Archives
now browsing by author
পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল ২৭ বস্তা টাকা


কিশোরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। ৯টি লোহার দান বাক্স এই টাকা পাওয়া যায়। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা কথা থাকলেও এবার চার মাস ১০ দিন পর খোলা হয়েছে শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় দান বাক্স খোলা হয়। টাকার পাশাপাশি পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ২২০ জনের একটি দল। কিশোরগঞ্জেরবিস্তারিত পড়ুন
হেলিকপ্টার বিধ্বস্তে কেনিয়ার সামরিক বাহিনীর প্রধানসহ নিহত ১০


কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা সহ ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেঁচে ফিরেছেন মাত্র দুজন। শুক্রবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়াও বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। দুর্ঘটনায় সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা ছাড়া অন্য ৯ জন হলেন, ব্রিগেডিয়ার সোয়াল সাইদি, কর্নেল ডানকান কিটানি, লেফটেন্যান্ট কর্নেল ডেভিড সাওয়ে, মেজর জর্জ বেনসন মাগোন্ডু,বিস্তারিত পড়ুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন


রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। আজ শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিটের দিকে হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ ইউনিটে এই আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, শুক্রবার পৌনে বেলা ২টার দিকে হাসপাতালের আট তলা একটি ভবনের পঞ্চম তলায় কার্ডিয়াক বিভাগে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের তিনটি, সিদ্দিক বাজার থেকে একটি এবং তেজগাঁও থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুনবিস্তারিত পড়ুন
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি


প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় সারাদেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারির কথা জানানো হয়েছে। এতে বলা হয়- দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে বলে জানানো হয়। এছাড়া সারা দেশেবিস্তারিত পড়ুন
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে টানা ৩ দিন


শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কয়েক দিন ধরে সারা দেশেই তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই অবশ্য শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। এ সময় কুমিল্লাতেও সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪বিস্তারিত পড়ুন
এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প


মো: লিখন শেখ: সুযোগ পেলেই ঘোরাঘুরি। আর তা যদি হয় দীর্ঘ, তাহলে আর পায় কে? সেরকমই এক মোক্ষম সুযোগে চলে গিয়েছিলাম সুন্দরবনের গহিনে। প্রথমে বাসে চেপে ঢাকা-রায়েন্দা। এরপর শরণখোলা রেঞ্জের স্টেশন অফিস। আগেভাগেই রায়েন্দা নিবাসী ট্যুর গাইড সাইফুল ইসলাম শাহীন বনে প্রবেশের যাবতীয় সরকারি নিয়মাবলী অনেকটাই সেরে রেখেছিলেন। ফলে স্বল্পসময়ের মধ্যেই সুন্দরবন প্রবেশের অনুমতি মিলে যায়। ১৮ জনের জন্য প্রায় ৫০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন বোটে চড়ে শুরুতেই চলে গেলাম তেরাবেকা ফাঁড়িতে।বিস্তারিত পড়ুন
কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?


শেষ কবে টুথব্রাশ পরিবর্তন করেছিলেন? যদি মনে করতে না পারেন, তবে হয়তো অজান্তেই ক্ষতি করছেন দাঁতগুলোর। দুইবেলা নিয়মিত দাঁত ব্রাশ করার পরেও পুরনো ও একেবারে অযোগ্য হয়ে যাওয়া টুথব্রাশ ব্যবহার করলে দাঁতের ক্ষতি আটকানো যায় না। লস অ্যাঞ্জেলসের ইউসিএলএ স্কুল অব ডেন্টিস্ট্রির লেকচারার ড. মিশেল কেলম্যান জানিয়েছেন একটি টুথব্রাশ কত দিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ। কেলম্যানের মতে, অন্তত প্রতি তিন মাসে টুথব্রাশ বদলে ফেলা উচিত। তবে কীভাবে ব্যবহার করা হচ্ছে, তারবিস্তারিত পড়ুন
মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি


আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান। তবে জাতীয় দলের বাঁ-হাতি পেসারকে পুরো আসরের জন্য ছাড়পত্র দেয়নি বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের আগে তার দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা। ঘরের মাঠে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ৩ মে থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। মুস্তাফিজের ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো খেলা কাটার মাস্টার খ্যাত ফিজের ওই ছুটি বাড়িয়েছে বোর্ড। ১ মে পাঞ্জাব সুপারবিস্তারিত পড়ুন
লিটার প্রতি ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম


প্রতি লিটারে ১০ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা কার্যকর হবে মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। ফলে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল এবং পরিশোধিত সয়াবিন তেল) ভ্যাটবিস্তারিত পড়ুন
ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়


ত্বকে নানা কারণেই দাগ পড়তে পারে। বলা বাহুল্য, এই দাগ কারোই কাঙ্ক্ষিত নয়। ত্বকের দাগ যে কারও আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, সেইসঙ্গে সৌন্দর্যের তো ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায় ত্বকে নানা কারণেই দাগ পড়তে পারে। বলা বাহুল্য, এই দাগ কারোই কাঙ্ক্ষিত নয়। ত্বকের দাগ যে কারও আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, সেইসঙ্গে সৌন্দর্যের তো হানি ঘটেই। অনেকে ত্বকের দাগ দূর করার জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত প্রসাধনী কিনে আনেন। কিন্তু সেসব ব্যবহারেবিস্তারিত পড়ুন












