সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

স্থায়ী জামিন পাননি খালেদা জিয়া, শুনানি ১৬ নভেম্বর

তৃতীয় দিনের মতো আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রায় দেড় ঘণ্টা বক্তব্য দেন সাবেক এ প্রধানমন্ত্রী। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়া আবারও স্থায়ী জামিনের জন্য আবেদন করলে তা খারিজ করে দেন আদালত।বিস্তারিত পড়ুন

চোরাই তেল জব্দ, যমুনা অয়েলের ৩ কর্মকর্তাসহ ১৭ জনের নামে মামলা

চট্টগ্রাম থেকে খুলনা পর্যন্ত নৌপথে জ্বালানি তেল পরিবহনের সময় তেল চুরির অভিযোগে যমুনা অয়েল লিমিটেডের চট্টগ্রাম শাখার তিন কর্মকর্তাসহ ১৭ জনের নামে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে খুলনার দীঘলিয়া থানায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬-এর ডিএডি শামছুল কবীর বাদী বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয়। গতকাল বুধবার খুলনা র‍্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়। র‍্যাব-৬-এর বিশেষ কোম্পানি কমান্ডার এনায়েতবিস্তারিত পড়ুন

জীবন বাজি রেখে ভেলায় ভেসে আরও শতাধিক রোহিঙ্গার আগমন

জীবন বাজি রেখে বাঁশের ভেলায় চড়ে বাংলাদেশে প্রবেশ করেছেন আরও শতাধিক রোহিঙ্গা। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে এসে পৌঁছায় তারা। ভেলায় চড়ে আসা এসব রোহিঙ্গাদের বেশিরভাগ শিশু ও নারী। এর আগে বুধবার শাহপরীর দ্বীপে একইভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল ৫২ রোহিঙ্গা। টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, সকালে নারী ও শিশুসহ দুটি ভেলা ও একটি নৌকায় করে প্রায় শতাধিক রোহিঙ্গাবিস্তারিত পড়ুন

মাশরাফির ঘরে এসে দুঃখপ্রকাশ শুভাশিসের

ক্রিকেট অঙ্গন ছাড়িয়ে সারা দেশে তোলপাড়- মাশরাফির সঙ্গে ক্রিকেট মাঠে বচসা শুভাশিস রায়ের। বচসার এক পর্যায়ে মাশরাফির দিকে তেড়ে যান শুভাশিস। যিনি শুধু জাতীয় দলের অধিনায়কই নন, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, নাসির, সাব্বির, মোস্তাফিজ, তাসকিন, রুবেল, মিরাজসহ গোটা প্রজন্মের অগ্রজ, অভিভাবক- সেই মাশরাফিকে কথা কাটাকাটির এক পর্যায়ে তেড়ে গেলেন শুভাশিস, ভাবা যায়! এ কী করলেন শুভাশিস? সবার মনে রাজ্যের ক্ষোভ। মাশরাফি ভক্তদের মাঝে তীব্র প্রতিক্রিয়া। সবার একটাই কথা- মাশরাফি সবার বড়বিস্তারিত পড়ুন

ছন্দে ফেরার রহস্য তাসকিনের বিয়ে না অন্য কিছু?

দক্ষিণ আফ্রিকা সফরটা রীতিমত দু:স্বপ্নের ছিল তার জন্য। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে সাকুল্যে ২ উইকেট। তার বোলিং নিয়ে চারিদিকে সমালোচনা। বিপিএলের প্রথম ম্যাচেও সুবিধে করতে পারেননি। কিন্তু জ্বলে উঠলেন বুধবার দ্বিতীয় ম্যাচে। ৩১ রানে ৩ উইকেট নিয়ে রংপুরের বিপক্ষে চট্টগ্রামের দারুণ জয়ের নায়ক পেসার তাসকিন আহমেদ।অসাধারণ একটা রানআউট করেন এ ম্যাচে। অনেক দিন পর ম্যাচ জয়ী পারফরম্যান্স। বিয়ে অনেকের ক্যারিয়ারের মোড়ই ঘুরিয়ে দিয়েছে।এমন দৃষ্টান্ত আছে ভুরি ভুরি।তাসকিনের বেলাতেও কী সেটাবিস্তারিত পড়ুন

বিসিবির আয় কত BPL থেকে ?

