Archives
now browsing by author
নকলা ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ


তথ্য প্রদানে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাঁধাগ্রস্ত করায় শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে তথ্য কমিশন। মঙ্গলবার (২ এপ্রিল) তথ্য চাইতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাওয়া সাংবাদিক শফিউজ্জামান রানাকে অসহযোগিতার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তথ্য কমিশনের তলবে হাজির হন নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। এদিন সকাল সোয়া ১০টায় তিনি তথ্য কমিশনেরবিস্তারিত পড়ুন
দুর্গাপুরে মনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


নেত্রকোনার দুর্গাপুরে ঝগড়া ফেরাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে মনিরুজ্জামান মনি (৫০) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে এক গোপনীয় অভিযানে প্রধান আসামী তোফাজ্জল হোসেন ওরফে আলেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই আসামী তোফাজ্জল হোসেন ওরফে আলেক দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর এলাকার আব্দুল হানিফের ছেলে। জানা গেছে, গত ১৩ মার্চ বিকেলে চলাচলের রাস্তায় ট্রাকবিস্তারিত পড়ুন
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার


যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে জোনাকি (১১) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখ, হাতে, পা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরীর সৎ মাকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে। বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান জানান, জোনাকি বেনাপোলে তার নানার বাড়িতে থাকতো।বিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর


নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিও এ শহরে হাতেগোনা ভিক্ষুকের আনাগোনা ছিল চিরাচরিতভাবেই। কিন্তু ইদানীং নোয়াখালীর শহর ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। অতিমাত্রায় হয়ে উঠেছে অপ্রীতিকর এই অত্যাচার। পুরো শহর জুড়ে যেন ভিক্ষুকের ঢল নেমেছে। যদিও এর সঠিক সংখ্যা জানা যায়নি সমাজসেবা কার্যালয় থেকে। ছোট বাচ্চা থেকে শুরু করে এখন অতি বয়স্ক নারী-পুরুষসহ সব বয়সী ভিক্ষুকে ভরপুর এই শহর। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, মানুষের রুটি রুজি বা ক্রয়ক্ষমতা কমে যাওয়া,বিস্তারিত পড়ুন
স্বাধীনতাবিরোধীরা বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায় : নাছিম


বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবীর সমালোচনা করেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তিনি গণমাধ্যম কর্মীদের সামনে প্রশ্ন করে বলেন, যারা বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ চায়, তারা কি বুয়েটকে আলাদা উপত্যকা বানাতে চায়? যারা স্বাধীনতা বিরোধী তারাই বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায়। বুয়েটে ছাত্র-শিক্ষকরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেছেন। তিনি সোমবার দুপুরে মাদারীপুর শহরের তার নিজ বাসভবনের সাংবাদিকদের সাথে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। এসময় তিনি বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে দলীয়বিস্তারিত পড়ুন
ভোর থেকে সন্ধ্যা, একে একে মারা গেলেন স্বামী-স্ত্রী-ছেলে


ঢাকার ধামরাইয়ে পৌর শহরে গত বুধবার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া একই পরিবারের চারজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে। আজ সোমবার রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ওই ঘটনায় অগ্নিদগ্ধ ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নূরুল ইসলাম নান্নু মিয়া (৬০), তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮), বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে সাথী আক্তার (২১) ও কলেজপড়ুয়া ছেলে সোহাগ মিয়া (১৮)। এরমধ্যে সুফিয়া বেগম আজ ভোরে, নূরুল ইসলাম নান্নু বিকেলে দিকেবিস্তারিত পড়ুন
টিউমার অপারেশনের সময় নাড়ি কাটলেন চিকিৎসক


ভুল অপারেশনের অভিযোগে যশোর ইউনিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার শাহানাজ পারভীনসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর গ্রামের জামান মোল্লার ছেলে মাহাবুর মোল্যার বাদী হয়ে এ মামলা করেছেন। জরায়ুর টিউমার অপারেশনের সময় ওই চিকিৎসক নাড়ি কেটে ফেলেছেন বলে মামলায় বলা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। অপর দুইবিস্তারিত পড়ুন
বিশাখাপত্তনমে কয়েকদিন


মো: লিখন শেখ: ঘুম ভাঙ্গল সকাল প্রায় পৌনে ছয়টার সময়। ট্রেনের জানালা দিয়েই দেখতে পাচ্ছিলাম সকালের নরম আলোয় চোখজুড়ানো ছোট ছোট পাহাড়। হাওড়া-এর্নাকুলাম সুবিধা স্পেশাল এ চেপে বসেছিলাম কাল বিকেল পাঁচটার সময়। উদ্দেশ্য বিশাখাপতনম। সাড়ে ছয়টার সময় ট্রেন পৌঁছানোর কথা। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম। ঠিক ছটা চল্লিশ নাগাদ নেমে পড়লাম ভাইজাগ ষ্টেশনে। আমরা মোট সাতজন। আগে থেকেই বুকিং ছিল অন্ধ্রপ্রদেশ টুরিসম এর হারিথা বিচ রিসর্টে। এক কাপ করে চা খেয়ে স্টেশনবিস্তারিত পড়ুন
শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধের বেদি


মহান স্বাধীনতা দিবস আজ মঙ্গলবার (২৬ মার্চ)। প্রতিবছর এদিনে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামে। এবারও তার ব্যতিক্রম নয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হলে বাড়তে থাকে জনতার স্রোত। শিশু-ছেলে-বুড়োসহ সব বয়সী মানুষের আগমনে মুখর হয়ে ওঠে সৌধ প্রাঙ্গণ। ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা-সরকারি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ। তাদের ফুলেলবিস্তারিত পড়ুন
চার দিনেরে সফরে ঢাকায় ভুটানের রাজা


চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সোমবার (২৫ মার্চ) সকাল ১০ টার দিকে বিশেষ ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে ভুটানের রাজাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল বন্ধুরাষ্ট্র ভুটান। সময়ে-অসময়ে বন্ধুত্বের হাত বাড়ানো দেশটির সর্বোচ্চ নেতৃত্ব আবারও এলেন বাংলাদেশে। প্রায় এক যুগ পর স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতায় যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন ভুটানেরবিস্তারিত পড়ুন












