Archives
now browsing by author
টাইগার মাশরাফি এই প্রথম মিউজিক ভিডিওতে !! দারুন বিষয় (ভিডিও)


প্রথমবারের মত মিউজিক ভিডিওতে অংশ নিলেন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বর্তমান এবং সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি ‘উৎসবের বাংলাদেশ’ শিরোনামের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়। মাশরাফি ছাড়াও কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার ও মডেল দেজানও মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। আসন্ন ঈদুল ফিতরকে উপলক্ষ করে মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের বৈচিত্র্যময় উৎসব পালনের দিকে ইঙ্গিত করে ভিডিও তৈরিতে প্রাধান্য দেওয়া হয়েছে সমাজজীবনে মানুষের আনন্দ-উল্লাসকে। মিউজিক ভিডিওটি প্রথম প্রচারিত হয় গত ২২ জুনবিস্তারিত পড়ুন
বিশ্বের প্রথম রোবট পুলিশ যে দেশে


পুরোদস্তুর কাজে নেমে পড়েছে রোবট পুলিশ। বিশ্বে এই প্রথম। দুবাইয়ের কেন্দ্রস্থল থেকে একটু দূরে, সেই রূপকথার অট্টালিকা বুর্জ খলিফায়। দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের প্রধান ব্রিগেডিয়ার খালেদ আল রাজুকি জানিয়েছেন, বাহিনীর এক চতুর্থাংশই ভরে যাবে রোবট পুলিশকর্মীতে। ২০৩০ সালের মধ্যেই তা করা হবে। মাথায় পুলিশের টুপি। সব সময় চক্কর মারছে বাইকে। চার দিকে নজর রাখতে হবে তো! আর তার বুকে রয়েছে একটা কম্পিউটারের টাচ স্ক্রিন। যেখানে যে কেউ কমপ্লেন করতে পারেন। ব্যবস্থাবিস্তারিত পড়ুন
শাহরুখের মেয়ের পোশাকের দামে চমকে যাবেন!


শাহরুখ কন্যা সুহানা খান সম্প্রতি উপস্থিত হয়েছিলেন মায়ের ইনটেরিয়র ডিজাইন করা এক রেস্তোরাঁয়। বাবার সঙ্গে কমলা বরণ পোশাকে তন্বী সুহানা বড় বড় সেলিব্রিটিদের মাঝেও ছিলেন অনন্য। তিনি যে পোশাকটি পরে এসেছিলেন তার দাম শুনলে চমকে যাবেন অনেকেই। ক্যামেরার চোখ তাই বারবার খুঁজেছে তাকে। এসবের মধ্যেই আলোচনায় এসেছে তার পোশাকের দাম। সংবাদমাধ্যমের দেয়া তথ্যানুযায়ী, সুহানার এই ‘ব্যান্ডেজ’ ড্রেসের দাম প্রায় ৬০ হাজার টাকা। যেটি তৈরি করেছে প্রখ্যাত সংস্থা হার্ভে লেজার। ফ্যাশন যারাবিস্তারিত পড়ুন
‘কেউ আমার আঙুলের নখটি পর্যন্ত দেখতে পাবে না’


একসময়ের আলোচিত নাম নাজনীন আক্তার হ্যাপী। ঢাকাই চলচ্চিত্রে তাঁর অভিনয়জীবন, ক্রিকেটার রুবেল হোসেনকে ঘিরে বিতর্ক—সবই ছিল এ দেশের সংবাদমাধ্যমে বহুল আলোচিত। কিন্তু সবাইকে অবাক করে চলচ্চিত্রের রঙিন দুনিয়া ছেড়ে বোরখায় ঢেকে ফেলেছেন নিজের জীবন। হয়ে গেছেন পুরোদস্তুর ধার্মিক। পাল্টেছেন নিজের নামও। হ্যাপী হয়েছেন ‘আমাতুল্লাহ’। আরবি এই শব্দটির বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘আল্লাহর দাসী’। সম্প্রতি নিজের জীবনের এই রোমাঞ্চকর পরিবর্তন নিয়ে বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছেন হ্যাপী। আর ওই সাক্ষাৎকার বই হিসেবে বাজারে এনেছেবিস্তারিত পড়ুন
মালিক নেতা নওশাদ লাঞ্ছিত হলেন সিনেমা সেন্সর বোর্ডের সামনেই !


