Archives
now browsing by author
রেকর্ড গড়ে এভারটনে সিগুর্ডসন


ক্লাব রেকর্ড ট্রান্সফার ফিতে সোয়ানসি সিটি থেকে গিলফি সিগুর্ডসনকে ৫ বছরের জন্য দলে ভিড়িয়েছে এভারটন। বুধবার মেডিক্যাল পরীক্ষার পর ক্লাবের ওয়েবসাইটে সিগুর্ডসনের সঙ্গে চুক্তির কথা জানায় এভারটন। ইংলিশ সংবাদমাধ্যমের খবর, আইসল্যান্ডের ২৭ বছর বয়সি এই মিডফিল্ডারকে কিনতে এভারটন গুনতে হয়েছে ৪৫ মিলিয়ন পাউন্ড। এর আগে ২০১৪ সালে চেলসি থেকে রোমেলু লুকাকুকে কিনতে এভারটনের খরচ হয়েছিল ৩১.৮ মিলিয়ন পাউন্ড। এই মৌসুমেই এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন লুকাকু। গত মৌসুমে প্রিমিয়ার লিগবিস্তারিত পড়ুন
আহা চিকুনগুনিয়া !


ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমি চমকে উঠেছি, পায়ের তলায় প্রচণ্ড ব্যথা! গত রাতে আমি ঠিক কোথায় কীভাবে হাঁটাহাঁটি করেছি যে পায়ের নিচে এত ব্যথা সেটা যখন চিন্তা করে বের করার চেষ্টা করছি তখন আমার স্ত্রী আমাকে মনে করিয়ে দিল, বলল, এটা সম্ভবত চিকুনগুনিয়া। সে এই ভয়াবহ রোগটিতে আক্রান্ত হয়ে তিন দিন থেকে কাবু হয়ে আছে! গত বেশ কিছু দিন থেকে আমি খুব জরুরি কাজে ব্যস্ত— দিনেরবিস্তারিত পড়ুন
সুনামি বইয়ে দিলেন ভারতের ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া !


এটা নাকি একটা টেস্ট ম্যাচ? কে বলে? লঙ্কান ক্রিকেটাররা হাড়ে হাড়ে টের পেলেন ‘ব্যাটিং সুনামি’ কাকে বলে। আর এই সুনামি তৈরী হলো যার ব্যাট থেকে তিনি সময়ের বহুল আলোচিত পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। তার কাছে ক্রিকেটের ফরম্যাট কোনো বিষয়ই না। ৪, ৪, ৬, ৬, ৬, ০—এক ওভারে ২৬ রান তুলে ৮৬ বলে তিন অংকে পৌঁছলেন ভারতের এই তরুণ হার্ডহিটার। পালেকেল্লেতে সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওপেনার শিখর ধাওয়ান।বিস্তারিত পড়ুন
অভিনেত্রী কুসুম শিকদারের ‘উত্তেজক’ ভিডিও ইউটিউব থেকে সরাতে আইনি নির্দেশ


অভিনেত্রী কুসুম শিকদারের ‘নেশা’ শিরোনামে গানের মিউজিক ভিডিও ইউটিউব থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে নোটিশ পাঠানো হয়েছে। রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন সিদ্দিকী মেইল, ডাক ও কুরিয়ার যোগে এ নোটিশ পাঠান। গত ৩ আগস্ট বঙ্গ নামের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকে কুসুম সিকদারের ‘নেশা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও মুক্তি পায়। মুক্তির পর থেকে ভিডিওতে কুসুম সিকদারের খোলামেলা ও আবেদনময়ী উপস্থিতি নিয়ে গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে জোর সমালোচনা চলছে।বিস্তারিত পড়ুন
এর আগে কখনোই হয়নি, প্রথমবার একসঙ্গে তিনজন বাস্তবে !


তিনজন একই মাধ্যমে কাজ করছেন দীর্ঘদিন। কিন্তু সিনেমার বাইরেও তাদেরকে একসঙ্গে দেখা যায়নি। তবে প্রথমবারের মতো একই ফ্রেমে ধরা দিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের ‘তারায় তারায় আনন্দ উৎসবের গল্প’নামের একটি অনুষ্ঠানে এবার দেখা যাবে তাদের। ইতোমধ্যে শুটিং সম্পন্ন হয়েছে। সোনিয়া হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ। চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা সব প্রজন্মের কাছে অনেক জনপ্রিয়। সেই ভাবনা মাথায় রেখেই তাদেরবিস্তারিত পড়ুন
‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’


চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়ের সব কয়টিই আপনার শরীকে সক্রিয় তো ? ভাল করে দেখুন। এর পরও আপনি হতাশ ? সফল হতে না পারার যন্ত্রনায় মন খারাপ করে বসে থাকেন ? তাহলে একজন মানুষের গল্প শুনুন। যার এই ৫ ইন্দ্রিয়ের ৩ টি কাজ করত না। তিনি ছিলেন অন্ধ, বধির ও বোবা। তিনি কি করেছিলেন জানেন ? তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, রাজনীতিবিদ, লেকচারার, সমাজ সেবক এবং একজনবিস্তারিত পড়ুন
শিশুকে ধর্ষণের দায়ে রায় !


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের দায়ে জালাল উদ্দিন নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। রোববার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেসমিন আরা বেগম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো তিন মাস কারা ভোগ করতে হবে।
বিএনপির নীতিই ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হওয়া : প্রধানমন্ত্রী


খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী বলেছিলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ঠিক নয়, তাহলে বিদেশি সাহায্য পাওয়া যাবে না। ‘ তাদের নীতিই ছিল স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে না। বিদেশিদের কাছে হাত পেতে দেওয়া ছিল তাদের নীতি। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পুষ্টি পরিষদের প্রথম সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নীতি আলাদা। আমরা ক্ষমতায় এসে জনমুখী পদক্ষেপ নিই। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। চাহিদা পূরণেরবিস্তারিত পড়ুন
একসঙ্গে চঞ্চল-মিলি আবারো !


জনপ্রিয় জুটি চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি। ‘মনপুরা’ সিনেমায় জুটি বেঁধে দর্শকের মন কাড়েন তারা। তারপর আর কোনো চলচ্চিত্রে একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন চঞ্চল-মিলি। তবে কোনো চলচ্চিত্রে নয় ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘হেপি ফেমিলি’ নাটকে। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন এই নির্মাতা নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘‘হাশেম-কাশেম দুই ভাই। তাদের আলাদা সংসার। প্রতিদিন সকাল হলেই দুই পরিবারেবিস্তারিত পড়ুন
১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত


দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণের আশঙ্কায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ রবিবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে এই নৌ-হুঁশিয়ারি সংকেত জানায় আবহাওয়া অধিদফতর। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামুদ্রিক কোনো সতর্ক বার্তা নেই। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজারবিস্তারিত পড়ুন













