রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

একই নিয়মে সব মসজিদে তারাবি পড়ার আহ্বান

পবিত্র রমজান মাসে খতমে তারাবি পড়ার সময় সারাদেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য  আহ্বান জানানো হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবিহ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যেবিস্তারিত পড়ুন

আর অভিনয় করতে পারবেন না সামান্থা!

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘মায়োসাইটিস’ রোগে আক্রান্ত ছিলেন। ফলে দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন এই নায়িকা। সম্প্রতি ফেমিনা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে সামান্থা জানান, মায়োসাইটিস থেকে পুনরুদ্ধারের জন্য কাজ থেকে বিরতি নেওয়া ছিল তার জীবনের ‘কঠিন সিদ্ধান্ত’ এবং সেরা সিদ্ধান্ত ছিল। সামান্থা বলেন, সেটি ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। সেসময় অনেকেই বলেছিল যে, আমি ফুরিয়ে গেছি। আর ঘুরে দাঁড়াতে পারব না। এমনকি বেঁচে থাকলেও অভিনয় করতে পারব না।বিস্তারিত পড়ুন

দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি

দেশের ক্রিকেটে নারীদের অগ্রযাত্রা চলছে। নিগার সুলতানা জ্যোতির দল দাপটের সঙ্গে দেশে কিংবা দেশের বাইরে খেলে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নারী ক্রিকেট ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। খেলার পাশাপাশি ম্যাচ পরিচালনায়ও নারীদের গুরুত্ব দিচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। দেশের ইতিহাসে নারী ক্রিকেটের অগ্রযাত্রায় এবার যুক্ত হলো আরেকটি পালক। প্রথমবারের মতো দুই নারীকে আম্পায়ার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। এতদিন ধরে কোনো নারী আম্পায়ার বিসিবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিলেন না। শনিবার (৯বিস্তারিত পড়ুন

তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?

আবহমানকাল থেকেই উৎসব-পার্বণ ছাড়াও বাঙালি মহিলাদের কপালে শোভা পায় নানা রঙের টিপ। মেয়েদের কপালে জ্বলজ্বলে লাল টিপ সাজসজ্জায় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। সেই টিপই এবার হয়ে উঠেছে নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদের ভাষা। সোশ্যাল মিডিয়াতে, ছড়িয়ে পড়েছে সেই ছবি।সেখানে কপালের ঠিক মাঝখানে নয়, একটু সরিয়ে টিপ দিয়ে দেওয়া হচ্ছে সেলফি। সেই তালিকায় সমাজকর্মী, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের মতই নাম লিখিয়েছেন অভিনেত্রীরাও। প্রতিবাদের ভাষা বাড়ছে মহিলাদের ওপর নির্যাতন। এই সময়েই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছেবিস্তারিত পড়ুন

রেকর্ড গড়ে আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। আজ শনিবার পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদে ভোটাভুটিতে ক্ষমতাসীন জোটের প্রার্থী হিসেবে তিনি জয়ী হয়েছেন। এর আগে পাকিস্তানে অন্য কোনো প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হননি। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন ইতিহাস গড়লেন তিনি। দেশটির নির্বাচনী প্রিসাইডিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। এছাড়া টেলিভিশনে প্রচারিত সরাসরি অনুষ্ঠানে প্রিসাইডিং কর্মকর্তা বিচারপতি আমির ফারুক জারদারিকে জয়ীবিস্তারিত পড়ুন

নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে

নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী কাওসার নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় সৈয়দপুর শহরের নেয়ামতপুর চামড়াগুদাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত রহমত উল্লাহর ছেলে।

আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বেসরকারী ভাবে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলে। আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ইলেকট্রনিক্স ভোটার মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আমতলী পৌরসভার সাধারণ নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ২ বারের নির্বাচিত মেয়রবিস্তারিত পড়ুন

সোনারগাঁয়ে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে হৃদয় ভূঁইয়া (২৩) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আরো একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এছাড়া পুলিশসহ ২০ জন আহত হয়েছে।শনিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নির্বাচনী ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত মো. হৃদয় দুধঘাটা গ্রামের আমির ভূঁইয়ার ছেলে ও আহত মো. ফারুক একই গ্রামের কামাল ভূঁইয়ার ছেলে।এর আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন

অপু বিশ্বাস ও ইমন এবার মির্জাপুরে কসমেটিকসের দোকান উদ্বোধন করলেন

এবার টাঙ্গাইলের মির্জাপুরে কসমেটিকস দোকান (হারল্যান স্টোর) উদ্বোধন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন। শনিবার (০৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় মির্জাপুর পৌরসদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নীচ তলায় অবস্থিত হারল্যান স্টোরের ফিতা কেটে এই শো-রুমের উদ্বোধন করেন তাঁরা। উদ্বোধনকালে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘আন্তর্জাতিক মানের সব কসমেটিকস ও প্রসাধনী পণ্য দেশের সকল জেলা-উপজেলাতে পৌঁছে দিতেই এ হারল্যান স্টোর। কসমেটিকস ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট প্রাপ্তির জন্য এইবিস্তারিত পড়ুন

দ্রুত রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, রাজাকারদের তালিকা প্রণয়ন করা হচ্ছে, গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর পর্যন্ত যাচাই-বাছাই করা হচ্ছে। অতিদ্রুত তালিকা প্রকাশ করা হবে। শুক্রবার (৮ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২০ বছর পূর্তি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন