বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

”শুধু সিনেমা নয়, আমার জীবনের অংশ’ ভয়ংকর সুন্দর নিয়ে ভাবনার যা বলতে চাইলেন

ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা জানালেন `ভয়ংকর সুন্দর’ আমার কাছে শুধু একটি সিনেমা নয় আমার জীবনেরই অংশ। আসছে আগামী ৪ আগস্ট ভয়ংকর সুন্দর সিনেমাটির শুভমুক্তি। এই উপলক্ষে তার ফেসবুক পেজয়ে ছবিটির অফিসিয়াল পোস্টার আপলোড দিয়ে ভাবনা কথাগুলো লেখেন। তিনি আরো সংযোগ করেন, ‘এটা আমার কাছে সিনেমার পোস্টার না, আমার স্বপ্নের একটি অংশ, আমি দেখছি সবাই শেয়ার দিচ্ছে, কিন্তু আমি কেমন জানি বুঝতে পারছিলাম না, কী করব, যারা আমার কাছের তারাবিস্তারিত পড়ুন

অবশেষে ফিরে আসা সম্পর্কে মুখ খুললেন তামিম এবং যা বললেন !

লন্ডনে উগ্রবাদীদের রোষানলে পড়ার কথা অস্বীকার করেছেন তামিম ইকবাল। জানিয়েছেন, অন্য কোনো কারণে নয়, ব্যক্তিগত কারণেই দেশে ফেরার সিন্ধান্ত নিয়েছেন তিনি। লন্ডন থেকে বুধবার সকালে দেশে ফিরেন তামিম। নিজের ফেসবুকে তামিম লিখেছেন, ‘আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই যে, ব্যক্তিগত কারণেই কাউন্টি মৌসুম সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কিছু মিডিয়া রিপোর্ট করেছে যে, আমাদের আক্রমণ করা হয়েছে। এটা মোটেও সত্য নয়। আসলে ক্রিকেট খেলার জন্য আমার প্রিয় দেশবিস্তারিত পড়ুন

কাতারি বালিকা ২৫০ ডলারের রিসিপ্ট ধরিয়ে দিলো

এয়ারপোর্টের অলিগলিকে বরাবরই আমার ভয়। বিদেশ বিভূঁই হলে তো কথাই নাই। দুঃখের বোঝার উপর শাঁকের আঁটি যোগ হয় যদি সাথে কেউ না থাকে। গত এপ্রিল মাসে ইরান যাওয়ার অফার পাই। যাত্রাকাল জুলাই। টেরোরিজম-কাউন্টার টেরোরিজম বিষয়ে সেমিনার। মাত্র দু’দিন-১০-১১ জুলাই। ইরান কিছুটা ‘অফ দ্যা ট্র্যাক’ কান্ট্রি। সচরাচর বাঙালি ইরান যায় না। সুযোগ কম আবার খুব একটা দরকারও পড়ে না। ঘোরাঘুরির জন্য ইরান-সে এক অসম্ভব ব্যাপার। প্রিয় বিষয়ের ওপর সেমিনার তাও আবার ইরান।বিস্তারিত পড়ুন

মানবতা আর দায়িত্ববোধে উজ্জিবীত এক রিয়েল হিরোর গল্প ! যে গল্প শুনে শরীর শিউরে উঠেছিল অনেকের

মানুষকে ভালোবেসে সেবা দেওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে, তা বোধ করি প্রত্যেক মানুষ স্বীকার করবেন। আর ঠিক তেমনি সেবা দিতে গিয়ে মানবিকতার উদাহরণযোগ্য উৎকর্ষতা দেখানো পুলিশ কনস্টেবল পারভেজ মিয়াদের কথা বিবেকবানমাত্রই প্রাত্যহিক আলোচনায় রাখবেন। গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছে পারভেজ মিয়ার বীরত্বের কথা। সোশ্যাল মিডিয়ায় তা এখন রীতিমতো ভাইরাল। শুক্রবার বেলা ১১টা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ মিয়া। এ সময় ঢাকা থেকেবিস্তারিত পড়ুন

জনপ্রিয় শিল্পী হাবিব সাবেক স্ত্রীর অভিযোগের জবাব দিতে গিয়ে যা বললেন অবশেষে

দেশীয় সঙ্গীতের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদের সাবেক স্ত্রী রেহান অভিযোগ করেছেন, তাদের ঘর ভাঙার পেছনে ভূমিকা রেখেছেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। তবে রেহানের এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিশা। আর বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন হাবিব নিজেও। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন তিনি। হাবিব বলেছেন, আমাকে নাকি কিছু সাংবাদিক ভাইয়েরা খুঁজে পাচ্ছেন না! আমি এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছি কনসার্টের জন্য। কিছুটা দুঃখজনক যে একটা বিষয় নিয়ে ফের কথা বলতে হচ্ছে।বিস্তারিত পড়ুন

