতা স্মারক অনুযায়ী ২০১৪ সালে দেশ দু’টির মধ্যে দুইটি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা। কথা ছিল-২০১৫ থেকে ২০২২ পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত-পাকিস্তান। কিন্তু তা না করে দিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই’র পিছপা হওয়ায় সে সিরিজ আর হয়নি। তাই বোর্ডের ক্ষতি পুষিয়ে নিতে বিসিসিআইয়ের বিপক্ষে আইনি পদক্ষেপ নেবে পিসিবি। শুক্রবার বোর্ডেরবিস্তারিত পড়ুন

লন্ডনে একদল তরুণ-তরুণী বন্দুক ঠেকিয়েছিল সৌরভের কপালে!

১৯৯৬ সালে ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে প্রথমবারের মতো ইংল্যান্ডে খেলতে যান সৌরভ গাঙ্গুলি। লর্ডসে প্রথম টেস্টে সেঞ্চুরিও হাঁকান ‘প্রিন্স অব কলকাতা’। স্বাভাবিকভাবে সফরটি স্মরণীয় হয়ে থাকবে সৌরভের জন্য। কিন্তু শুধুমাত্র লর্ডসে সেঞ্চুরি নয়, লন্ডনের টিউব রেলে ঘটা অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জন্য ভারতের সাবেক এই অধিনায়কের মনে গেঁথে থাকবে সফরটি। আর থাকবেই বা না কেন? ওই সফরে সেখানে একদল তরুণ-তরুণী তার কপালে বন্দুক ঠেকিয়েছিল! সেসময় সৌরভ ভেবেছিলেন ওই ট্রেনেই বুঝি তারবিস্তারিত পড়ুন

থার্টি ফাস্ট নাইটে হামলার আশঙ্কা : বিশ্বজুড়ে রেড এলার্ট

নতুন বছরের প্রথম প্রহরের উৎসবকে টার্গেট করে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে- এমন আশঙ্কায় পশ্চিমা বিশ্বের বড় বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লন্ডন, বার্লিন, ব্রাসেলস ও সিডনিতে হাজার হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে প্যারিস, মাদ্রিদ এবং নিউ ইয়র্কের যেসব জায়গায় হাজার হাজার মানুষ বর্ষবরণ উৎসবের জন্য সমবেত হয়, সেসব জায়গায় চারদিক ঘিরে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। নতুন বছরকে বরণ করার জন্য বিশ্বের বড় বড় নগরীতে এবারও উৎসববিস্তারিত পড়ুন

মায়ের ওপর অত্যাচার করতেন তাপস পাল?

রোজভ্যালি চিট ফান্ডের সঙ্গে যোগ সূত্র থাকার অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে তৃণমূলের এমপি ও কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল। তবে তার বিরুদ্ধে আর অভিযোগ রয়েছে বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে মায়ের ওপর অত্যাচারের অভিযোগ। যে অভিযোগে অতীতে আদালতেও যেতে হয়েছে তাপস পালকে। অভিযোগ রয়েছে বাকি বোনদের বঞ্চিত করে পারিবারিক সম্পত্তি দখল করে নিতে চান এ অভিনেতা। এমন অভিযোগ করেছিলেন তাপস পালের বোন বিজেপি নেত্রী পাপিয়া বাইনবিস্তারিত পড়ুন

সন্তানের কান্না শুনে মৃত্যুর চার ঘন্টা পরে বেঁচে উঠলেন মৃত মহিলা (দেখুন ভিডিওতে)

এই পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই যে ঘটে! সমস্ত ঘটনার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যাও সব সময় মেলে না। তেমনই এক ব্যাখ্যার অতীত ঘটনা ঘটে গিয়েছে ইংল্যান্ডের বার্মিংহ্যামের কুইনস এলিজাবেথ হাসপাতালে, যেখানে সদ্য প্রসব করা সন্তানের আকুল কান্না মৃত্যুর জগত থেকে ফিরিয়ে এনেছে এক মৃত মা-কে। জুলিয়া মার্থার শরীরে গর্ভাবস্থাতেই কিছু জটিলতা দেখা গিয়েছিল। ডাক্তাররা আশঙ্কা করেছিলেন, সন্তান প্রসবের সময়ে তাঁর অথবা তাঁর সন্তান— কোনও এক জনের প্রাণসংশয় হতে পারে। কার্য ক্ষেত্রে তেমনটাই ঘটে।বিস্তারিত পড়ুন

যশোরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অস্ত্রসহ আটক

যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব মিলনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) শহরের নীলরতন ধর রোডে অবস্থিত কৃষি ব্যাক ভবন থেকে তাকে আটক করা হয়। মিলন শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার সামছুল আলমের ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানার এএসআই তারিকুল জানান, শনিবার দুপুরের দিকে যশোর কৃষি ব্যাংক জোনাল অফিসে গাড়ি রাখাকে কেন্দ্র করে কয়েকজনের সাথে মিলনের বাকবিতন্ডা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকাবিস্তারিত পড়ুন

ব্যাংক কর্মী মায়ের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

এটি এমন এক ছবি যা দেখলে চোখ জলে ভরে যাবে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে সেই মায়ের প্রতি। ভারতের সংসদ কিংবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যখন বড় বড় নেতাদের ঘুমানোর ছবি নিয়ে তুলকালাম চলছে তখন একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সেই মা। পেশায় তিনি একজন ব্যাংক কর্মী। গত মঙ্গলবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন মধ্যবয়সি স্বাতী। সেখানে স্বাতী অফিসে কম্পিউটারে মগ্ন, আর মেঝেতে শুয়ে রয়েছে তার ছোট্ট ছেলে। পোস্টেবিস্তারিত পড়ুন

যে স্কুলে ক্লাসেই ঘুমানো বাধ্যতামূলক

চীনের অনেক স্কুলেই প্রথম শ্রেণির শিশুদের ক্লাসে ঘুমানো বাধ্যতামূলক করা হয়েছে! শিশুদের ঘুম কম হওয়ার কারণে স্কুলের পড়াশোনায় মস্তিষ্কে চাপ পড়তে পারে, এমন চিন্তা থেকেই স্কুল কর্তৃপক্ষ টিফিনের পর আধা ঘণ্টার ঘুম বাধ্যতামূলক করেছে। স্কুলে ঘুমাতে পেরে শিশুরাও বেজায় খুশি। অন্যরা এ নিয়ম শুনে কপাল কুঁচকাতে পারে। তবে চীনের স্কুল কর্তৃপক্ষ বেশ খুশি। কারণ এতে করে নাকি শিশুরা পড়াশোনায় আরো মনোযোগী হয়েছে। মজার খাবার ও রঙিন দুনিয়া ভারতের কর্নাটক রাজ্যের ম্যাঙ্গালরবিস্তারিত পড়ুন