Archives
now browsing by author
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট


বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা স্বর্নসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝাউদিয়া পূর্বপাড়ার অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মচারী আলমগীর হোসেনের পরিবারের সদস্যরা বুধবার রাতে ঘুমিয়ে পড়লে তাদের ঘরের গ্রীল ভেঙ্গে রাত ২ টার দিকে ৬/৭ জন অজ্ঞাত ডাকাত দলের সদস্যরা ঘরের ভিতর ঢুকেবিস্তারিত পড়ুন
গুরুতর আহত মমতা, হাসপাতালে ভর্তি


বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে কপাল ফেটে গেছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মমতা বন্দোপাধ্যায়ের কপালে সেলাই করা হবে। তৃণমূলের এক্স হ্যান্ডলেও মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস জানায়, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তখন কোনোভাবে পড়ে যান তিনি। সামনেরবিস্তারিত পড়ুন
তালাশ টিমের উপর হামলা, ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ


পেশাগত দায়িত্ব পালনকালে হামলার স্বীকার হয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদ ও সিনিয়র চিত্র সাংবাদিক কাজী মোহাম্মদ ইসমাইলসহ স্থানীয় কোহেলিয়া টিভির সাংবাদিক বোরহান উদ্দিন রাব্বানী। ক্র্যাবের দফতর সম্পাদক কামাল হোসেন তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। সংগঠনটির সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, কক্সবাজারের পর্যটক এলাকায় হাত বাড়ালেই মাদক পাওয়া যায় তার একটি বাস্তববিস্তারিত পড়ুন
কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল


আমার বাবা ভিক্ষা করতো, মা রাজমিস্ত্রীর কাজ করতো। সংসারে খুব অভাব থাকায় বাবা-মা রেখে দেয় আমাকে এতিমখানায়। সেখানেই থাকতাম আমি। হঠাৎ একদিন আমার বাবা মারা যায়। পরে আমার মা বিয়ে করে চলে যায় অন্যত্র। চিন্তায় ভেঙে পড়ি আমি, কি হবে আমার। কে দেখবে আমাকে? এভাবেই কান্না জড়িত কন্ঠে কথাগুলো বললেন, কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্ত হাসানুর রহমান (১৯)। শুধু হাসানুর রহমান নন, কুড়িগ্রামে আরও ৫১ জন তরুণ-তরুণীর চাকরিবিস্তারিত পড়ুন
ক্যাম্পে নাশকতার পরিকল্পনা, অস্ত্র-গোলাসহ ৪ গ্রেপ্তার


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাসী গোষ্ঠি ‘আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা)’ শীর্ষ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫। এসময় উদ্ধার করা হয়েছে ১টি বিদেশী পিস্তল, ১টি এলজি, ৭টি ককটেল, ৫ রাউন্ড এ্যামুনিশন এবং ১২ বোর ১ রাউন্ড গুলি। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে উখিয়ার ঘোনারপাড়াস্থ ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫ নম্বর বক্লে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারের মধ্যে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজ এবং আরসার অর্থ বিভাগের প্রধান কলিমবিস্তারিত পড়ুন
রাস্তায় ইফতার করলেন ডিএমপি কমিশনার


পবিত্র রমজানের প্রথমদিন রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে গিয়ে রাস্তায় ইফতার করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান। মঙ্গলবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে সোনারগাঁও ক্রসিংয়ে যান। এ সময় হাবিবুর রহমান বলেন, ‘নগরবাসী যাতে কর্মস্থল থেকে ফিরে পরিবারের সঙ্গে ইফতার করতে পারে সেজন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের সঙ্গে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সকল থানার কর্মকর্তারা ট্রাফিক ব্যবস্থাপনায় রাস্তায়বিস্তারিত পড়ুন
সাত দশক পর ভারতের বনে ফিরলো চিতা


বিলুপ্ত ঘোষণার সাত দশক পর ভারতের বনে ফিরলো চিতা বাঘ। শনিবার (১১ মার্চ) টুইট করে এ তথ্য জানান ভারতের পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব। চিতা দুটি নামিবিয়া থেকে আনার পর কুনো ন্যাশনাল পার্কের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। বনে চিতা উন্মুক্ত করার পর এই দিনটিকে উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন যাদব। ২০২২ সালের সেপ্টেম্বরে ভারতে আনা আটটি চিতার মধ্যে ওবান ও আশা নামের দুটি চিতাকে বনে ছাড়া হলো। বিশ্বব্যাপী তালিকাভুক্ত আরও ১২টি চিতাকে দক্ষিণ আফ্রিকাবিস্তারিত পড়ুন
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় হবে জানালেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথমটির কাজ চলছে। আমরা চেয়েছিলাম দক্ষিণবঙ্গে দ্বিতীয়টি করতে। কিন্তু সেখানকার মাটি অনেক নরম। সে কারণে পাবনাতেই করার পরিকল্পনা চলছে। প্রথমটির সঙ্গে এটার কাজও যাতে শুরু করতে পারি, সে ব্যাপারে আলোচনা চলছে। সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণায় অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।বিস্তারিত পড়ুন
অবশেষে ডিএনএ পরীক্ষায় জানা গেল অভিশ্রুতি নাকি বৃষ্টি


বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানীর বেইলি রোডের আগুনে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় শনাক্ত হয়েছে। বাবার নাম সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মা বিউটি খাতুনের দেয়া ডিএনএ নমুনার সঙ্গে মিলেছে তার ডিএনএ। রোববার (১০ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) ফরেনসিক বিভাগের ডিআইজি একেএম নাহিদুল ইসলাম। গত ২৯ ফেব্রুয়ারি গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন বৃষ্টি। বৃষ্টিবিস্তারিত পড়ুন
সুপ্রিম কোর্টে মারামারি ঘটনায় ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল বরখাস্ত


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনার সময় মারামারির ঘটনায় তিন সহকারী অ্যার্টনি জেনারেলকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (১১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ থেকে তাদের বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা হলেন- জাকির হোসেন, কাজী বশির আহমেদ ও শ্যামা আক্তার। এ ঘটনায় শুক্রবার (৮ মার্চ) শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার করা হয় ৫ আইনজীবীকে। এছাড়া আসামি করা হয়, স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ওবিস্তারিত পড়ুন