হিমালয়ান পর্বতমালার মধ্যবর্তী একটি অপরুপ সুন্দর উপত্যকা কাশ্মীর, যাবেন কিভাবে কত খরচে।

ইতিহাস থেকে বলি, দিল্লির সুলতান তখন মোগলরা। সম্রাট বাবর, আকবর, জাহাঙ্গীর…। দিল্লি তো মরুময়। গ্রীষ্মের দাবদাহে দিল্লি হলো জ্বলন্ত আগুনের কুণ্ডলি। মোগল শাহীর মসনদ তখন ফুটন্ত কড়াই। তাই তাঁরা অবকাশ অন্বেষণ করতেন সে সময়। কাশ্মীর ছিল মোগল বাদশাহদের অবকাশযাপনেরই প্রমোদবাগান। এখনো যদি যান কাশ্মীরে দেখে আসতে পারবেন বিখ্যাত মোগল বাগানগুলো। চশমাশাহী, পরিমহল, শালিমার, নিশাত, ভেরি নাগ, আচ্ছাবাল ইত্যাদি। উপলব্ধি করতে পারবেন পর্বতের ঢাল বেয়ে নামা পানির প্রবাহকে কীভাবে সুসজ্জিত করেছিল মোগলরা।বিস্তারিত পড়ুন

ধর্ষিতাকে পেটানো হচ্ছে, চলছে উল্লাস!

পেটানো হচ্ছে ধর্ষিতাকে। যেন বেশ আনন্দদায়ক কোনো ঘটনা। সবাই মেতেছে উল্লাসে। সবার মুখে হাসি। বাইরের দেশের নয়, এটা টাঙ্গাইলের নাগরপুরের ঘটনা। গ্রাম্য সালিসে জরিমানা করা হয়েছে ধর্ষক-ধর্ষিতা উভয়কে। ধর্ষিতাকে ১৫ হাজার টাকা, আর ধর্ষককে দ্বিগুণ অর্থাৎ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের শারীরিক শাস্তিও দেওয়া হয়েছে। গ্রাম্য মাতব্বররা এসব রায় দিয়েছেন। জানা গেছে, শনিবার বিকেলে নাগরপুর উপজেলার মীরনগর গ্রামে মো. চান মিয়ার বাড়িতে এক সালিস বৈঠকে এ রায়বিস্তারিত পড়ুন

নিম্নাঞ্চল প্লাবিত, বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপরে যমুনার পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। রোববার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে ওই এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ অংশে পানি বৃদ্ধি পেয়েছে ১১ সেন্টিমিটার। বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে জেলার কাজিপুর, শাহজাদপুর, চৌহালী, বেলকুচিবিস্তারিত পড়ুন

এবার জন্মদিন পালন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিন পালন করবেন না। দলের নেতারা বিশাল আয়োজন ও ঘটা করে জন্মদিন পালনের প্রস্তাব দিলেও তিনি সরাসরি সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তিনি নেতাদের বলেছেন, এসবের প্রয়োজন নেই। আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন। শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে কয়েকজন নেতা আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার শুভ জন্মদিন পালনের প্রস্তাব দেন। বৈঠকেবিস্তারিত পড়ুন

সাঁড়াশি অভিযানঃ কেমন আছেন মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকগণ !

মালয়েশিয়া সরকার কয়েকবার ক্রাইটেরিয়ার মাধ্যমে দেশটিতে অবৈধভাবে বসবাসরত শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিলেও লাখ লাখ শ্রমিক বৈধ হতে পারেননি। এসব অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে এখন সাঁড়াশি অভিযান চালচ্ছে মালয়েশিয়া সরকার। আত্মগোপনে থেকেও রেহাই পাচ্ছেন না তারা। বাসা-বাড়ি, শপিংমল, কারখানা, কনস্ট্রাকশন সাইডসহ রাস্তা-ঘাটেও চলছে এ অভিযান। ফলে এসব অভিবাসীদের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। জানা গেছে, দেশটির রাজধানী কুয়ালালামপুরসহ কোতাবারু, পেনাং, সেলাঙ্গুর, কোতা-কিনাবালো, জহুরবারু, ক্যামেরুন হাইল্যান্ড, ইপো, পেটালিং জায়া, শাহালম, মালাক্কা, কোয়ান্তান সিটিতে কর্মরত শ্রকিকরাবিস্তারিত পড়ুন