Archives
now browsing by author
ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত তিন দিন বন্ধ


আগামী ২০ মে থেকে ভারতের পশ্চিমবঙ্গ জেলার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে। নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভ্রমণ ভিসার যাত্রী যাতায়াত তিন দিন বন্ধ রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ। শনিবার (১৮ মে) সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করেছে ভারতীয় ইমিগ্রেশন। এ সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে শুক্রবার সকালে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিক্যাল ভিসায়বিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আরও হিংস্র হয়ে উঠেছে


আওয়ামী শাসকগোষ্ঠী ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আরও হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার (১৭ মে) দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাশকতার একটি মামলায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ফখরুল ইসলাম বলেন, অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলেরবিস্তারিত পড়ুন
চড়াই-উতরাই থাকবে হতাশ হবেন না: প্রধানমন্ত্রী


দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেখানে উত্থান-পতন, অনেক চড়াই-উতরাই থাকবে এবং সেগুলোকে অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হওয়ার কিছু নেই, কেউ হতাশ হবেন না। শত প্রতিকূলতা, গুলি, গ্রেনেড, বোমা হামলা– সব রকম বাধা অতিক্রম করেই তিনি এগিয়ে চলেছেন উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমার লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। আমরা অনেক দূর এগিয়েছি, ইনশাআল্লাহ এই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছেবিস্তারিত পড়ুন
৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য


বগুড়ায় ৫৭ বছর বয়সে এসএসসি পাস করেছেন বগুড়া ট্রাফিক পুলিশের সদস্য আব্দুস সামাদ। তিনি এ বছর নাটোর জেলার মহরকয়া নতুনপাড়া কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ২৫ পেয়েছেন। রোববার (১২ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে তাঁর সাফল্যের খবরটি জানা গেছে। এ বয়সে তার এমন সফলতায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছেন। আব্দুস সামাদ ১৯৬৮ সালে রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরে ১৯৮৭ সালে ৮মবিস্তারিত পড়ুন
৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব


তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। সোমবার (৬ মে) ডিপিএলে তামিম ইকবালের প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে এই মাইলফক স্পর্শ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছিলেন আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজা। সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। এ ছাড়া মাশরাফির লেগেছিলবিস্তারিত পড়ুন
দাম বাড়ছেই ডিমের


আবারও অস্থির হয়ে ওঠেছে দেশের ডিমের বাজার। প্রতি সপ্তাহেই বাড়ছে দাম। শুধুমাত্র রাজধানীতেই সপ্তাহ ব্যবধানে ডজনপ্রতি বেড়ে গেছে ৩০ টাকা পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, গরমের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার প্রভাব পড়ছে এর দামে।ডিমের বাজারে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। ছবি: বিশ্বজিৎ দাস বিজয় বাজারে ডিমের অস্বাভাবিক দামের লাগাম টানতে গত বছর আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পাশাপাশি বেঁধে দেয়া হয়েছিল প্রতি পিস ডিমের দাম। এতে নিয়ন্ত্রণে আসে বাজার। চলতি মাসে এ বাজারে আবারও দেখাবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটের আঘাতে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমেবিস্তারিত পড়ুন
নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল


টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের বহনকারী বিমানটি নিরাপদে যুক্তরাষ্ট্রের হস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট শেয়ার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বিমান অবতরণের আগমুহূর্তটি ভিডিও করে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, টাইগারদের বহনকারী বিমানটি অবতরণ করছে। পরে দেখা যায়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, তানজিদ তামিম ও লিটন দাসরা নিজেদের লাগেজসহ বিমানবন্দর পার হচ্ছেন। এরপর টিম বাসেবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫


কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)। তাৎক্ষণিক অপর তিনজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতরা হলেন, টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ (৪০),বিস্তারিত পড়ুন
দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত : মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের কারণে এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। তিনি বলেন, ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়। যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আজ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ওই এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। সেই বাঁধ অব্যাহতভাবে আজ পর্যন্ত চালু আছে। এই বাঁধ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী সরকারেরবিস্তারিত পড়ুন