যৌথ প্রযোজনার নিয়ম না মেনে নির্মিত ‘নবাব’ ও ‘বস টু’ ছবি দুটির মুক্তি ঠেকাতে আন্দোলনে নেমেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন। তারা আজ বুধবার দুপুরে সেন্সর বোর্ড ঘেরাও করে রেখেছেন। সেখানেই ঘেরাওকারীদের হাতে লাঞ্ছিত হলেন হল মালিক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। বেলা ১টার দিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠনের নেতা-কর্মীরা সেন্সর বোর্ডের সামনে অবস্থান নেন। ওইখানে আগে থেকেই ছিলেন যৌথ প্রযোজনার ‘বস টু’ ও ‘নবাব’-এর পক্ষ নেওয়া নওশাদ।বিস্তারিত পড়ুন
‘বাদশাহো’ ইন্দিরা গান্ধীর সময়কাল নিয়ে নির্মিত (ভিডিও)


১৯৭৫ সাল। সারা ভারতে জারি হয়েছে জরুরি অবস্থা। দেশের প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী। এই দাঙ্গা-হাঙ্গামার মধ্যেও ছয়জন দেখতে পায় বড়লোক হওয়ার সম্ভাবনা এবং কাজ শেষে উধাও হয়ে যাওয়ার সুযোগ। এর জন্য স্বর্ণভর্তি একটি ট্রাক লুট করতে হবে তাদের। আর ট্রাকটি লুট করার জন্য তাদের মোকাবিলা করতে হবে সশস্ত্র বাহিনীর সঙ্গে। যাদের পাহারায় প্রায় ৬০০ কিলোমিটার রাস্তা ধরে এই স্বর্ণভর্তি ট্রাকটি নিয়ে যাওয়া হবে। এখানেই গল্প বা কাহিনির মূল আকর্ষণ। আর এমনবিস্তারিত পড়ুন
আত্মহত্যার তদন্ত চায় ভোজপুরি নায়িকার পরিবার


ভারতের ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী অঞ্জলি শ্রীবাস্তব আত্মহত্যা করতে পারেন না বলে দাবি করেছেন তার মা। তাই মেয়ের মৃত্যুর যথাযথ তদন্তের দাবি করেছেন অঞ্জলির মা। বুধবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানা গেছে। এর আগে মঙ্গলবার ভোজপুরি ছবির অত্যন্ত জনপ্রিয় এই অভিনেত্রীর আন্ধেরির নিজের ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। পুলিশকে অঞ্জলির মা বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আমি মেয়ে মৃত্যুর তদন্ত চাই। ঘটনার একদিন আগেওবিস্তারিত পড়ুন
মেয়ের সিনেমা ক্যারিয়ার নিয়ে খুব একটা খুশি নন শ্রীদেবী


নানা কারণেই আলোচনায় থাকেন বলিউড তারকারা। মাঝে মধ্যে স্পটলাইটের আলোয় চলে আসেন তাদের সন্তানেরাও। সিনেমায় পা রাখবেন এমন গুঞ্জনে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন বলি তারকা সন্তান। সাইফ কন্যা সারা আলী খান অভিনয় করবেন অভিষেক কাপুর পরিচালিত কেদারনাথ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত। অন্য বিয়ন্ড দ্য ক্লাউডস সিনেমায় দেখা যাবে শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারকে। শ্রীদেবী কন্যা জানভি কাপুরও রয়েছেন আলোচনায়। সাইরাত সিনেমার হিন্দি সংস্করনে জানভির অভিনয়ের কথাবিস্তারিত পড়ুন
নিজের ছেলের সঙ্গে ছবি তুলে মিডিয়ার ‘ট্রোল’ হচ্ছেন শ্রাবন্তী


শ্রাবন্তী নামটা টলিউডে ভীষণ ফেমাস। দেখতে যেমন মিষ্টি, তেমন অভিনয় দক্ষতা, সব কিছুতেই হার মানবে অন্য নায়িকারা। তবে কিছুদিন আগে টলি ইন্ডাস্ট্রি থেকে একটু ‘ডিটাচ’ হয়ে পড়েছিলেন শ্রাবন্তী। ছবি ছিল বিরসা দাসগুপ্ত পরিচালিত ‘শুধু তোমারি জন্য’। তারপর ছবি করেছেন অনেক কিন্তু, সেগুলো বক্স অফিসে তেমন হিট করতে পারেনি। তবে এখন সে কাজ করছে রাজশ্রী দে পরিচালিত ‘বীরপুরুষ’ ছবিতে। যেখানে শ্রাবন্তীকে পাওয়া যাবে একেবারে অন্য লুকে। একজন পুলিশ অফিসারের ভূমিকায় আমরা তাঁকেবিস্তারিত পড়ুন
যৌনকর্মীর সঙ্গে Relation, অত:পর বিয়ে


বহুল প্রচলিত আপ্তবাক্য, যুদ্ধ ও ভালোবাসায় নাকি সবকিছুই ঠিক। মুখের এই কথা কাজে পরিণত করে দেখালেন অ্যান্ড্রু হার্মার (৪৮) নামের যুক্তরাজ্যের এক নাগরিক। ভালোবেসে বিয়ে করতে যাচ্ছেন কেট লি (৩১) নামের এক পর্নোতারকাকে। তবে জল কিন্তু প্রথমেই বিয়ের দিকে গড়ায়নি। শুধু ‘সঙ্গের’ জন্যই কেটের সঙ্গে দেখা করেছিলেন অ্যান্ড্রু। প্রথম দেখাতেই কেমন যেন একটা টান অনুভব করতে থাকেন কেটের প্রতি। ভালোবাসার টানে কেটকে নিয়ে ঘুরতে যান প্রেমের তীর্থস্থান প্যারিসে। সেখানেই সরাসরি বিয়েরবিস্তারিত পড়ুন













