Archives
now browsing by author
‘পদ্মা সেতুর স্প্যানের ছবি দেখে দুই বোন কেঁদেছি’


পদ্মা সেতুর স্প্যান বসানোর ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যখন পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসল, সত্যি কথা বলতে কী, এসব ছবি, ভিডিও দেখে আমরা দুই বোন (শেখ রেহানা) কেঁদেছি।’ তিনি বলেন, এর মাধ্যমে আমরা অনেক অপমানের জবাব দিতে পারলাম।’ জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর শনিবার সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর গত ৩০ সেপ্টেম্বর নির্মাণাধীন পদ্মা সেতুতে পিলারেরবিস্তারিত পড়ুন
৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ


পরীক্ষার ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে রাস্তা অবরোধ করেছে ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকাল নয়টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে অন্দোলন করায় ওই সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীরবিস্তারিত পড়ুন
‘পিয়ংইয়ংয়ের সঙ্গে শুধু একটি জিনিসেই কাজ হবে’


পিয়ংইয়ংয়ের সঙ্গে বছরের পর বছর আলোচনা করে কোন ফল আসেনি দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শুধুমাত্র একটি জিনিসেই কাজ হবে’। তবে সেই একটি জিনিস কি সেই সম্পর্কে কোন কিছু পরিষ্কার করেননি ট্রাম্প। এক টুইটবার্তায় বলেন ট্রাম্প বলেন, ‘২৫ বছর ধরে প্রেসিডেন্ট এবং তাদের প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলে যাচ্ছে, কিন্তু এতে কাজ হয়নি।’ কিন্তু তিনি ‘একটি জিনিস’ বলতে ঠিক কী বোঝাতে চাইছেন তার কোনবিস্তারিত পড়ুন
প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন তিন বছরের জন্য


প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও তার স্ত্রী অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। তিন বছরের জন্য তারা অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে অস্ট্রেলিয়া দূতাবাসে গিয়ে পাঁচ বছরের ভিসার জন্য আবেদন করেন প্রধান বিচারপতি সিনহা। বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্নের পর তাদের তিন বছরের ভিসা দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই স্ত্রী সুষমা সিনহাকে নিয়ে অস্ট্রেলিয়ায় বড় মেয়ে সূচনা সিনহার কাছে যাবেন তিনি। এদিকেবিস্তারিত পড়ুন
চতুর্থবারের মতো মুক্তামনির অস্ত্রোপচার সম্পন্ন


ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সাতক্ষীরার শিশু মুক্তামনির হাতে চতুর্থবারের মতো অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের জন্য রবিবার সকাল সাড়ে আটটার দিকে মুক্তামনিকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়। পরে সকাল নয়টার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়। শেষ হয় সকাল ১০টায়। তাকে এখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, সকালে মুক্তামণির চতুর্থ দফায় অপারেশন হয়েছে। হাতে চামড়া লাগানোর জন্য এবারের অপারেশন করা হলেওবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা স্বপ্ন দেখালে পূরণ করেন: পলক


প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখালে তা পূরণ করতে পারেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার যশোরে নবনির্মিত যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনকালে এ কথা বলেন পলক। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৩৫টি প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবন-বৃত্তান্ত সংগ্রহ করছে। পাশাপাশি দেয়া হচ্ছে চাকরি বাজারে নিজেকে উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরামর্শ। পলক বলেন, ‘শেখ হাসিনাবিস্তারিত পড়ুন
‘প্রধান বিচারপতি তার বাসভবনে আছেন’


প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসায় আছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে দিক নির্দেশনা চেয়ে মৌখিক আবেদন করলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এ কথা বলেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, ‘আমি নিশ্চিত আছি, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসভবনে আছেন। আমরা সব রকমের খোঁজ নিয়েছি এবং এ বিষয়ে সচেতন আছি।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন
এবার টাইগারদের বিপক্ষে প্রোটিয়াদের ওয়ানডে দল ঘোষণা


তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের বিপক্ষে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার ডেন প্যাটারসন। তাছাড়া এই দলে ফিরেছেন টেম্বা বাভুমা। বাদ পড়েছেন মরনি মরকেল, ক্রিস মরিস ও কেশভ মহারাজ। বর্তমানে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ চলছে। এই সিরিজ শেষে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৮ ও ২২ অক্টোবর। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময়বিস্তারিত পড়ুন
’আজ ১৬ কোটি বাঙ্গালীর প্রিয় মানুষটির জন্মদিন’


মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। একজন জীবন্ত কিংবদন্তি। তারই হাত ধরে নতুনভাবে পথ চলতে শুরু করে বাংলাদেশের ক্রিকেট। হারিয়ে দেয় ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কার মতো শক্তিশালী সব দলকে। সেই কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিন আজ। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন মাশরাফি বিন মর্তুজা। আজ ৩৪ বছর বয়স পূর্ণ হয়েছে তার। এর মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রায় ১৬ বছর ধরে যুক্ত আছেন তিনি। ক্যারিয়ারেরবিস্তারিত পড়ুন
ইসির সংলাপের জন্য যেসব প্রস্তাব নিচ্ছে আ.লীগ


ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তাব প্রণয়নের কাজ শুরু করেছে । বুধবার রাতে আ.লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক সূত্রে প্রস্তাব প্রণয়নের কাজ শুরুর কথা জানা গেছে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, আ.লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মশিউর রহমান, রাশিদুল আলম, সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়াবিস্তারিত পড়ুন