আইপিএল’এর আদলে বিপিএল? বিসিবির সাহসী এই পরিল্পনাকে তখন অনেকেই হাস্যকর ও উদ্ভট মনে করেছিলেন। বলেছিলেন, সম্ভাবনাময় বাংলাদেশ ক্রিকেটকে মেরে ফেলার রাস্তা প্রস্তুত করা হচ্ছে এর মাধ্যমে। ক্রিকেট পণ্ডিত থেকে শুরু করে সমালোচকদের দলে ছিলেন ক্রীড়া সাংবাদিকরাও। প্রথম আসরের ম্যাচ ফিক্সিং ইস্যু, খেলোয়াড়দের পাওনা পরিশোধ নিয়ে ঘটে যাওয়া এলাহি ঘটনা বিপিএলের ভবিষ্যত প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধও করেছিল। তবে কঠিন সময় পেরিয়ে বিপিএল এখন প্রতিষ্ঠিত টুর্নামেন্ট। শুধু প্রতিষ্ঠিত বললে ভুল হবে, দর্শক প্রিয়তা, অর্থ ইত্যাদিরবিস্তারিত পড়ুন

অসমাপ্ত বক্তব্য দিতে আজ আদালতে যাবেন খালেদা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশেষ আদালতে হাজিরা দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে চতুর্থ দিনের মত তিনি আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দেবেন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে খালেদা জিয়া বিশেষ আদালতে উপস্থিত হবেন। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে তিনি হাজির হবেন।বিস্তারিত পড়ুন

আজ দ্বিতীয় ভৈরব রেল সেতুর উদ্বোধনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী

ভৈরব-আশুগঞ্জ মেঘনা নদীর উপর নির্মিত দ্বিতীয় ভৈরব রেল সেতু উদ্বোধন হবে আজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রেলওয়ে (পূর্বাঞ্চলীয়) মহা-ব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. আব্দুল হাই জানান, রেল সেতুটি উদ্বোধনের জন্য রেলওয়ে বিভাগে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে ২০১৩ সালের ডিসেম্বরে রেল সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকন অ্যান্ডবিস্তারিত পড়ুন

ভিডিও বার্তায় ভক্তদের কাছে মাশরাফির অনুরোধ

শুভাশিসের উপর দারুণ চটেছেন মাশরাফি ভক্তরা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটারের শুভাশিসকে অকথ্য গালমন্দ করা হচ্ছে। করা হচ্ছে মণ্ডুপাত। কিন্তু ভক্তদের এমন বাড়াবাড়িতে বিস্মিত ও হতাশ রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তুচ্ছ এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য সবাইকে অনুরোধ করেছেন ম্যাশ। গতকাল রাতেই নিজের ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে এ আহবান জানান তিনি। সেখানে মাশরাফি বলেন,‘ আমার কাছে মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানুষের কাছ থেকে একটুবিস্তারিত পড়ুন

আমাদের বাংলায় আরেক পরিমলের উত্থান! নাম তার শ্রীবাস কুমার মণ্ডল।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার ছাত্রী ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া শিক্ষক পরিমল জয়ধরের মতো আরেকজন শিক্ষকের বিরুদ্ধেও অভিযোগ পাওয়া গেছে। তার নাম শ্রীবাস কুমার মণ্ডল। তার বিরুদ্ধে অভিযোগ, পরীক্ষায় বেশি নম্বর দেয়া ও ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রীদের সঙ্গে অনৈতিক কার্যক্রমে লিপ্ত হতেন। এভাবে এক ছাত্রীর সঙ্গে তিন বছর ধরে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এসএসপি পাস করার পর ওই ছাত্রী থানায় এ সংক্রান্ত একটি জিডি করেছেন। শ্রীবাস কুমারবিস্তারিত পড়ুন